Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
উনোর কারণে ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ আসেননি লেনন, কনসার্ট নিয়ে পরে উষ্মাও প্রকাশ করেছেন

ফিচার

টিবিএস ডেস্ক  
10 November, 2022, 12:40 pm
Last modified: 10 November, 2022, 12:48 pm

Related News

  • ১৯৭১ সালে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করে যে ইতিহাস গড়েছিলেন জর্জ হ্যারিসন
  • ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর প্রিমিয়ার শো'তে ডিলানকে পর্দায় দেখেই বেরিয়ে যান লেনন!
  • 'কনসার্ট ফর বাংলাদেশ' নিয়ে হ্যারিসন ও জন লেননের তুমুল তর্কের কারণ ছিল ইয়োকো ওনো?
  • কনসার্ট ফর বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে নিউইয়র্কে ভালোবাসায় সিক্ত ‘একটি দেশের জন্য গান’
  • কনসার্ট ফর বাংলাদেশের সুবর্ণজয়ন্তী

উনোর কারণে ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ আসেননি লেনন, কনসার্ট নিয়ে পরে উষ্মাও প্রকাশ করেছেন

জন লেননকে কনসার্টে পারফর্মের জন্য আমন্ত্রণ জানানো হলেও শেষ মুহূর্তে আসেননি তিনি। এমনকি কনসার্ট আয়োজন নিয়ে পরবর্তীতে উষ্মাও প্রকাশ করেছেন।
টিবিএস ডেস্ক  
10 November, 2022, 12:40 pm
Last modified: 10 November, 2022, 12:48 pm
জন লেনন ও জর্জ হ্যারিসন

রবি শঙ্করের সঙ্গে মিলে বাংলাদেশের শরণার্থীদের জন্য ১৯৭১ সালে কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেন জর্জ হ্যারিসন। জন লেননকে কনসার্টে পারফর্মের জন্য আমন্ত্রণ জানানো হলেও শেষ মুহূর্তে আসেননি তিনি। এমনকি কনসার্ট আয়োজন নিয়ে পরবর্তীতে উষ্মাও প্রকাশ করেছেন।

হ্যারিসন তাঁর বিটলসের সাবেক সতীর্থদের কনসার্টে পারফর্ম করার জন্য আমন্ত্রণ জানালেও লেনন ও পল ম্যাককার্টনি যোগ দেননি। শুধু রিঙ্গো স্টার এসেছিলেন। কনসার্টের বিষয়ে লেনন পরবর্তীতে কথা বলার সময় জানান পুরো শো আয়োজনই বাজে ছিল। এমনকি দাতব্য কাজ করতে হলে গোপনে করবেন বলেও মন্তব্য করেন তিনি।

কনসার্ট আয়োজনে হ্যারিসনকে উৎসাহ দিয়েছিলেন লেনন

বাংলাদেশের জন্য কনসার্ট আয়োজনের পরিকল্পনার কথা বলতে গিয়ে হ্যারিসন এক সাক্ষাৎকারে লেননকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।

১৯৯৭ সালে মার্কিন টেলিভিশন বিএইচওয়ানে জন ফুজেলস্যাংকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জ জানান, কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনের জন্য লেননই তাকে সাহস যুগিয়েছেন।

'আমার মনে হয় বিটলসের অংশ হয়ে আমার একটাই উন্নতি হয়েছে, আর তা হলো আরও বোল্ড হয়ে ওঠা,' বলেন হ্যারিসন। 'আর লেনন আসলে এই বিষয়ে আমাকে অনেক সাহায্য করেছে। আপনি জানেন না হয়তো লেননের কিছু মনে ধরলে, ও সেটা করেই ছাড়ত। ওর বন্ধু হয়ে আমি এই বিষয়টাই অনেকখানি আয়ত্ত করেছি। ওর আত্মবিশ্বাসটা ছিল এরকম- 'ঠিক আছে, আমরা এটা করে ফেলব। উঠে পড়'।

