Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
আইএস এর টুপি মাথায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি রিগ্যান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 November, 2019, 02:25 pm
Last modified: 27 November, 2019, 03:12 pm

Related News

  • যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার অভিযানে আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি নিহত, দাবি ট্রাম্পের
  • নাইজেরিয়ায় আইএসের বিরুদ্ধে ‘শক্তিশালী হামলা’ চালিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • সিরিয়ায় আইএসের ঘাটিতে 'ব্যাপক' হামলা যুক্তরাষ্ট্রের
  • বাংলাদেশ ও সিরিয়ায় আইএসের কার্যক্রমের জন্য তহবিল সংগ্রহ করছিলেন গ্রেপ্তার বাংলাদেশিরা: মালয়েশিয়া পুলিশ
  • দুই দশক দখল করে রাখা ইরাকি ঘাঁটি ছেড়ে যাবে মার্কিন সৈন্যরা

আইএস এর টুপি মাথায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি রিগ্যান

আইএস এর টুপি মাথায় দিয়ে ১ আসামির এজলাসে আসার বিষয়টি তদন্ত করা হবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক...
টিবিএস রিপোর্ট
27 November, 2019, 02:25 pm
Last modified: 27 November, 2019, 03:12 pm
রায় ঘোষণার পর রাকিবুল হাসান রিগ্যানকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে/ ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

হলি আর্টিজান হামলা মামলায় রায় ঘোষণার সময় তথাকথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) লোগোসহ টুপি মাথায় দিয়ে ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যান।

রায় শেষে আদালতের এজলাস থেকে বের হয়ে যেতে যেতে আসামিদের মধ্যে থেকে একজন বলেন, "আমরা কুরআনের সৈনিক, আমাদের কোনো ভয় নেই"। এসময় রিগ্যানের মাথায় আইএস এর লোগোসহ টুপি দেখা যায়। উপস্থিত সাংবাদিকরা তাকে ‘টুপি কোথায় পেলেন’ জানতে চাইলে সেটা জেলখানা থেকে নিয়ে এসেছেন বলে জানান রিগ্যান।

একই প্রশ্ন পুলিশের কাছে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মো জাফর হোসাইন কোন মন্তব্য করতে অস্বীকার করেন।  

আইএস এর টুপি মাথায় দিয়ে এক আসামির এজলাসে আসার বিষয়টি তদন্ত করা হবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। 

কারাগারে পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) বিগ্রেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, “রিগ্যানের এই টুপির বিষয়ে তদন্ত করার জন্য আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি।”

তিনি আরও যোগ করেন, এটি সত্যিই অকল্পনীয়। কারাগারের ফটক থেকে আসামিদের নিয়ে যাওয়ার দায়িত্ব পুলিশের। এরপর সমস্ত দায়িত্ব তাদের। তদন্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।” 

এদিকে এজলাস থেকে বের হয়ে প্রিজন ভ্যানে উঠে আরেক আসামি বিচারককে উদ্দেশ্য করে বলেন "এই বিচার মানি না, হাশরের ময়দানে বিচারে দেখা হবে, তোর বিচার হাশরের মাঠে হবে, সেখানে তোর সঙ্গে দেখা হবে, তুই এখানে কি বিচার করবি?"  

বুধবার (২৭ নভেম্বর) বেলা ১২ টায় এই মামলায় ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে রিগ্যানসহ ৭ আসামির মৃত্যুদণ্ড এবং একজনকে খালাস দেয়া হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই ওই ক্যাফেতে সশস্ত্র জঙ্গিরা হামলা চালিয়ে ১৭ জন বিদেশিসহ ২২ জনকে হত্যা করে। তাদের মধ্যে ইতালির নয়, জাপানের সাত, ভারতের এক, বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান এক, বাংলাদেশি দুজন নাগরিক এবং দুজন পুলিশ সদস্যও নিহত হন।

হামলার পেছনে ২১ জন জড়িত ছিলেন বলে জানা যায়। যাদের মধ্যে বিভিন্ন সময়ে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ জন নিহত হন।

Related Topics

টপ নিউজ

হল আর্টিজান / আইএস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার অভিযানে আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি নিহত, দাবি ট্রাম্পের
  • নাইজেরিয়ায় আইএসের বিরুদ্ধে ‘শক্তিশালী হামলা’ চালিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • সিরিয়ায় আইএসের ঘাটিতে 'ব্যাপক' হামলা যুক্তরাষ্ট্রের
  • বাংলাদেশ ও সিরিয়ায় আইএসের কার্যক্রমের জন্য তহবিল সংগ্রহ করছিলেন গ্রেপ্তার বাংলাদেশিরা: মালয়েশিয়া পুলিশ
  • দুই দশক দখল করে রাখা ইরাকি ঘাঁটি ছেড়ে যাবে মার্কিন সৈন্যরা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net