Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
ছাঁটাই হওয়া প্রযুক্তি কর্মীরা এখন কোথায়?

ফিচার

টিবিএস ডেস্ক
01 April, 2023, 09:45 pm
Last modified: 01 April, 2023, 09:49 pm

Related News

  • গণছাঁটাইয়ের পর পদত্যাগ করলেন ওয়াশিংটন পোস্টের সিইও
  • ওয়াশিংটন পোস্টে বড় ধরনের কর্মী ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩০০-র বেশি সাংবাদিক
  • ‘গুরুতর অসাদাচরণ ও আইন লঙ্ঘনের অভিযোগে’ চীনে শীর্ষ দুই জেনারেলের বিরুদ্ধে তদন্ত শুরু
  • ইউরোপ যেভাবে উদ্ভাবনের পথ আটকে দেয়
  • এআইয়ে বিনিয়োগ বাড়াতে ২০২৮ সালের মধ্যে ৬ হাজার কর্মী ছাঁটাই করবে এইচপি

ছাঁটাই হওয়া প্রযুক্তি কর্মীরা এখন কোথায়?

এখনো পর্যন্ত এ বছরে আমেরিকান প্রযুক্তি কোম্পানিগুলো মোট ১ লাখ ১৮ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। এই ছাঁটাই হওয়া কর্মীরা এখন কোথায় রয়েছেন? 
টিবিএস ডেস্ক
01 April, 2023, 09:45 pm
Last modified: 01 April, 2023, 09:49 pm
ছবি: টেকক্রাঞ্চ

সিলিকন ভ্যালিতে গত কয়েক মাসে কী পরিবর্তন হয়েছে, তা বুঝতে হলে খুব বেশি আগে যাওয়ার প্রয়োজন হবে না, গত ফেব্রুয়ারি মাসেই মার্ক জাকারবার্গের '২০২৩ সাল হবে কর্মদক্ষতার বছর' ঘোষণার মাধ্যমেই অনেকটা আন্দাজ করা যায়। এই পরিবর্তন হয়তো সাধারণ মানুষের কানে খুব বেশি কিছু মনে হবে না, যদি না কেউ সিলিকন ভ্যালির ছাঁটাই হয়ে যাওয়া কর্মী হন। গত নভেম্বর মাসে ১১,০০০ কর্মীকে ছাঁটাই করার পর এই মাসের ১৪ তারিখেই মেটা আবারো ১০,০০০ কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। 

তবে মেটাই একমাত্র কোম্পানি নয়। এই মাসের ২০ তারিখে অ্যামাজন তাদের নয় হাজার কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছে, যারা এর আগেই আরও ১৮ হাজার কর্মীকে ছাঁটাই করে ফেলেছে। ক্রাঞ্চবেজ নামক এক সূত্র অনুযায়ী, এখনো পর্যন্ত এই বছরে আমেরিকান প্রযুক্তি কোম্পানিগুলো মোট ১,১৮,০০০ কর্মীকে ছাঁটাই করেছে, যে সংখ্যা গত বছরে ছিল ১,৪০,০০০ জন! এবং আরও কর্মীকে ছাঁটাই করা হতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে। মার্চের ২৪ তারিখ বিজনেস-সফটওয়্যার প্রতিষ্ঠান সেলসফোর্সের প্রধান পরিচালনা কর্মকর্তা ইঙ্গিত দিয়েছে, তার কোম্পানিও ৮ হাজার কর্মীকে ছাঁটাই করবে। 

এদিকে বিনিয়োগকারীরা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এই নতুন খরচ-সতর্কতাকে অভিবাদন জানিয়েছেন। ২০২২ সালের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত যে পরিমাণ লোকজনকে ছাঁটাই করা হয়েছে, তা মোট জনশক্তির মাত্র ৬ শতাংশ। এই কোম্পানিগুলোর জনশক্তি কতটা বড় তা এর মাধ্যমেই আন্দাজ করা যায়। এর সাথে যদি ২০০০-এর দশকের প্রথমদিকে হওয়া ব্যাপক ছাঁটাইকরণের তুলনা করা হয়, তবে দেখা যায় ৬,৮৫,০০০ কর্মী ছাঁটাইয়ের ফলে জনশক্তি ২৩ শতাংশ কমে গিয়েছে। 

তবে এরপরেও এই ব্যাপক ছাঁটাইকরণের বিপরীতে দুটো প্রশ্ন চলে আসে যায়। প্রথমত, কারা এই ছাঁটাইয়ের শিকার হচ্ছে? এবং দ্বিতীয়ত, এই ছাঁটাই হওয়া কর্মীরা এখন কোথায় রয়েছেন? 