এমনকি কনসার্ট রেকর্ড করার আইডিয়াও লেননই দিয়েছিলেন।  সেই রেকর্ডিং থেকেও পরবর্তীতে প্রচুর টাকা উত্তোলন হয়।

পুরো কনসার্ট ছিল এক 'ধোঁকা'

কনসার্ট ফর বাংলাদেশের জন্য হ্যারিসনকে উৎসাহ যুগালেও তিনি নিজে এই আয়োজনের প্রশংসা করেননি। বরং বলেছিলেন আমি আমি গোপনে দাতব্য কাজ করতে ভালোবাসি।

'আমি কিছু করলে গোপনে করব,' ১৯৮০ সালে প্লেবয় ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন লেনন। 'স্টেজে উঠে বিশ্বকে বাঁচাতে হবে সেই চিন্তায় নিজেকে আবদ্ধ রাখতে চাই না। শো সবসময় জগাখিচুড়ি এক বিষয়, আর সেখানে শিল্পীর নাম খারাপ হয়।'

সাক্ষাৎকারদাতা তখন প্রশ্ন রাখেন কনসার্ট ফর বাংলাদেশের বিষয়েও লেনন একই কথা মনে করেন কিনা। লেনন বলেছিলেন কনসার্ট ফর বাংলাদেশও আবর্জনা ছিল।

তিনি আরও বলেন, পুরো কনসার্টই ছিল একটা ধোঁকা। সেখানে সংগীতশিল্পীদেরও কোনো টাকা দেওয়া হয়নি।

'শুধু মিউজিশিয়ানরা বাদে সবাই টাকা পেয়েছিল,' বলেন তিনি। দ্য বিটল ডায়েরি (ভলিউম ২): আফটার দ্য ব্রেকাপ বইয়ে তিনি বলেন, 'পুরোটাই ছিল ধোঁকা, কিন্তু আয়োজক শিল্পীরা মহান বনে গিয়েছিলেন।'

উনোর জন্য পারফর্ম করেননি লেনন

জন লেনন কনসার্ট ফর বাংলাদেশে পারফর্ম করতে চাইলেও শেষ পর্যন্ত আর হাজির হননি। শোনা যায়, লেনন চেয়েছিলেন স্ত্রী ইয়োকো ওনোও তার সঙ্গে পারফর্ম করুক। কিন্তু হ্যারিসন রাজি না হওয়ায় শেষ পর্যন্ত তা নিয়ে কথা কাটাকাটিও হয়। তারপরও লেননের অংশ নেওয়ার কথা থাকলেও কনসার্টের দু'দিন আগে স্ত্রীকে নিয়ে নিউইয়র্ক ছেড়ে যান লেনন।

হ্যারিসন ও রবি শঙ্কর ছাড়াও কনসার্ট ফর বাংলাদেশে রিঙ্গো স্টার, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, বিলি প্রিস্টন এবং লিয়ন রাসেলের মতো খ্যাতনামা শিল্পীরা পারফর্ম করেছিলেন।

  • সূত্র: চিটশিট

Related Topics

টপ নিউজ

কনসার্ট ফর বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • ছবি: এএফপি
    ২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

Related News

  • ১৯৭১ সালে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করে যে ইতিহাস গড়েছিলেন জর্জ হ্যারিসন
  • ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর প্রিমিয়ার শো'তে ডিলানকে পর্দায় দেখেই বেরিয়ে যান লেনন!
  • 'কনসার্ট ফর বাংলাদেশ' নিয়ে হ্যারিসন ও জন লেননের তুমুল তর্কের কারণ ছিল ইয়োকো ওনো?
  • কনসার্ট ফর বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে নিউইয়র্কে ভালোবাসায় সিক্ত ‘একটি দেশের জন্য গান’
  • কনসার্ট ফর বাংলাদেশের সুবর্ণজয়ন্তী

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net