Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
মাত্র ৫৩ সেকেন্ডের বিমানযাত্রা! 

ফিচার

টিবিএস ডেস্ক 
14 January, 2022, 06:50 pm
Last modified: 14 January, 2022, 06:53 pm

Related News

  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • রোবটের সাহায্যে বিশ্বে প্রথম স্ট্রোক সার্জারি সম্পন্ন করলেন যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ডের ২ চিকিৎসক
  • বিমান যাত্রায় ঝাঁকুনি কেন আগের চেয়ে বেশি? কেন তীব্রতা বাড়ছে?
  • ৮০ বছর পর বিক্রি হচ্ছে স্কটল্যান্ডের এই দ্বীপ; আছে ধ্বংসপ্রায় প্রাসাদ; পরিবার কিনেছিল না দেখেই!
  • স্কটল্যান্ডের বাতিঘরে কাচের বোতলে মিলল ১৩২ বছরের পুরোনো বার্তা

মাত্র ৫৩ সেকেন্ডের বিমানযাত্রা! 

বিমানে সামনের সারিতে বসলে সিটে বসেই পাইলটের সব কর্মকাণ্ড দেখতে পারবেন আপনি।
টিবিএস ডেস্ক 
14 January, 2022, 06:50 pm
Last modified: 14 January, 2022, 06:53 pm
ছবি: সিএনএন।

যাত্রীদের মাত্র কয়েক ইঞ্চি সামনে এসে বসেন পাইলট। বসার সাথে সাথেই সামনের সুইচগুলো নাড়াচাড়া করে ইঞ্জিন স্টার্ট দেন। জীবন্ত হয়ে উঠে ছোট বিমানটি। 

যাত্রীদের জন্য এই ভ্রমণ এতটা আরামদায়ক না। মাইক্রোবাসের সমান একটি আঁটসাঁট জায়গায় আটজনকে বসতে হয় জড়সড় হয়ে। ইঞ্জিনের শব্দও প্রচুর। বিমানের ভেতরেও কোনো সুযোগ-সুবিধা নেই। টয়লেট চাপলে চেপে রাখা ছাড়া কোনো উপায় নেই। 

কিন্তু এরপরও এই বিমান ভ্রমণের আলাদা একটি গুরুত্ব আছে। কী গুরুত্ব, সেটা না জেনে থাকলে দুই মিনিট অপেক্ষা করুন। কারণ, দুই মিনিট পর বিমানটা আর আকাশে থাকবে না। 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, বিশ্বের সংক্ষিপ্ততম বিমান পরিষেবা এটি। মাত্র ১.৭ মাইলের (২.৭ কিলোমিটার) এই যাত্রা এতোই ছোট যে সিংহভাগ বিমান চলার মতো উচ্চতায় উঠতে যে সময় নেয়, তার আগেই শেষ হয়ে যায় এই ফ্লাইট। আবহাওয়া অনুকূলে থাকলে এবং বিমানে থাকা মালামালের ওজন কম থাকলে মাত্র ৫৩ সেকেন্ড লাগে পুরো ফ্লাইট শেষ হতে। 

স্কটল্যান্ডের অর্কনি দ্বীপপুঞ্জের এক প্রান্তে অবস্থিত দ্বীপ ওয়েস্ট্রেকে প্রতিবেশী দ্বীপ পাপা ওয়েস্ট্রের সঙ্গে যুক্ত করে এই ফ্লাইট। দিনে দুই থেকে তিনবার দেওয়া হয় এই ট্রিপ। 

বিমানে সামনের সারিতে বসলে সিটে বসেই পাইলটের সব কর্মকাণ্ড দেখতে পারবেন আপনি। তবে কোথায় বসবেন সেটা আবার নিজে ঠিক করতে পারবেন না। বিমানটি এতোই ছোট যে ভারসাম্য রাখতে যাত্রীদের ওজন অনুসারে সিট বণ্টন করে দেয় কর্তৃপক্ষ। 

ছবি: সিএনএন।

এখন আপনি প্রশ্ন রাখতে পারেন, দুই মাইলেরও কম জায়গায় কেন একটি বাণিজ্যিক ফ্লাইট চালু করা হয়েছে? 

মজার ব্যাপার হচ্ছে, অর্কনি দ্বীপপুঞ্জের দ্বীপগুলোতে মানুষের বসবাস এতোই কম যে ৭০টি দ্বীপের মধ্যে ৫০টিতে কেউ থাকে না। আর বাকি ২০টি দ্বীপকেও বেশ প্রত্যন্ত অঞ্চল হিসেবেই বিবেচনা করা হয়। সিংহভাগ দ্বীপের জনসংখ্যা ১০০-র আশেপাশে। এই ফ্লাইটকে সংযুক্ত করা দ্বীপ পাপা ওয়েস্ট্রের জনসংখ্যাও মাত্র ৮০ জন। 

যে কারণে দুই দ্বীপের মাঝে সেতু তৈরি করার প্রসঙ্গও আসে না। কারণ খরচের তুলনায় সেই সেতুর ব্যবহার তেমন হবে না। দ্বীপপুঞ্জগুলোর ভেতরে চলাফেরা করার জন্য একটি ফেরি ব্যবস্থা চালু রয়েছে। কিন্তু সেই ফেরি বেশ ধীর গতির। যে কারণে সবার পছন্দের পরিবহন বিমানই। 

"এই ফ্লাইট অনেকটা বাস সার্ভিসের মতোই," বলেন এখানকার প্রধান পাইলট কলিন ম্যাকালিস্টার। 

তবে বাস সার্ভিসের মতো এতো সহজে চলে না এই পরিষেবা। দুই দ্বীপে যেমন ছিমছাম দুটি ছোট ছোট বিমানবন্দর আছে, সাথে আছে বিমানবন্দর সংশ্লিষ্ট জনবলও। 

সেই জনবল অবশ্য তেমন বড় না। দুই বন্দরে বিমান পরিচালনার দায়িত্বে থাকেন দুইজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার। আর তাদের সঙ্গে থাকেন দুইজন করে মোট চারজন অগ্নিনির্বাপককর্মী। তবে, সৌভাগ্যক্রমে তাদের কোনো কাজ নেই বললেই চলে।

১৯৬৭ সাল থেকে চলে আসা এই বিমান পরিষেবা এখনও কোনো দুর্ঘটনার মুখ দেখেনি। বেশ সাফল্যের সঙ্গেই দুই দ্বীপের লোকজনের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করছে এটি। 

সূত্র: সিএনএন। 

Related Topics

টপ নিউজ

বিমানযাত্রা / স্কটল্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • রোবটের সাহায্যে বিশ্বে প্রথম স্ট্রোক সার্জারি সম্পন্ন করলেন যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ডের ২ চিকিৎসক
  • বিমান যাত্রায় ঝাঁকুনি কেন আগের চেয়ে বেশি? কেন তীব্রতা বাড়ছে?
  • ৮০ বছর পর বিক্রি হচ্ছে স্কটল্যান্ডের এই দ্বীপ; আছে ধ্বংসপ্রায় প্রাসাদ; পরিবার কিনেছিল না দেখেই!
  • স্কটল্যান্ডের বাতিঘরে কাচের বোতলে মিলল ১৩২ বছরের পুরোনো বার্তা

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net