Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
অ্যালার্ম বেজে ওঠার ঠিক আগমুহূর্তে অনেকের ঘুম ভেঙে যায় কেন?

ফিচার

এল পাইস
16 August, 2023, 02:45 pm
Last modified: 16 August, 2023, 03:40 pm

Related News

  • যেভাবে পর্যাপ্ত ঘুমের অভাব কঠিন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা হ্রাস করে
  • কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?
  • ব্যাংকে টাকা জমানোর মতো ঘুমও কি ‘জমিয়ে’ রাখা যায়?
  • মুন্সিগঞ্জে মুঠোফোনের শব্দে বাকবিতণ্ডা থেকে মা-মেয়ে খুন, গ্রেপ্তার এক
  • ঠাণ্ডা আবহাওয়া কেন ঘুমকে প্রভাবিত করে, শীতের রাতে ভালো ঘুমের জন্য যা করতে পারেন

অ্যালার্ম বেজে ওঠার ঠিক আগমুহূর্তে অনেকের ঘুম ভেঙে যায় কেন?

বিশেষ করে যাদের কর্মক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকতে হয়, তাদের বেলায় দেখা যায় এমনটি। এ কারণে দেখা যায়, ছুটির দিনেও সেই একই সময়ে ঘুম ভেঙে যাচ্ছে।
এল পাইস
16 August, 2023, 02:45 pm
Last modified: 16 August, 2023, 03:40 pm
প্রতীকী ছবি- সংগৃহীত

সাধারণত অ্যালার্মের শব্দেই সকালের ঘুম ভাঙে আমাদের। তবে অনেকেই আছেন যাদের অ্যালার্ম ছাড়াও ঠিক সময়েই ঘুম ভাঙে। এর কারণ পুরোপুরি পরিষ্কার না হলেও ধারণা করা হয়, এটি আমাদের 'ইন্টার্নাল ক্লক' বা দেহঘড়ির সাথে সম্পৃক্ত। কখন জেগে উঠতে হবে, কখন ঘুমিয়ে থাকতে থাকবে, কখন ঘুমোতে যেতে হবে, এমনকি কখন সক্রিয় থাকতে হবে- তার সবই এর সাথে জড়িত।

মানুষের দেহঘড়ি মূলত আলো দিয়ে নিয়ন্ত্রিত হয়। প্রাকৃতিক আলো আছে কিনা এবং থাকলে কতটা আলো আছে সে সম্পর্কে তথ্য চোখ দিয়ে প্রবেশ করে এবং আমাদের সুপ্রাকায়াসম্যাটিক নিউক্লিয়াসে যায়; এটিই মস্তিষ্কের সার্কাডিয়ান ছন্দকে নিয়ন্ত্রণকারী মূল কেন্দ্র। এর মাধ্যমেই শরীরে ঘুমিয়ে থাকা বা জেগে ওঠার সংকেত পৌঁছায়।

আলো ছাড়াও আরো কিছু উদ্দীপনা রয়েছে যা দেহঘড়িকে প্রভাবিত করে। যেমন, খাবার খাওয়ার সময়। যদি খাবার খাওয়ার সময় নির্দিষ্ট থাকে, তাহলে সেটি অনুযায়ী চলে দেহঘড়ি।

একইসাথে, যদি আমরা নিয়মিত একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাই এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে জাগি, তাহলে ঘুমের মধ্যেও আমাদের শরীর বুঝতে পারে যে কখন জেগে উঠতে হবে।

অর্থাৎ, কেউ যদি নিয়মিত ঘুমের সময়সূচী মেনে চলেন, তাহলে তার জন্য সকালে অ্যালার্ম ছাড়া ঘুম থেকে জাগা অস্বাভাবিক নয়। যেমন, কেউ যদি প্রতিদিন রাত ১১টায় ঘুমাতে যান এবং সকাল ৭টায় উঠেন, তাহলে তার দেহঘড়িও সেভাবে নিয়ম মেনেই চলবে।

