Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 September, 2019, 10:55 am
Last modified: 02 September, 2019, 11:25 am

Related News

  • বঙ্গোপসাগরে ৩ ট্রলারে জলদস্যুদের হামলা, গুলিবিদ্ধ মাঝিসহ আহত ১২
  • ‘হয়তো সে অপরাধী ছিল, তা-ই বলে এত নির্মমভাবে মারতে হলো?’ প্রশ্ন জুম্মনের বোনের
  • জনগণের নিরাপত্তায় মোহাম্মদপুরের মতো অভিযান অব্যাহত থাকবে: আইএসপিআর
  • মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত: পুলিশ
  • জলদস্যুর জাহাজ: কাপ্তান থেকে খালাসি ঘাম ঝরাত সবাই

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত

নিহতদের একজন জলদস্যু ও একজন অটোচোর বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি...
টিবিএস রিপোর্ট
02 September, 2019, 10:55 am
Last modified: 02 September, 2019, 11:25 am

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কক্সবাজার ও ময়মনসিংহে দুইটি পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছে। নিহতদের একজন জলদস্যু ও একজন অটোচোর বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি।

সোমবার (২ সেপ্টেম্বর) কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়। র‌্যাবের দাবি নিহত যুবক একজন জলদস্যু।

নিহত নুরুল কাদের রানা (৩৪) মাতারবাড়ির সাইরার ডেইল এলাকার নুরুল হকের ছেলে। রানা বঙ্গোপসাগর এলাকার একজন ‘কুখ্যাত’ দস্যু বলে উল্লেখ করেছে র‌্যাব-৭।  

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ৭টি অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান  র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশুকুর রহমান।

তিনি জানান, গত ২৬ আগস্ট নোয়াখালী হাতিয়া উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার এমভি মা বাবার দোয়া ও এমভি মাহিনে ডাকাতির মূলহোতা নিহত রানা। তাকে ধরতে সোমবার ভোররাতে র‌্যাব-৭ এর সদস্যরা অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি চালালে আত্মরক্ষায় র‌্যাবও গুলি করে। পরে ঘটনাস্থলে তল্লাশি করে নুরুল কাদের রানাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

মরদেহটি সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে মহেশখালী থানার পুলিশ। 

এদিকে ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে বন্দুকযুদ্ধে খলিল (৩৭) নামের আন্তঃজেলা অটোচোর চক্রের সক্রিয় সদস্য নিহত হয়েছে।  

নিহত খলিল জামালপুর সদর উপজেলার দাপুনিয়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। সে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাকচালা এলাকায় বসবাস করত।

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত সোয়া ১ টার দিকে ময়মনসিংহ শহরের বাকচালা এলাকায় কয়েকজন আন্তঃজেলা চোরচক্রেরর সদস্য চোরাইকৃত অটোরিকশা কেনাবেচা করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে চোরচক্রের সদস্যরা গুলি ছুঁড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় আন্তঃজেলা অটোচোর চক্রের সক্রিয় সদস্য খলিলকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।

পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ  মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

এ ঘটনায় আহত হয়েছে এক এসআইসহ দুই পুলিশ সদস্য।

গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, নিহত অটোচোর খলিলের বিরুদ্ধে ৮টি অটোরিকশা চুরি মামলাসহ ১০টি মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে পুলিশ দুটি চোরাই অটোরিকসা এবং একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

বন্দুকযুদ্ধ / জলদস্যু / অটোচোর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • বঙ্গোপসাগরে ৩ ট্রলারে জলদস্যুদের হামলা, গুলিবিদ্ধ মাঝিসহ আহত ১২
  • ‘হয়তো সে অপরাধী ছিল, তা-ই বলে এত নির্মমভাবে মারতে হলো?’ প্রশ্ন জুম্মনের বোনের
  • জনগণের নিরাপত্তায় মোহাম্মদপুরের মতো অভিযান অব্যাহত থাকবে: আইএসপিআর
  • মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত: পুলিশ
  • জলদস্যুর জাহাজ: কাপ্তান থেকে খালাসি ঘাম ঝরাত সবাই

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net