Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
লতা-পাতা খেয়েও পান্ডারা কেন নাদুস-নুদুস হয়

ফিচার

টিবিএস ডেস্ক
26 January, 2022, 09:40 pm
Last modified: 27 January, 2022, 01:32 pm

Related News

  • বাংলাদেশ হবে মেছোবিড়ালের নিরাপদ আশ্রয়স্থল
  • গত দশ বছরে বাংলাদেশের জীব বৈচিত্র্য: ধ্বংসস্তূপ থেকে আশার আলো
  • চীন-জাপান সম্পর্কের অবনতি; অশ্রুসিক্ত চোখে দুই পান্ডাকে বিদায় জানালো জাপানিরা
  • দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১২ ‘হিমালয় গৃধিনী’ শকুন উদ্ধার, পাঠানো হলো হবিগঞ্জ পুনর্বাসন কেন্দ্রে
  • সৌন্দর্যই যে পাখিদের জীবনে বিপন্নতার ছায়া

লতা-পাতা খেয়েও পান্ডারা কেন নাদুস-নুদুস হয়

নিরীহ এ প্রাণীটি জীবনের পুরো সময় বাঁশের কচি কাণ্ড, লতা, পাতা খেয়ে বাঁচে। বছরের দুই-তৃতীয়াংশ সময় শুধু বাঁশের পাতাই খায়। কিন্তু কখনো কি আপনার মনে হয়েছে পান্ডা নামক প্রাণীটি তৃণভোজী হওয়া সত্ত্বেও কেন এত নাদুস-নুদুস হয়?
টিবিএস ডেস্ক
26 January, 2022, 09:40 pm
Last modified: 27 January, 2022, 01:32 pm
ছবি: সংগৃহীত

'পান্ডা' শব্দ ব্যবহার করে কেউ কোনোদিন 'চিকন', 'লিকলিকে', 'হাড্ডিসার' কিছু বোঝায়নি। 'পান্ডা' বিশেষণ ব্যবহার করা হয় 'মোটা' 'ভুঁড়িওয়ালা', 'নাদুস-নুদুস' মানুষজনকে বোঝাতে। কিন্তু কখনো কি আপনার মনে হয়েছে পান্ডা নামক প্রাণীটি তৃণভোজী হওয়া সত্ত্বেও কেন এত নাদুস-নুদুস হয়?

নিরীহ এ প্রাণীটি জীবনের পুরো সময় বাঁশের কচি কাণ্ড, লতা, পাতা খেয়ে বাঁচে। বছরের দুই-তৃতীয়াংশ সময় শুধু বাঁশের পাতাই খায়। কম চর্বি ও ক্যালরির খাবার খাওয়া সত্ত্বেও পান্ডা সমানে মোটা হতে থাকে।

গত সপ্তাহে বিখ্যাত সাময়িকী 'সেল রিপোর্টস'- এর একটি সমীক্ষায় প্রশ্নটির উত্তর পাওয়া গিয়েছে। গবেষকদের ধারণা, পান্ডার অন্ত্রে থাকা এক প্রকার ব্যাকটেরিয়ার কারণে তৃণভোজী হওয়া সত্ত্বেও পান্ডার ওজন বাড়তে থাকে।

বিজ্ঞানীরা অবাক হয়ে লক্ষ করেছেন বসন্ত ও গ্রীষ্ম ঋতুতে যখন বাঁশ থেকে কচি কাণ্ডের জন্ম হয় তখন পান্ডার ওজন বাড়ে।

তাদের গবেষণায় উঠে এসেছে, পান্ডার অন্ত্রে থাকা ক্লসট্রিডিয়াম বাটিরিকাম (Clostridium butyricum) নামক ব্যাকটেরিয়াটি পান্ডাকে শরীরে চর্বি ও ক্যালরি জমিয়ে রাখতে সাহায্য করে। পান্ডা সেই চর্বি অন্যান্য ঋতুগুলোয়, যখন তাদের শুধু পাতা খেয়ে বাঁচতে হয়, ব্যবহার করে।

