Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ আরও ৮ দিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 April, 2021, 07:30 pm
Last modified: 19 April, 2021, 07:28 pm

Related News

  • থার্ড টার্মিনাল নির্মাণ: ঠিকাদারকে ১০০০ কোটি টাকা পরিশোধে বেবিচককে আন্তর্জাতিক বোর্ডের নির্দেশ
  • বোয়িং, এয়ারবাসের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান কোমেক
  • বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ
  • বিদেশি এয়ার অপারেটরদের বাংলাদেশে অফিস খুলে ব্যবসা পরিচালনার সুযোগ দেবে সরকার
  • শতভাগ কার্গো নিরাপত্তার স্বীকৃতির ৬ দিন পর শাহজালাল বিমানবন্দরে আগুন

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ আরও ৮ দিন

সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বৃদ্ধির বিষয়টি জানানো হয়।
টিবিএস রিপোর্ট
19 April, 2021, 07:30 pm
Last modified: 19 April, 2021, 07:28 pm
ফাইল ছবি/ রয়েদ বিন মাসুদ

করোনাভাইরাসের উর্ধ্বমূখী সংক্রমণের কারণে চলমান লকডাউনের মেয়াদ আরও একসপ্তাহ বাড়ানোর পর আগামী ২১ এপ্রিল থেকে পরবর্তী আটদিনের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বৃদ্ধির বিষয়টি জানানো হয়।

তবে এই সময়ে এ ছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান ও সিঙ্গাপুরের প্রবাসী কর্মীদের কর্মস্থলে পাঠাতে বিশেষ ফ্লাইট চলবে। এ ছাড়াও এ সময়ে কার্গো বিমান, বিশেষ বা চার্টার্ড ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্স চলাচল করতে পারবে।

মহামারির কারণে গত বছর প্রায় দুই মাস বন্ধ থাকার পর গত ১৬ জুন বিমান চলাচলের সিদ্ধান্ত নেয় বেবিচক।

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়ায় সরকারের চলাচলে বিধিনিষেধ অনুযায়ী ৫ এপ্রিল থেকে দেশে অভ্যন্তরীণ সব পথে ফ্লাইট চলাচল বন্ধ আছে। এরপর ১৭ এপ্রিল থেকে আন্তর্জাতিক রুটেও ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়।

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে বাংলাদেশে আরও ১১২ জনের মৃত্যু হয়েছে; মহামারি শুরুর পর থেকে যা একদিনে সর্বোচ্চ। এর আগে গত তিন দিনই দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছিল। গত এক বছরেরও বেশি সময়জুড়ে প্রাণঘাতি এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ইতোমধ্যেই ১০ হাজারের মাইলফলক ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত দেশে ১০ হাজার ৪৯৭ জনের মৃত্যু হয়েছে কোভিডজনিত কারণে।

মারাত্মক সংক্রামক এই ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে দেশের আরও ৪ হাজার ২৭১ জনের দেহে। মহামারি শুরুর পর থেকে সব মিলিয়ে এই শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৭ লাখ ২৩ হাজার ২২১ এ। সংক্রমণের সেকেন্ড ওয়েভে গত কয়েক দিন ধরেই ২৪ ঘণ্টায় ৬ হাজারের বেশি রোগী শনাক্ত হয়ে আসছিল। তবে লকডাউনের কারণে পরীক্ষা কমে যাওয়ার সঙ্গে কমেছে শনাক্তের সংখ্যাও। 
 
Related Topics

টপ নিউজ

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ / বিমান চলাচল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • থার্ড টার্মিনাল নির্মাণ: ঠিকাদারকে ১০০০ কোটি টাকা পরিশোধে বেবিচককে আন্তর্জাতিক বোর্ডের নির্দেশ
  • বোয়িং, এয়ারবাসের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান কোমেক
  • বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ
  • বিদেশি এয়ার অপারেটরদের বাংলাদেশে অফিস খুলে ব্যবসা পরিচালনার সুযোগ দেবে সরকার
  • শতভাগ কার্গো নিরাপত্তার স্বীকৃতির ৬ দিন পর শাহজালাল বিমানবন্দরে আগুন

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net