Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আতিকুল ও তাপস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 December, 2019, 12:10 pm
Last modified: 29 December, 2019, 04:16 pm

Related News

  • আ.লীগ আমলে বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: সংসদে পার্থ
  • চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় হাসনাত, বেরিয়ে প্রশ্নের মুখে
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীসহ ৫ বিল পাস
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আতিকুল ও তাপস

ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন আতিকুল ইসলাম ও ফজলে নূর তাপস। মনোনয়ন না পাওয়ায় বাদ পড়লেন দক্ষিণ সিটির বর্তমান মেয়র সাঈদ খোকন।
টিবিএস রিপোর্ট
29 December, 2019, 12:10 pm
Last modified: 29 December, 2019, 04:16 pm

ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন আতিকুল ইসলাম ও ফজলে নূর তাপস। আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় বাদ পড়লেন দক্ষিণ সিটির বর্তমান মেয়র সাঈদ খোকন।

রোববার সকালে ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে তাদেরকে আওয়ামী লীগ প্রার্থী ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মনোনয়ন বোর্ডে দুই মেয়রের মনোনয়ন দেওয়ার পাশাপাশি ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে ৭৫ জন এবং উত্তর সিটি কর্পোরেশনে ৫৪ জন কাউন্সিলরের নাম ঘোষণা করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কার কতটা গ্রহণযোগ্যতা আছে সে বিষয় বিবেচনা করে মনোনয়ন বোর্ড তাদের মনোনয়ন দিয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে নেতাকর্মীদের নিয়ে কার্যালয়ে আসেন ফজলে নূর তাপস এমপি। তারপরই আসেন উত্তরের বর্তমান মেয়র আতিকুল ইসলাম। তাদের নাম ধরে শ্লোগান দেন নেতাকর্মীরা।

প্রার্থী ঘোষণা করার পর পাশে থাকা বড় ভাই ও যুবলীগের নতুন চেয়ারম্যান হলেন অধ্যাপক শেখ ফজলে শামস পরশকে জড়িয়ে ধরেন। এরপর উত্তরের মেয়র আতিকুল ইসলামের সঙ্গে কোলাকুলি করেন। এসময় দুজনই পরস্পরের হাত উঁচিয়ে ধরেন।

প্রতিক্রিয়ায় ফজলে নূর তাপস বলেন, ঢাকা দক্ষিণের ঐতিহ্য ধরে রেখে নতুন করে সাজানো হবে। ৩০ বছর মেয়াদী দীর্ঘ মহাপরিকল্পনা গ্রহণ করে নাগরিকদের উন্নত ঢাকা উপহার দেওয়া হবে। সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেওয়ায় ঢাকাবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সবাইকে নিয়ে সুন্দর ঢাকা উপহার দেবো।

শনিবার গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই দুই জনকে দলের মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে রাতেই জানা যায়। আওয়ামী লীগ সভাপতি ও মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। 

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। 

Related Topics

টপ নিউজ

মেয়র / আওয়ামী লীগ / আতিকুল ও তাপস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  •  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
    ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

Related News

  • আ.লীগ আমলে বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: সংসদে পার্থ
  • চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় হাসনাত, বেরিয়ে প্রশ্নের মুখে
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীসহ ৫ বিল পাস
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
 মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net