কম্পিউটিং টেকনোলজি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের টিম হার্বার্টের মতে, বেশিরভাগ প্রযুক্তি কোম্পানিতেই ইঞ্জিনিয়ারদের ওপর তেমন আঘাত আসেনি। মূল ছাঁটাইকরণ হয়েছে সেলস এবং রিক্রুটমেন্টের মতো বিভাগে। ২০২০ সালের বসন্ত থেকে ২০২৩ সালের শুরু পর্যন্ত প্রযুক্তি কোম্পানিগুলো প্রায় দশ লক্ষ নতুন কর্মীকে নিয়োগ দেয়। এই বিশাল পরিমাণ নিয়োগের জন্য প্রচুর রিক্রুটারের প্রয়োজন ছিল। প্রতি রিক্রুটার বছরে কমপক্ষে ২৫ জন নতুন কর্মীকে নিয়োগ দেওয়ার দায়িত্বে ছিলেন। এই রিক্রুটারদেরকেই এখন প্রয়োজনের অতিরিক্ত জনশক্তি হিসেবে দেখা হচ্ছে, যার ফলে ছাঁটাই করা হচ্ছে তাদেরকে। 

তবে প্রযুক্তিবিদ বা ইঞ্জিনিয়াররাও যে একেবারেই বাদ পড়ছেন না তা নয়। এপ্রিলে নতুনভাবে মেটা পুরো কোম্পানির কাঠামোকে সাজাবে। প্রতিভাবান প্রযুক্তি কর্মীকে ছেড়ে দেওয়ার অর্থ তারা অন্যান্য খাতের ডিজিটাল উদ্ভাবনে অগ্রগামী ভূমিকা পালন করবেন। বহুদিন ধরেই বিভিন্ন শিল্প খাত এই ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ প্রতিভাবান কর্মীদের অভাবে ভুগছিলো। সিলিকন ভ্যালির এই ছাঁটাইয়ে তারা সেই সুযোগ পেয়েছে। 

যেমন: জন ডিয়ার নামের এক ট্রাক্টর নির্মাণকারী কোম্পানি ছাঁটাই হওয়া প্রযুক্তি কর্মীদেরকে নিয়োগ দিয়ে তার কোম্পানিতে স্মার্ট ফার্ম মেশিনারি তৈরি করা শুরু করেছেন। গত বছর কোম্পানিটি টেক্সাসের অস্টিনে নতুন অফিস খুলেছে, যেটি সিলিকন ভ্যালির পর নতুন প্রযুক্তি হাব হয়ে উঠেছে। এদিকে সফটওয়্যারের প্রতি আগ্রহী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোও প্রযুক্তি বিষয়ক প্রতিভাদেরকে খুঁজছে। ব্যাংক, রিটেইল দোকান আর স্বাস্থ্যবীমা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। 

ছাঁটাইকৃত কর্মীদের একাংশের হাত ধরে আবার নতুন জেনারেশনের স্টার্টআপ তৈরির এক জোয়ার দেখা গিয়েছে। চ্যাটজিপিটির মতো জেনারেটিভ এআই টুল তৈরির এক বিশাল হিড়িক দেখা গিয়েছে। 

আশাবাদীরা মনে করছেন এই ছাঁটাইকরণের ফলে এক নতুন 'ক্রিয়েটিভ ডেস্ট্রাকশন'-এর জোয়ার শুরু হবে, উদ্যোক্তারা নতুন ধরনের অ্যাপ নির্মাণের দিকে মনোযোগী হবেন। নতুন এআইগুলোর সাহায্য নিয়ে হয়তো এগুলো হবে আরও দ্রুত। আর এর ফলে নতুন ধরনের কাজের সুযোগ হবে, যা এর আগে কেউ ভাবেনি, যেমনটা ভাবা হয়নি ডিজিটাল বিপ্লবের আগে।


সূত্র: দ্য ইকোনমিস্ট

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

ছাঁটাই / কর্মী ছাঁটাই / সিলিকন ভ্যালি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • গণছাঁটাইয়ের পর পদত্যাগ করলেন ওয়াশিংটন পোস্টের সিইও
  • ওয়াশিংটন পোস্টে বড় ধরনের কর্মী ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩০০-র বেশি সাংবাদিক
  • ‘গুরুতর অসাদাচরণ ও আইন লঙ্ঘনের অভিযোগে’ চীনে শীর্ষ দুই জেনারেলের বিরুদ্ধে তদন্ত শুরু
  • ইউরোপ যেভাবে উদ্ভাবনের পথ আটকে দেয়
  • এআইয়ে বিনিয়োগ বাড়াতে ২০২৮ সালের মধ্যে ৬ হাজার কর্মী ছাঁটাই করবে এইচপি

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net