Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
ফ্রি কমিক বই দিবস: কয়েক মিলিয়ন কমিক বই বিনামূল্যে বিতরণের দিন

ফিচার

টিবিএস ডেস্ক
07 May, 2023, 10:40 pm
Last modified: 07 May, 2023, 10:55 pm

Related News

  • নিকোলাস কেজের বাড়ি থেকে চুরি যাওয়া সুপারম্যানের প্রথম কমিক রেকর্ড ১৫ মিলিয়ন ডলারে বিক্রি
  • ওয়েবটুন: ৯ বিলিয়ন ডলারের বাজার; কোরিয়ান ডিজিটাল কমিকের দাপট এখন হলিউডেও
  • আগামী বছর যুক্তরাষ্ট্রে কপিরাইটমুক্ত হচ্ছে টিনটিন ও পপাই, আরও যেসব বিখ্যাত শিল্পকর্ম রয়েছে
  • সুপারম্যানের প্রথম কমিক নিলামে রেকর্ড ৬ মিলিয়ন ডলারে বিক্রি হলো
  • বিশ্বজুড়ে দাপটে রাজত্ব করা আমেরিকান কমিক্সকে যেভাবে হটিয়ে দিল জাপানিজ মাঙ্গা!

ফ্রি কমিক বই দিবস: কয়েক মিলিয়ন কমিক বই বিনামূল্যে বিতরণের দিন

গতকাল উদযাপিত হয়েছে ফ্রি কমিক বই দিবস। এ দিনে কমিক বইয়ের দোকানগুলো আগ্রহী পাঠকদের বিনামূল্যে কমিক বিতরণ করে। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডার খুচরা কমিক বিক্রেতারা এ ইভেন্টে বেশি অংশ নেন। বাংলাদেশে অবশ্য কোনো কমিকের দোকানে দিনটি উদযাপন করা হয় না। বিস্তারিত জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম এল পাইস।
টিবিএস ডেস্ক
07 May, 2023, 10:40 pm
Last modified: 07 May, 2023, 10:55 pm
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার একটি কমিক বইয়ের দোকানে ফ্রি কমিক বই দিবসে একজন পাঠক কমিক দেখছেন। মে ৪, ২০১২। ছবি: ম্যাট রুর্ক/এপি

বড়সড় আয়োজন করে বিনামূল্যে আগ্রহী পাঠকদেরকে কমিক বই দেওয়া হয়। দিনটির নাম ফ্রি কমিক বই দিবস। এ দিনে কয়েক মিলিয়ন কমিক বই ফ্রিতে বিলি করা হয়। প্রায় ২০ বছর আগে এমন আয়োজনের জন্ম হয়েছে।

কমিক মাধ্যমে মানুষের আগ্রহ আরও বাড়ানোর কথা চিন্তা করে এ দিনটি চালু করা হয়েছে। কমিক বইয়ের যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক ব্যবসায়ী জো ফিল্ড প্রথম এ দিনটির প্রস্তাব করেন। ইতিবাচক সাড়ার পর ২০০২ সালে এ ইভেন্টটি চালু হয়।

এরপর থেকে ক্রমশ বড় হয়েছে এটি। হাজার হাজার খুচরা কমিক বিক্রেতা এ দিনটির জন্য কয়েক মিলিয়ন কমিকের অর্ডার করেন — উদ্দেশ্য কমিক ভক্ত ও যারা সদ্য সদ্য কমিক পড়তে আগ্রহী হয়ে উঠছেন তাদেরকে বিনামূল্যে বিতরণ করা।

এ ইভেন্ট উপলক্ষ্যে যেসব কমিক প্রকাশ করা হয় সেগুলো সাধারণত ৩২ পৃষ্ঠার একক ইস্যু হয়। কখনো কখনো এ কমিকগুলোতে নবাগত পাঠকদেরকে নতুন বা প্রতিষ্ঠিত কোনো কমিক সিরিজের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

যদিও এ ইভেন্টে সচরাচর স্বাধীন কমিকগুলোর পৃষ্ঠপোষকতা করা হয়, মার্ভেল ও ডিসি কমিকও এ ইভেন্টে একাধিক কমিক বই এখন পর্যন্ত প্রকাশ করেছে।

ফ্রি কমিক বই দিবস কী?