দৈনিক আট ঘণ্টা ঘুমালে ঘুমের যে ৩-৪টি ধাপ রয়েছে [হালকা নিদ্রা, গভীর নিদ্রা, রেম স্লিপ] তার সবই পূরণ হয়। সবগুলো ধাপ পূরণ হলে দেহঘড়িই সংকেত পাঠায় যে এখন ওঠার সময় হয়েছে। এতে করে অ্যালার্ম বেজে ওঠার আগেই ঘুম ভেঙে যায়।

বিশেষ করে যাদের কর্মক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকতে হয়, তাদের বেলায় দেখা যায় এমনটি। এ কারণে দেখা যায়, ছুটির দিনেও সেই একই সময়ে ঘুম ভেঙে যাচ্ছে। কারণ আমাদের মস্তিষ্কে ওই সময়ে জেগে ওঠার তথ্য জমা করা আছে।

মানুষের দেহঘড়ি কর্টিসল ও মেলাটোনিনের মতো কিছু হরমোনের সাথেও সম্পৃক্ত। এই হরমোনগুলোই আমাদের জেগে থাকা কিংবা ঘুমিয়ে থাকা নিয়ন্ত্রণ করে।

এক্ষেত্রে অবশ্য আরেকটি বিষয় বিবেচনায় আনা উচিত, আর তা হলো- একজন ব্যক্তির আলোর প্রতি সংবেদনশীলতা। অনেকেই আছে যারা আলোর প্রতি বেশি সংবেদনশীল। এ কারণে সকালে সূর্যের আলো ফোটার সাথে সাথে তাদেরও ঘুম ভেঙে যায়। আবার অনেকে আছেন যারা এর কিছুই টের পান না।

মানুষের শরীরে দেহঘড়ি কিভাবে কাজ করে তার উপর ভিত্তি করে আমরা দুই ধরনের মানুষকে আলাদা করতে পারি। 'আর্লি স্লিপার', বা যারা রাতে তাড়াতাড়ি ঘুমাতে যায়। এ ধরনের মানুষ সকালেও আগেভাগে ঘুম থেকে উঠতে পারেন। অ্যালার্ম ছাড়া ঘুম ভেঙে যাওয়া ব্যক্তিরা এই দলভুক্ত।

আরেকদল আছেন যারা ডিলেয়েড স্লিপ ফেজ ডিসঅর্ডারে ভুগেন। দেরিতে ঘুমাতে যাওয়ার কারণে তাদের দেহঘড়িও অন্যদের তুলনায় দেরিতে চলে; এতে করে সকালে তাদের দেহে বাকি ঘুমটা পুষিয়ে নেওয়ার চাপ থাকে। এ ধরনের ব্যক্তিদের জন্য সকালে অ্যালার্ম ছাড়া ঘুম থেকে ওঠা কষ্টসাধ্য। অনেকসময় দেখা যায়, অ্যালার্ম বাজলেও সেটি বারবার বন্ধ করে শেষে উঠতে বেশ দেরি হয়ে যায় তাদের।
 

 

Related Topics

টপ নিউজ

অ্যালার্ম / ঘুম / ঘুমের সমস্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
    ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • ফাইল ছবি: রয়টার্স
    জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

Related News

  • যেভাবে পর্যাপ্ত ঘুমের অভাব কঠিন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা হ্রাস করে
  • কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?
  • ব্যাংকে টাকা জমানোর মতো ঘুমও কি ‘জমিয়ে’ রাখা যায়?
  • মুন্সিগঞ্জে মুঠোফোনের শব্দে বাকবিতণ্ডা থেকে মা-মেয়ে খুন, গ্রেপ্তার এক
  • ঠাণ্ডা আবহাওয়া কেন ঘুমকে প্রভাবিত করে, শীতের রাতে ভালো ঘুমের জন্য যা করতে পারেন

Most Read

1
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

4
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

5
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net