Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
২.৬ নয়, ৩ মিলিয়ন বছর আগেই পৃথিবীতে আবির্ভাব ঘটে বুদ্ধিমান প্রাণীর?

ফিচার

টিবিএস ডেস্ক
13 March, 2023, 12:35 pm
Last modified: 14 March, 2023, 12:00 pm

Related News

  • যেভাবে ১০ লক্ষ বছরের পুরোনো খুলি মানব বিবর্তনের ধারণা বদলে দিল
  • ৯০ লাখ বছর আগে এক ধরনের বুনো টমেটো থেকেই আলুর জন্ম: গবেষণা
  • যেভাবে বিবর্তনের ফলে বিলুপ্ত হওয়া থেকে ফিরে এল উড়তে অক্ষম এক পাখি
  • ছোট হওয়া গাছ, গজদন্তহীন হাতি: মানবসৃষ্ট পরিবর্তনের সাথে যেভাবে খাপ খাওয়াচ্ছে প্রাণীরা
  • আফ্রিকায় কেন বাঘ নেই?

২.৬ নয়, ৩ মিলিয়ন বছর আগেই পৃথিবীতে আবির্ভাব ঘটে বুদ্ধিমান প্রাণীর?

কেনিয়ার নায়াঙ্গায় অবস্থিত একটি সাইটে ৩.০৩২ থেকে ২.৫৮১ মিলিয়ন বছর পুরনো সরঞ্জামাদির সন্ধান পাওয়া গেছে।
টিবিএস ডেস্ক
13 March, 2023, 12:35 pm
Last modified: 14 March, 2023, 12:00 pm
ছবি- ভাইস

এত বছর ধরে গবেষকদের ধারণা ছিল, ইথিওপিয়াতে প্রায় ২.৬ মিলিয়ন বছর আগে মানব পূর্বপুরুষরা পাথরের সরঞ্জাম ব্যবহার করতেন। কিন্তু সম্প্রতি-প্রকাশিত এক নতুন গবেষণায় দেখা গেছে, এ ধরনের সরঞ্জাম তৈরি শুরু হয় প্রায় ৩ লক্ষ বছর আগে, সম্পূর্ণ ভিন্ন এক জায়গায়।

ভাইস ম্যাগাজিনের এক প্রতিবেদন থেকে জানা গেছে, এসব সরঞ্জাম ব্যবহারকারীরা আধুনিক মানুষের পূর্বপুরুষও ছিল না।

এ ধরনের 'ওল্ডোওয়ান' টুল তৈরিকে আদতে বিবর্তনের ইতিহাসে একটি ল্যান্ডমার্ক হিসেবে ধরা হয়। তখনকার সময়ের তুলনায় এসব উন্নত সরঞ্জামের আবির্ভাবকে সংস্কৃতির বিকাশের একটি মাইলফলক হিসেবে দেখা হয়। তাছাড়া, মানব বুদ্ধিমত্তার উত্থান নিয়ে বিজ্ঞানীদের গবেষণার একটা বড় ক্ষেত্রও এগুলো।

নতুন প্রকাশিত এ গবেষণাপত্রমতে, কেনিয়ার নায়াঙ্গায় অবস্থিত একটি সাইটে ৩.০৩২ থেকে ২.৫৮১ মিলিয়ন বছর পুরনো সরঞ্জামাদির সন্ধান পাওয়া গেছে।

২০১৫ সাল থেকে সাইটটি খনন করে প্রত্নতাত্ত্বিকরা ৩৩০টি নিদর্শন (সরঞ্জাম সহ), ১৭৭৬টি হাড় এবং দুটি হোমিনিনের চোয়াল আবিষ্কার করেছেন। কিন্তু সরাসরি কোনো মানব পূর্বপুরুষের অন্তর্ভুক্ত ছিল না তারা।

