Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
অবৈধ মোবাইল ফোন? এখনই চিন্তার কারণ নেই

বাংলাদেশ

ইয়ামিন সাজিদ
21 October, 2021, 09:20 pm
Last modified: 21 October, 2021, 09:18 pm

Related News

  • ঘাঁটির ক্ষয়ক্ষতি লুকাতে মধ্যপ্রাচ্যে মোতায়েন সেনাদের ফোন জমা নিয়ে নিতে পারে যুক্তরাষ্ট্র
  • আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস
  • শুল্কছাড়ের মেয়াদ শেষ, জুলাই থেকে বাড়বে আমদানিকৃত মোবাইল ফোনের দাম
  • নেটওয়ার্ক ব্যাহত হওয়ার শঙ্কা, জ্বালানি ও বিদ্যুতে অগ্রাধিকার চায় টেলিকম অপারেটররা
  • ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ

অবৈধ মোবাইল ফোন? এখনই চিন্তার কারণ নেই

মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে সমস্ত অবৈধ মোবাইল ফোন বন্ধ করে দেওয়ার আগের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছে সরকার। অর্থাৎ অবৈধ কোনো মোবাইল ফোনই বন্ধ হচ্ছে না।
ইয়ামিন সাজিদ
21 October, 2021, 09:20 pm
Last modified: 21 October, 2021, 09:18 pm
অবৈধ মোবাইল ফোন? এখনই চিন্তার কারণ নেই

বিদেশ বা কালোবাজার থেকে কেনা মোবাইল ফোন নিয়ে ব্যবহারকারীদের আর চিন্তার কারণ নেই। 

কারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে সমস্ত অবৈধ মোবাইল ফোন বন্ধ করে দেওয়ার আগের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছে সরকার। অর্থাৎ অবৈধ কোনো মোবাইল ফোনই বন্ধ হচ্ছে না।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমরা আগে যে ডিভাইস রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চালু করেছিলাম তাতে মানুষ ভোগান্তির শিকার হচ্ছিল। এই পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না। সে কারণে আমরা স্থানীয় সিম ব্যবহার করা যেকোনো মোবাইল ডিভাইস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি।' 

এর আগে সরকার ঘোষণা দিয়েছিল যে, অক্টোবর থেকে সমস্ত অবৈধ মোবাইল ফোন বন্ধ করে দেওয়া হবে। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সিস্টেম স্থাপনের জন্য সরকার ২৯ দশমিক ৭ কোটি টাকা বিনিয়োগ করেছে। কথা ছিল, এই সিস্টেম অবৈধ ফোনে সিম কার্ডের ব্যবহার বন্ধ রাখবে।

তবে সরকারের এই সিদ্ধান্ত পরিবর্তনে অনেকেই স্বস্তির নিশ্বাস ফেলতে পারেন।

টেলিযোগাযোগমন্ত্রী বলেন, 'জাতীয় রাজস্ব বোর্ড এবং আইন প্রয়োগকারী বিভাগ ডিভাইসগুলোর বৈধতার ব্যাপারটি দেখবে।'

এখন থেকে কোনো গ্রাহক যদি ফোন কেনেন এবং ফোনটি যদি বৈধ চ্যানেলের মাধ্যমে আসে, তাহলে গ্রাহক ওই মুঠোফোন চালু করার সঙ্গে সঙ্গে সেটি এনইআইআরের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে।

এর আগে গত ১ জুলাই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পরীক্ষামূলকভাবে তিন মাসের জন্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু করে।

সে সময়ের ঘোষণা অনুযায়ী, ১ অক্টোবর থেকে এনইআইআরের অবৈধ হ্যান্ডসেট ব্যবহার বন্ধ করার কথা ছিল।

আরও বলা হয়েছিল যে, এনইআইআর দেশে মোবাইল ফোন শিল্পের সম্প্রসারণে সহায়ক হবে এবং এর ফলে এই খাত থেকে সরকারের রাজস্ব সংগ্রহ বাড়বে।

বাংলাদেশ মোবাইল ফোন বিজনেস অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৩ কোটি অবৈধ মুঠোফোন রয়েছে। এই সংখ্যা ক্রমেই বাড়ছে।

একজন বৈধ আমদানিকারকের কাছ থেকে সরকার আমদানি শুল্ক হিসেবে প্রতিটি মোবাইল ফোনের বিপরীতে ৩ হাজার টাকা পায়। কিন্তু অবৈধভাবে কোনো মোবাইল হ্যান্ডসেট বিক্রি বা কেনা হলে সরকার রাজস্ব হারায়।

Related Topics

টপ নিউজ

মোবাইল ফোন / অবৈধ মুঠোফোন / টেলিকম / বিটিআরসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
    ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
    নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

Related News

  • ঘাঁটির ক্ষয়ক্ষতি লুকাতে মধ্যপ্রাচ্যে মোতায়েন সেনাদের ফোন জমা নিয়ে নিতে পারে যুক্তরাষ্ট্র
  • আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস
  • শুল্কছাড়ের মেয়াদ শেষ, জুলাই থেকে বাড়বে আমদানিকৃত মোবাইল ফোনের দাম
  • নেটওয়ার্ক ব্যাহত হওয়ার শঙ্কা, জ্বালানি ও বিদ্যুতে অগ্রাধিকার চায় টেলিকম অপারেটররা
  • ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ

Most Read

1
ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
আন্তর্জাতিক

ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 

2
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

3
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

4
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

5
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net