ফ্রি কমিক বই দিবসে কমিক বইয়ের দোকানগুলো অংশগ্রহণ করে। দিনটি উপলক্ষ্যে উত্তর আমেরিকা এবং সারাবিশ্বের অন্যান্য কমিক বইয়ের দোকানগুলোতে যারা আসেন, তাদেরকে বিনামূল্যে কমিক বই দেওয়া ওসব দোকানের পক্ষ থেকে।

প্রতি বছর প্রায় ২,০০০-এর বেশি অংশগ্রহণকারী কমিক বইয়ের দোকান কয়েক মিলিয়ন কমিক বই এ দিনে বিনামূল্যে বিতরণ করে। এছাড়া এ দিনে দোকানদারেরা তাদের অন্যান্য পণ্যের প্রমোশনও করে থাকেন।

২০২৩ সালের ফ্রি কমিক বই দিবস কবে?

এ বছরের ফ্রি কমিক বই দিবস গতকাল শনিবার (৬ মে) উদযাপন করা হয়েছে। ঐতিহ্য অনুসারে প্রতি বছরের মে মাসের প্রথম শনিবার এ দিবস উদযাপন করা হয়।

কিছু কিছু সংস্করণে এ দিবসটি একটি সুপারহিরো সিনেমার মুক্তির সঙ্গে মিলিয়ে পালন করা হয়। যেমন, গত বছর মার্ভেল স্টুডিওর ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অভ ম্যাডনেস সিনেমার মুক্তির সঙ্গে তাল মিলিয়ে এ দিন উদযাপন করা হয়েছিল। এ বছরের সিনেমাটি ছিল গার্ডিয়ানস অভ দ্য গ্যালাক্সি ভলিউম ৩।

কোন কোন কমিক বইয়ের দোকান অংশ নেয়?

বলা বাহুল্য, সব কমিকের দোকান এ দিনে বিনামূল্যে কমিক বিতরণ করে না। ফ্রি কমিক বুক ডে-এর ওয়েবসাইটে গিয়ে নিজের আশপাশে বা শহরে কোন দোকানটি এ দিনটি উদযাপন করে তা জানা সম্ভব।

ওই ওয়েবসাইটের 'ফাইন্ড আ শপ' সেকশনে গিয়ে ঢাকা'র কোনো কমিক বইয়ের দোকানের নাম অংশগ্রহণকারী হিসেবে পাওয়া যায়নি। বেশিরভাগ অংশগ্রহণকারী দোকানই মূলত যুক্তরাষ্ট্র ও কানাডার।

তবে যেকোনো দেশের কমিক বইয়ের দোকানই এ উদযাপনে অংশ নিতে পারে। যদিও দেশভেদে — কোন কোন কমিক বই বিনামূল্যে বিতরণ করা হবে — তা আলাদা হয়।

ফ্রি কমিক বই দিবস ২০২৩-এর কমিকের তালিকা

এ দিনে যেসব কমিক প্রকাশিত হয়, সেগুলোকে দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে — গোল্ড কমিকস এবং সিলভার কমিকস।

গোল্ড কমিকগুলো অংশগ্রহণকারী প্রতিটি দোকানে পাওয়া যায়। অন্যদিকে সিলভার কমিকসগুলো সব দোকানে নাও পাওয়া যেতে পারে। এ বছরের কমিকগুলোর তালিকা নিচে দেওয়া হলো।

গোল্ড কমিকস

  • আর্চি হরর প্রেজেন্টস কার্সড লাইব্রেরি
  • অ্যাভেঞ্জার্স এক্স-মেন #১
  • চোজিন এক্স অ্যান্ড রুস্টার ফাইটার
  • কোনান বার্বারিয়ান এসপি
  • ডগ ম্যান অ্যান্ড দ্য লিগ অভ মিসফিটস
  • ফিশফ্লাইজ #১
  • রেঞ্জার অ্যাকাডেমিক প্রিভিউ
  • রেড সনজা শি ডেভিল উইথ আ সোর্ড #০
  • সিসমিক স্টোরিজ
  • স্পাইডার-ম্যান ভেনম #১
  • স্টার ট্রেক ডে অভ ব্লাড
  • আমব্রেলা অ্যাকাডেমি অ্যান্ড উইচার