গবেষণার সিনিয়র লেখক রিক পটস এক বিজ্ঞপ্তিতে বলেন, "যে সরঞ্জামগুলো পাওয়া গেছে, সেগুলোর সাহায্যে একটি হাতির চোয়াল কিংবা সিংহের ধারালো দাঁতের চেয়েও ভালোভালোভাবে কোনোকিছু কাটা সম্ভব।"

"ওল্ডোওয়ান টুল আসলে দেহের বাইরে একেবারে নতুন একসেট দাঁত তৈরি করার মতো বিষয় ছিল। এর মাধ্যমে আফ্রিকাতে নতুন ধরনের খাদ্য আহরণের সুযোগ পায় আমাদের পূর্বপুরুষরা," বলেন তিনি।

গবেষকরা জানিয়েছেন, এ পাথুরে সরঞ্জামগুলোর ব্যবহার শুরু হয় ২.৯ মিলিয়ন বছর আগে।

কুইন্স কলেজের নৃবিজ্ঞানের অধ্যাপক এবং গবেষণার প্রধান লেখক থমাস প্লামার একটি প্রেস বিজ্ঞপ্তিতে লিখেছেন, "এটি ওল্ডোয়ান হাতিয়ারের একটি অন্যতম প্রাচীন নিদর্শন। আমরা এতদিন যা ভাবতাম, তার আরও বহু বছর আগে থেকেই এ হাতিয়ারের ব্যবহার হয়ে আসছে।"

আরেকটি দুর্দান্ত বিষয় হলো, এত আগে তৈরি এ সরঞ্জামগুলো আবিষ্কারের পরও কার্যকর ছিল। এই সরঞ্জামগুলো ছাড়াও গবেষকরা দুটি হিপ্পোর হাড় আবিষ্কার করেছেন, যাতে বোঝা যায়, হোমিনিনরা এসব যন্ত্র ব্যবহার করে বড় আকারের প্রাণীও শিকার করতে পারতো।

এমনকি গবেষকরা এ সাইট থেকে 'প্যারানথ্রপাস' এরও চোয়াল আবিষ্কার করেছেন। প্যারানথ্রপাস গণের প্রাণীরা আধুনিক হোমো স্যাপিয়েন্সের পূর্বপুরুষ না, বরং তাদেরকে আমাদের বিবর্তনীয় আত্মীয় বলা যেতে পারে। তাছাড়া, এগুলোকে এখন পর্যন্ত পাওয়া প্রাচীনতম প্যারানথ্রপাস জীবাশ্ম হিসেবেও উল্লেখ করেছেন তারা।

এতদিন ব্যাপকভাবে বিশ্বাস করা হতো যে, ওল্ডোওয়ান সরঞ্জামগুলো হোমো গণের প্রাণীরাই ব্যবহার করতো। কিন্তু নতুন এ আবিষ্কার থেকে স্পষ্ট যে এধরনের আধুনিক (তখনকার সময়ের হিসাবে) সরঞ্জামের প্রচলন হোমিনিনদের মধ্যেও ছিল। এই গণের প্রাণীদের বুদ্ধিদীপ্ত আচরণেরও প্রকাশক এসব সরঞ্জাম।

 

 

 

Related Topics

অফবিট / টপ নিউজ

বিবর্তন / হোমো সাপিয়েন্স / মানব বিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • যেভাবে ১০ লক্ষ বছরের পুরোনো খুলি মানব বিবর্তনের ধারণা বদলে দিল
  • ৯০ লাখ বছর আগে এক ধরনের বুনো টমেটো থেকেই আলুর জন্ম: গবেষণা
  • যেভাবে বিবর্তনের ফলে বিলুপ্ত হওয়া থেকে ফিরে এল উড়তে অক্ষম এক পাখি
  • ছোট হওয়া গাছ, গজদন্তহীন হাতি: মানবসৃষ্ট পরিবর্তনের সাথে যেভাবে খাপ খাওয়াচ্ছে প্রাণীরা
  • আফ্রিকায় কেন বাঘ নেই?

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net