Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 29, 2026
টেপ টেনিস ক্রিকেট: শৈশবে ফিরে যাওয়ার ‘ইয়র্কার’ 

ফিচার

নাঈম আলী
20 November, 2023, 07:20 pm
Last modified: 20 November, 2023, 07:20 pm

Related News

  • ওয়ানডেতে দ্রুততম সময়ে ১৫ হাজার রান, ইতিহাস গড়লেন বিরাট কোহলি, ভাঙলেন শচিনের রেকর্ড 
  • ক্রিকেটে ফের রাজনীতি: পাকিস্তানি মন্ত্রীর হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
  • ‘ইমরানের সঙ্গে যা করা হচ্ছে, তা ঠিক নয়’: কারাবন্দি ইমরানকে নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স

টেপ টেনিস ক্রিকেট: শৈশবে ফিরে যাওয়ার ‘ইয়র্কার’ 

টেপ টেনিস ক্রিকেট বলে অনন্য একটা ব্যাপার ছিল অনুকরণ করা। বোলিং করার ক্ষেত্রে উইকেট নেওয়াটাই মুখ্য বিষয় ছিল না। বরং একইসাথে উইকেট পাওয়ার পর পছন্দের ক্রিকেটারকে অনুকরণ করার একটা রীতিও ছিল।
নাঈম আলী
20 November, 2023, 07:20 pm
Last modified: 20 November, 2023, 07:20 pm
ছবি: নাঈম আলী

সদ্য সমাপ্ত হয়েছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। এই আসরের ম্যাচগুলো দেখা এবং তা নিয়ে মানুষের আগ্রহ যেন আমাকে শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয়। তখন এলাকার অলিতে-গলিতে পরম আনন্দে খেলা হতো টেপ টেনিস ক্রিকেট।

বাচ্চারা রাস্তায় খেলার সময় সে এক জাদুকরী মুহূর্ত তৈরি হতো। বিশেষ করে বিশ্বকাপের মৌসুমে যেন সেই উন্মাদনা বেড়ে যেত বহুগুণে। অলিতে-গলিতে ব্যাটের প্রতিটি সুইং যেন বিশ্বকাপের মুহূর্তের মতোই আনন্দদায়ক হয়ে উঠত। প্রতিটি উইকেট এক মহামূল্যবান জয়ের মতো মনে হতো। 

গায়ে থাকত প্রিয় দলের বহুল আকাঙ্ক্ষিত জার্সি। হাতে থাকত প্রিয় ক্রিকেটারের ব্যবহার করা ব্যাটের রেপ্লিকা। আমাদের কাছে প্রতিটি মুহূর্ত ছিল ক্রিকেটিং অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ; যা সাদামাটা রাস্তাগুলোকেও যেন এক কিংবদন্তির আখড়ায় পরিণত করতো। 

ছবি: নাঈম আলী

রাস্তায় খেলা আমাদের প্রতিটা শটের পেছনে যেন শচীন টেন্ডুলকার, ম্যাথু হেইডেন কিংবা অ্যান্ড্রু ফ্লিনটফের মতো কিংবদন্তিরা অনুপ্রেরণা হিসেবে কাজ করেন। আমাদের গলিগুলো যেন একটা মিনি স্টেডিয়ামে পরিণত হয়। ছোট গলিতেই যে-কেউ একটা বড় বিশ্বকাপ ম্যাচের উত্তেজনা অনুভব করতে পারবেন। 

গলির ক্রিকেটে ছিল নিজস্ব আইন। নিজেদের বানানো সেই আইনগুলোই ছিল আমাদের ক্রিকেট জগতের নিয়মনীতি। তবে সেই আইনগুলো যে অপরিবর্তনীয় ছিল, সেটাও নয়। বরং প্রতিপক্ষের সাথে ক্রমাগত সমঝোতা ও অভিযোজনের ফলে আইনগুলো পরিবর্তনও হয়।

আমাদের ক্রিকেট খেলার গলিগুলো ছিল বেশ সরু। আর এই সংকীর্ণ জায়গায় খেলার মাধ্যমেই যেন আমরা কিছু অনন্য দক্ষতা অর্জন করেছি। একইসাথে ক্রমাগত পরিবর্তনশীল নিয়মগুগুলো যেন খেলাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ছবি: নাঈম আলী

