Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
চোখ যে বয়সের কথা বলে!

ফিচার

টিবিএস ডেস্ক
19 January, 2022, 01:10 pm
Last modified: 19 January, 2022, 02:12 pm

Related News

  • মরুর বুকে হাজারো কোটি গাছ লাগিয়েছে চীন, প্রাকৃতিক বনের চেয়েও দ্রুত বাড়ছে রোপণ করা গাছ
  • ২ বছরের কম বয়সী শিশুদের বিকাশে ক্ষতিকর হতে পারে 'স্ক্রিন টাইম': গবেষণা 
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ

চোখ যে বয়সের কথা বলে!

জন্মের পর থেকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কারণে চোখের প্রকৃত জৈবিক স্বাস্থ্য এবং ব্যক্তির প্রকৃত বয়সের মধ্যে এক ধরনের ‘রেটিনাল এজ গ্যাপ’ বা বয়সের ব্যবধান তৈরি হয়। আর এই ব্যবধানের হার নির্ধারণের মাধ্যমে মানুষের মৃত্যু ঝুঁকি নির্ণয়ের কৌশল খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।
টিবিএস ডেস্ক
19 January, 2022, 01:10 pm
Last modified: 19 January, 2022, 02:12 pm
ছবি: সংগৃহীত

কবি সাহিত্যিকদের লেখায় 'চোখকে কেবল মনের জানালা' হিসেবে বলা হলেও, চোখ কিন্তু আপনার স্বাস্থ্য সম্পর্কেও অনেক কিছু বলতে পারে। 

শুষ্ক চোখ রিউমাটয়েড আর্থ্রাইটিসের লক্ষণ হতে পারে। উচ্চ মাত্রার কোলেস্টেরল আপনার চোখের রঙিন অংশের চারপাশে সাদা, ধূসর কিংবা নীল রঙের বলয় তৈরি করতে পারে, যাকে আমরা আইরিস বলে জানি। আইরিসকে ঘিরে অনেকটা তামাটে বা সোনালী রঙের বলয় উইলসন রোগের একটি প্রধান লক্ষণ। এটি এক ধরনের বিরল জেনেটিক ডিজঅর্ডার বা বংশগত রোগ; যা মস্তিষ্ক, লিভার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে তামা উৎপাদন করে। এর ফলে ধীরে ধীরে শরীরে বিষক্রিয়া সৃষ্টি হয়। 

শুধু তাই নয়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, করোনারি ধমনী রোগ, এমনকি ক্যান্সারের পাশাপাশি গ্লুকোমা এবং বার্ধক্যজনিত কারণে চোখের পিছনের রক্তনালীগুলো অর্থাৎ, রেটিনার ক্ষতিগ্রস্ত হতে পারে। চোখের মাধ্যমে মনের অভিব্যক্তির সঙ্গে প্রকাশ পেতে পারে শারীরিক এসব অসুস্থতার লক্ষণ। 

আর এ কারণেই চিকিৎসকেরা বছরে অন্তত একবার চোখ পরীক্ষা করার পরামর্শ দিয়ে থাকেন। 

গবেষকদের দাবি, রেটিনা মানবদেহের প্রকৃত জৈবিক বয়স নির্ধারণ করতে পারে। মঙ্গলবার ব্রিটিশ জার্নাল অফ অফথালমোলজিতে প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। 

মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের চক্ষু মহামারীবিদ্যা এবং অস্ট্রেলিয়ার চক্ষু গবেষণা কেন্দ্রের অধ্যাপক ও গবেষণাটির লেখক ড. মিংগুয়াং হে বলেন, "সিস্টেমিক ভাস্কুলার এবং নিউরোলজিক্যাল রোগ শনাক্তে রেটিনার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।" 

রেটিনার মাধ্যমে সহজেই মারাত্মক এসব রোগের পরীক্ষা করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। 

ইউকে বায়োব্যাংক নামের সরকারি এই গবেষণাটিতে অংশ নিয়েছেন ৪০ থেকে ৬৯ বছর বয়সী প্রায় ৫ লাখ মানুষ। তাদের কাছ থেকে সংগৃহীত ১ লাখ ৩০ হাজার রেটিনার ইমেজ বা ছবির ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে গবেষণাটির ফলাফল। 

গবেষণায় দেখা গেছে, জন্মের পর থেকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের প্রকৃত জৈবিক স্বাস্থ্য এবং ব্যক্তির প্রকৃত বয়সের মধ্যে এক ধরনের 'রেটিনাল এজ গ্যাপ' বা বয়সের ব্যবধান অনুমান করা যায়।

