Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
স্বাস্থ্যের জন্য উপকারী যে ১০ মসলা রান্নাঘরে না থাকলেই নয়

ফিচার

হিন্দুস্তান টাইমস
10 June, 2022, 10:30 am
Last modified: 10 June, 2022, 10:38 am

Related News

  • হলুদ ও মরিচের মতো মসলাগুলো কি শরীরের জন্য উপকারী? 
  • কোরবানির আগে চড়া মশলার বাজার
  • অবৈধ ডিও ব্যবসা: ৫০ কোটি টাকা অগ্রিম নিয়ে উধাও খাতুনগঞ্জের এলাচ ব্যবসায়ী
  • অস্থির এলাচের বাজার: বছরে চাহিদা ৮ হাজার টন হলেও দৈনিক বাণিজ্য ১ হাজার টনের বেশি
  • ভারতের এমডিএইচ ও এভারেস্টের মশলায় কীটনাশক পাওয়ার অভিযোগ; তদন্তে মার্কিন স্বাস্থ্য বিভাগ

স্বাস্থ্যের জন্য উপকারী যে ১০ মসলা রান্নাঘরে না থাকলেই নয়

খাবারের মসলা যে কেবল স্বাদ আর রঙের জন্য তা নয়, বরং মসলার রয়েছে হরেক রকমের গুণও!
হিন্দুস্তান টাইমস
10 June, 2022, 10:30 am
Last modified: 10 June, 2022, 10:38 am
ছবি- সংগৃহীত

ভারতবর্ষকে বলা হয় মসলার দেশ। এখানে রান্নায় স্বাদ ও রং বাড়ানোর জন্য হরেক রকমের মসলার ব্যবহার রয়েছে। তবে খাবারের মসলা যে কেবল স্বাদ আর রঙের জন্য তা নয়, বরং মসলার রয়েছে হরেক রকমের গুণও।

সেরকম দশ রকমের মসলার কথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। এ মসলাগুলো স্বাস্থ্যের জন্যও ভীষণ উপকারী। চলুন জেনে নেওয়া যাক রান্নাঘরে না রাখলেই নয়, এমন মসলাগুলোর কোনটির কী গুণ রয়েছে।

হলুদ: কারকিউমিন নামক এক ধরনের উপাদান রয়েছে হলুদে। এ উপাদানটি স্বাস্থ্যের জন্য উপকারী। এটি একটি অ্যান্টিভাইরাস প্রকৃতির উপাদান, তাই শরীরে ইনফ্লেমেটরি এনজাইমের মাত্রা কম রাখতে সাহায্য করে এটি।

হলুদে আরও আছে অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া এটি ফাংগাস প্রতিরোধী, অ্যান্টি-মাইক্রোবায়াল, ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল। এর ফলে শরীরে যেকোনো সংক্রমণের বিরুদ্ধে লড়তে সহায়তা করে হলুদ।

জিরা: জিরাতে আয়রন বা লৌহ রয়েছে। এ উপাদানটি শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহে সহায়তা করে। এছাড়া দেহের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদনেও লৌহর প্রয়োজন হয়। এসব ছাড়াও শরীরের বিপাকক্রিয়া ও রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কাজ করে লৌহ।

গোল মরিচ: গোল মরিচ বা ব্ল্যাক পেপারে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান, ভিটামিন সি ইত্যাদি। এছাড়া এটি একটি কার্যকরী অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে।

লবঙ্গ: শ্বাসনালীর সংক্রমণ প্রতিরোধে লবঙ্গ ভীষণ কার্যকরী। গলা ও অন্ননালীর শ্লেষ্মা দূর করে লবঙ্গ।

জোয়ান: ক্যারম সিড বা জোয়ান নাকের যে কোনো প্রতিবন্ধকতা, সর্দি, ফ্লু ইত্যাদি দূর করতে সহায়তা করে। শ্বাসযন্ত্রের অসুস্থতা সারানোর ক্ষেত্রেও জোয়ানের বীজ কার্যকরী।

তিল: তিলের মধ্যে লিগনানস নামের একটি উপাদান থাকে যা যকৃৎ এনজাইমের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে। তিলের ভেতর আরও থাকা বিভিন্ন ফ্যাটি এসিড ও প্রোটিন শরীরের বিপাকক্রিয়া বৃদ্ধিতে ভূমিকা রাখে।

মৌরি: মৌরি হজমে সহায়তা করে ও পেট-ফাঁপা কমায়। রক্তের অতিরিক্ত ইউরিক এসিড বের করে দিতে সহায়তা করে এটি। এছাড়া চর্বির হজমেও সহায়তা করে মৌরি।

কালোজিরা: কালোজিরায় থাইমোকিনোন নামের একটি উপাদান থাকে। এটি ফুসফুসের প্রদাহের বিরুদ্ধে লড়াই করে।

দারুচিনি: দারুচিনি ডালচিনি নামেও পরিচিত। এটি শরীরের বিভিন্ন এনজাইম নিঃসরণ করতে সহায়তা করে। ডায়াবেটিস প্রতিরোধেও উপকারী দারুচিনি। এছাড়া সর্দি, ফ্লু, ও হজমের সমস্যার বিরুদ্ধে লড়াই করতেও সহায়ক এ মসলাটি।

মেথি: ইনসুলিন রেসপন্স কমানোর মাধ্যমে ডায়াবেটিস রোগীর শরীরের ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে মেথি। পরিপাকনালীতে গ্লুকোজের বিপাক নিয়ন্ত্রণেও সহায়তা করে এটি।

 

Related Topics

টপ নিউজ

মশলা / মসলার বাজার / গুঁড়া মশলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • হলুদ ও মরিচের মতো মসলাগুলো কি শরীরের জন্য উপকারী? 
  • কোরবানির আগে চড়া মশলার বাজার
  • অবৈধ ডিও ব্যবসা: ৫০ কোটি টাকা অগ্রিম নিয়ে উধাও খাতুনগঞ্জের এলাচ ব্যবসায়ী
  • অস্থির এলাচের বাজার: বছরে চাহিদা ৮ হাজার টন হলেও দৈনিক বাণিজ্য ১ হাজার টনের বেশি
  • ভারতের এমডিএইচ ও এভারেস্টের মশলায় কীটনাশক পাওয়ার অভিযোগ; তদন্তে মার্কিন স্বাস্থ্য বিভাগ

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net