যেমন, ব্যাটসম্যান শট করার পর যদি বল দেয়ালে লাগে, তবে আমরা সেটিকে চার রান হিসেবে বিবেচনা করি। আর অন্য শটে দুই কিংবা তিন রান ধরা হতো। বল যদি একটু বেশি উচ্চতায় স্পর্শ করতো, তবে সেটি ছয় নয়, বরং আউট হিসেবে গণ্য হতো। 

এছাড়াও, খেলাটিকে কেন্দ্র করে বন্ধুদের মধ্যে বাজি ধরার বিষয়টিও প্রচলিত ছিল। এক্ষেত্রে চুক্তিটা বেশ ভালো, হেরে যাওয়া দলকে সবাইকে এক বোতল কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে হতো। এটি খেলায় আলাদা এক উত্তেজনা যোগ করত।

যা-ই হোক, টেপ টেনিস ক্রিকেট বলে অনন্য একটা ব্যাপার ছিল অনুকরণ করা। বোলিং করার ক্ষেত্রে উইকেট নেওয়াটাই মুখ্য বিষয় ছিল না। বরং একইসাথে উইকেট পাওয়ার পর পছন্দের ক্রিকেটারকে অনুকরণ করার একটা রীতিও ছিল। 

ছবি: নাঈম আলী

শ্রীলঙ্কার স্পিন জাদুকর মুরালিধরনের শারীরিক ও চোখের ভঙ্গি কিংবা শেন ওয়ার্নের লেগ ব্রেক বলের অনুকরণ করা যেন এক বাড়তি মাত্রা। কেউবা আবার ওয়াসিম আকরামের মতো করে সরু গলিতেই সুইং বল করার চেষ্টা করতেন।

গলির ক্রিকেটের প্রতিটি বলের ডেলিভারি যেন এক একটি শিল্প। প্রতিটি পারফরম্যান্স যেন একটি মঞ্চনাটক।

খেলায় এত সব মজার মধ্যেও একটা ভয়ও কাজ করত। যদি বল ভুল জায়গায় শট করা হয়ম তবে সেটি হয়তো প্রতিবেশীর জানালায় আঘাত হানত। এতে করে আমাদের আনন্দের মুহূর্ত যেন এক গ্লাস ভাঙার আওয়াজে পরিণত হয়। তবে এটিও ছিল খেলার অন্যতম একটা অংশ, যেটি খেলাকে আরও উত্তেজনাকর করেছে। মজার খেলার মাঝে একটু শঙ্কার উপাদান যোগ করত।

ছবি: নাঈম আলী

অবশেষে সূর্য অস্ত নামার সাথে সাথে রাস্তাগুলোটে একটা নিস্তব্ধটা নেমে আসে। তখন আমাদের টেপ টেনিস ক্রিকেট খেলা ওই দিনের মতো শেষ হতো। শৈশব পেরিয়ে এখন আমরা যারা বড় হয়েছি, তারা প্রায় সবাই-ই টেপ টেনিসের সেই স্মরণীয় দিনগুলোর কথা হাসিমুখে স্মরণ করি। 

টেপ টেনিস খেলার মুহূর্তটা ছিল সহজ, সরল, জাদুকরী। খেলাটি আমাদের একদিকে নতুন বন্ধু বানানো, নতুন করে স্বপ্ন দেখা এবং নিজেদের মধ্যে শিশুসুলভ আচরণ উপভোগ করার মতো বিষয় শিখিয়েছে।

চাইলেও এখন হয়তো আগের মতো গলির ক্রিকেটকে আমরা উপভোগ করতে পারব না। তবুও টেপ টেনিস ক্রিকেটের স্পিরিট প্রজন্মের পর প্রজন্মের বয়ে চলবে।

Related Topics

খেলা / টপ নিউজ

ক্রিকেট / টেপ টেনিস / গলির ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
    চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
    অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

Related News

  • ওয়ানডেতে দ্রুততম সময়ে ১৫ হাজার রান, ইতিহাস গড়লেন বিরাট কোহলি, ভাঙলেন শচিনের রেকর্ড 
  • ক্রিকেটে ফের রাজনীতি: পাকিস্তানি মন্ত্রীর হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
  • ‘ইমরানের সঙ্গে যা করা হচ্ছে, তা ঠিক নয়’: কারাবন্দি ইমরানকে নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

3
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

4
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

5
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

6
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net