একজন ব্যক্তির প্রকৃত বয়স এবং চোখের মাধ্যমে নির্ধারিত স্বাস্থ্যগত জৈবিক বয়সের মধ্যে পার্থক্যের কারণে প্রতি বছর যেকোনো রোগে মৃত্যুর ঝুঁকি ২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে উঠে এসেছে গবেষণায়। অর্থাৎ, প্রকৃত বয়সের তুলনায় যদি চোখের স্বাস্থ্যগত জৈবিক বয়স বেশি হয় তাহলেই মৃত্যু ঝুঁকি বাড়তে থাকবে। 

রেটিনার মাধ্যমে নির্ধারিত প্রকৃত বয়স এবং জৈবিক বয়সের মধ্যে তিন, পাঁচ কিংবা দশ বছরের মতো বড় ব্যবধান কোনো নির্দিষ্ট রোগে ৬৭ শতাংশ পর্যন্ত মৃত্যু ঝুঁকি বাড়াতে পারে। এছাড়া উচ্চ রক্তচাপ, অতিরিক্ত ওজন এবং বদঅভ্যাস যেমন- ধুমপান ইত্যাদি কারণেও বাড়বে মৃত্যু ঝুঁকি। 

কম্পিউটার অ্যালগরিদমে রেটিনার রঙিন ছবি ব্যবহার করে অনেকটা নির্ভুলতার সঙ্গেই বয়স নির্ধারণ করতে সক্ষম হয়েছেন গবেষকরা। 

আমেরিকান একাডেমি অফ অফথালমোলজির মুখপাত্র ও ফিলাডেলফিয়ার উইলস আই হাসপাতালের চক্ষুবিদ্যার অধ্যাপক ড. সুনির গর্গ বলেন, "তবে পরীক্ষাটি যদি একটি শিশু ও একজন বয়স্ক ব্যক্তির মাঝে হয়, তাহলেই আমরা নির্ভুলভাবে বলতে পারবো। কিন্তু যদি ৭০ এবং ৮০ বছর বয়সী দু'জনের মধ্যে পার্থক্য নির্ধারণ করতে বলা হয়, সেটি হয়ত নির্ভুলভাবে সম্ভব হবেনা।" সুনির গর্গ এই গবেষণার সঙ্গে যুক্ত নন।

গবেষণাটিকে অনন্য বলে উল্লেখ করেছেন সুনির গার্গ। রোগীর প্রকৃত বয়স এবং রেটিনা পরীক্ষার মাধ্যমে কম্পিউটার অনুমিত বয়সের মাধ্যমে মৃত্যু ঝুঁকি নির্ধারণের ব্যাপারটি আগে অসম্ভব ছিল বলে মন্তব্য করেন তিনি। 

তবে, দুটি রোগের ক্ষেত্রে এই গবেষণা মৃত্যু ঝুঁকির হার বৃদ্ধির পূর্বাভাস দিতে ব্যর্থ হয়েছে। এর একটি কার্ডিওভাস্কুলার রোগ এবং অন্যটি ক্যান্সার। গবেষকরা বলেছেন, গবেষণায় অংশ নেওয়া অল্প সংখ্যাক মানুষ কিংবা ক্যান্সার ও হৃদরোগের চিকিৎসার উন্নতির কারণে এমনটি হতে পারে।

ড. হে এবং তার গবেষক দলের দাবি, "বিশেষত কার্ডিওভাস্কুলার ও ক্যান্সার রোগে আক্রান্ত নন এমন ব্যক্তিদের 'রেটিনাল এজ গ্যাপ' পরীক্ষার মাধ্যমে মৃত্যুর ঝুঁকি কতটা বাড়ছে, তা নির্ধারণ করতে সক্ষম আমাদের এই অভিনব অনুসন্ধান।"

নতুন এই তত্ত্বটি এই মুহুর্তে সম্পূর্ণভাবে বাস্তবে প্রয়োগ সম্ভব না হলেও এটি একটি আশার আলো দেখিয়েছে বলে মনে করছেন অনেকে। চোখের দিকে তাকিয়ে এখন শুধু মনের খবরই নয়, বরং স্বাস্থ্যের অবস্থা বোঝার পথও খুলে দিলেন গবেষকরা।


 

  • সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

রেটিনাল এজ গ্যাপ / বয়স / চোখের স্বাস্থ্য / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • মরুর বুকে হাজারো কোটি গাছ লাগিয়েছে চীন, প্রাকৃতিক বনের চেয়েও দ্রুত বাড়ছে রোপণ করা গাছ
  • ২ বছরের কম বয়সী শিশুদের বিকাশে ক্ষতিকর হতে পারে 'স্ক্রিন টাইম': গবেষণা 
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net