সিলভার কমিকস

  • ২০০০ এডি প্রেজেন্টস দ্য বেস্ট কমিক এভার
  • অ্যানিমেল ক্যাসল
  • অ্যানিমেল ক্রসিং অ্যান্ড কার্বি মাঙ্গা ম্যানিয়া
  • বেবি সিটারস লিটল সিস্টার ক্যারেন্স হেয়ারকাট
  • ক্রাইমবাস্টার #১
  • ফেবুলাস ফিউরি ফ্রিক ব্রাদার্স
  • ফ্র্যাজেটাভার্স #০
  • আই অ্যাম স্ট্যান স্যাম্পলার
  • ইনভেস্টিগেটরস অল টাইড আপ স্নিক পিক
  • কোডানশা শামান কিং ফ্লাওয়ার্স ডেমন স্কুল স্যাম্পলার
  • কটো কটোরা
  • লাস্ট কমিকস অন আর্থ স্যাম্পলার
  • ম্যাডবলস ভার্সাস গার্বেজ পেইল কিডস #০
  • মার্ভেল ভয়েসেস #১
  • মেক ক্যাডেটস স্পেশাল
  • মেক্সিকিড স্যাম্পলার
  • এনবিএক্স ব্যাটল ফর পাম্পকিন কিং #১
  • ওভারস্ট্রিট গাইড টু কালেক্টিং
  • প্রিন্সলেস
  • পাঞ্চ আপ! প্রিভিউ
  • রানএস্কেপ আনটোল্ড টেইলস গড ওয়ারস
  • স্যাক্রিফায়ার্স #!
  • শ্যাডোম্যান ডার্ক লেগেসি
  • স্মার্ফস #১
  • স্পাইডি অ্যান্ড ফ্রেন্ডস #১
  • স্টার ওয়ার্স হাই রিপাব এডিভিডিএস অ্যান্ড অ্যাভাটার লাস্ট এয়ারবেন্ডার
  • স্ট্রিট ফাইটার ৬ #০
  • সুইট ভ্যালি টোয়াইনস টিচার পেট স্যাম্পলার
  • টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টলস
  • টম হল্যান্ড'স ফ্রাইট নাইট #১ এফসিবিডি এডিশন
  • ওয়েস্ট অভ সানডাউন #১

আপনি কতগুলো কমিক নিতে পারবেন?

এটি নির্ভর করে অনেকগুলো বিষয়ের ওপর। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রতিটি দোকানের নিজস্ব নীতি। কিছু কিছু দোকান থেকে একজন আগ্রহী ব্যক্তি তিনটির বেশি গোল্ড কমিক ও অল্প কিছু সিলভার কমিক নিতে পারেন।

তবে এটি নির্ভর করে দোকানে কতগুলো কমিক মজুত আছে এবং আপনি কত আগে যাচ্ছেন তার ওপর।

Related Topics

টপ নিউজ

কমিক / কমিক বই / কমিক বুক / ফ্রি কমিক বই দিবস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
    ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
    ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Related News

  • নিকোলাস কেজের বাড়ি থেকে চুরি যাওয়া সুপারম্যানের প্রথম কমিক রেকর্ড ১৫ মিলিয়ন ডলারে বিক্রি
  • ওয়েবটুন: ৯ বিলিয়ন ডলারের বাজার; কোরিয়ান ডিজিটাল কমিকের দাপট এখন হলিউডেও
  • আগামী বছর যুক্তরাষ্ট্রে কপিরাইটমুক্ত হচ্ছে টিনটিন ও পপাই, আরও যেসব বিখ্যাত শিল্পকর্ম রয়েছে
  • সুপারম্যানের প্রথম কমিক নিলামে রেকর্ড ৬ মিলিয়ন ডলারে বিক্রি হলো
  • বিশ্বজুড়ে দাপটে রাজত্ব করা আমেরিকান কমিক্সকে যেভাবে হটিয়ে দিল জাপানিজ মাঙ্গা!

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
অর্থনীতি

ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 

6
বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net