মানুষের অন্ত্রেও ক্লসট্রিডিয়াম বাটিরিকাম ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া গিয়েছে। এটি আন্ত্রিক জ্বলন বা প্রদাহজনিত রোগ এবং উদরাময় রোগ নিরাময়ে ক্লিনিক্যালি ব্যবহার করা হয়।

বিজ্ঞানীদের ধারণা পান্ডার শরীরের ক্লসট্রিডিয়াম বাটিরিকাম ব্যাকটেরিয়াগুলো বিপাক প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব সৃষ্টি করে, যার ফলে পান্ডা চর্বি জমিয়ে রাখার সুযোগ পায়।

চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সের প্রাণীবিজ্ঞান ইন্সটিটিউটে গবেষক গুয়ানপিং হুয়াং বলেন, আমরা পান্ডার অন্ত্রে বিভিন্ন ধরনের মাইক্রো ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছি যেগুলো বাঁশের কাণ্ড ভক্ষণের সময় তাদের শরীরের ওজন বাড়ায়। আমরা এ ব্যাপারে অনেকটা নিশ্চিত।' গুয়ানপিং প্রেস রিলিজে গবেষণা সমীক্ষাটি প্রকাশ করেন।

গবেষকগণ মধ্য চীনের কুইংলিন পাহাড়ের বন্য পান্ডার অন্ত্রে ক্লসট্রিডিয়াম বাটিরিকাম ব্যাকটেরিয়ার সন্ধান পান। গবেষণাগারে বিষয়টি নিয়ে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা চলে।

গবেষণাগারে কয়েকটি ইঁদুরকে পান্ডাদের মতো বাঁশের কচি কাণ্ড খেতে দেয়, কয়েকটি ইঁদুরকে খাওয়ানো হয় সাধারণ খাবার। পরে বন্য পান্ডা ও বাকি ইঁদুরদের মল পরীক্ষা করে দেখা যায় বাঁশের কাণ্ড খাওয়া ইঁদুরগুলো পান্ডাদের মতো বেশি ওজন লাভ করেছে।

গুয়ানপিং প্রাণীর শরীরের উপকারী ব্যাকটেরিয়া শনাক্তকরণের গুরুত্ব বর্ণনা করে বলেন, একদিন এর দ্বারা অনেক রোগের প্রতিকার পাওয়া যেতে পারে।

বাঁশের কাণ্ড ভক্ষণে পান্ডার শরীরের ওজন বাড়লেও এই সময়কালে পান্ডাকে পরিযায়ী হতে হয় এবং এর স্বাভাবিক যৌনাচারে বাধার সৃষ্টি হয়। গবেষণা সমীক্ষায় বিস্তারিতভাবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে।

ঋতুভেদে অন্ত্রের ব্যাকটেরিয়ার আচরণ পরিবর্তনের বিষয়টি বন্যপ্রাণীদের মাঝে খুবই সাধারণ একটি বিষয়। এ ব্যাকটেরিয়াগুলো পরিবেশগত পরিবর্তনের সাথে প্রাণীদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সাহায্য করে। পান্ডার ক্ষেত্রে বছরের অন্যান্য সময় ব্যবহারের জন্য শরীরের ওজন বা ক্যালরি যুক্ত হয়। 


সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

Related Topics

টপ নিউজ

পান্ডা / বন্যপ্রাণী / তৃণভোজী / নিরামিষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • বাংলাদেশ হবে মেছোবিড়ালের নিরাপদ আশ্রয়স্থল
  • গত দশ বছরে বাংলাদেশের জীব বৈচিত্র্য: ধ্বংসস্তূপ থেকে আশার আলো
  • চীন-জাপান সম্পর্কের অবনতি; অশ্রুসিক্ত চোখে দুই পান্ডাকে বিদায় জানালো জাপানিরা
  • দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১২ ‘হিমালয় গৃধিনী’ শকুন উদ্ধার, পাঠানো হলো হবিগঞ্জ পুনর্বাসন কেন্দ্রে
  • সৌন্দর্যই যে পাখিদের জীবনে বিপন্নতার ছায়া

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net