Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
চমৎকার বাগান ভেঙে কেন নতুন করে গড়েছিলেন ১৬ শতকের শাসক?

ফিচার

টিবিএস ডেস্ক
22 November, 2020, 05:05 pm
Last modified: 22 November, 2020, 05:53 pm

Related News

  • লম্বা সময় বাড়ির বাইরে? আপনার হয়ে গাছে পানি দেবে এই বাংলাদেশি ‘ওয়াটারিং ডিভাইস’
  • ৩০ টাকায় বাগানভ্রমণ, নিজে হাতে গাছ থেকে ছিঁড়ে কেনার সুযোগ: দার্জিলিং কমলা চাষে সফল ৪ উদ্যোক্তা
  • বাসার ভেতরে এক টুকরো বাগান তৈরি করে দেন তারা
  • বাগানবিলাস: বাগানে যাই বাগানে বড় সুখ
  • শহরের প্রতিটি বাড়ির ছাদ হোক একটুকরো উদ্যান 

চমৎকার বাগান ভেঙে কেন নতুন করে গড়েছিলেন ১৬ শতকের শাসক?

সাহিত্য বা চিত্রকর্ম যেমন সংস্কৃতির ইঙ্গিত বহন করে, তেমনি বাগানও সেসময় সংস্কৃতি ও ঐতিহ্যের বাহক বলে গণ্য হতো। 
টিবিএস ডেস্ক
22 November, 2020, 05:05 pm
Last modified: 22 November, 2020, 05:53 pm

বাগান পরিকল্পনায় একসময় জ্যোতিষশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান এবং আইকনোগ্রাফির ব্যবহার যে গুরুত্বের সঙ্গে প্রয়োগ করা হতো, তার একটি উদাহরণ ভারতের ফারাহ বখশ বাগের গল্প।

ঐতিহ্যগতভাবে মধ্যযুগীয় বাগানগুলো ছিল অভিজাতদের ভোগ বিলাসের কেন্দ্রস্থল। সামাজিক সমাবেশ, বিলাসিতা এবং ধারণা বিনিময়ের স্থান হিসেবেই ইতিহাসে এই বাগানগুলোর বর্ণনা পাওয়া যায়।

সেসময়ের বাগান নকশায় প্রায়ই জ্যোতিষশাস্ত্র, ভূতত্ত্ব, জাদুবিদ্যা এবং সংখ্যাবিদ্যার মতো সংবেদনশীল ধারণার প্রায়োগিক ব্যবহার দেখা যেত। এই বিষয়গুলো এতটাই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হতো, শুধু ত্রিভুজাকৃতির হওয়ার কারণে আহমদনগর [বর্তমান মহারাষ্ট্র] রাজ্যের একটি বিশাল বাগান পুনরায় নির্মাণ করা হয়েছিল।

ভারতীয় উপমহাদেশের ডেক্কান অঞ্চলের প্রথম মুর্তাজা নিজাম শাহের অধীনে রাজসভাসদ ছিলেন নি'মাত খান। তার ওপর একটি বাগান ও ভূগর্ভস্থ খাল নির্মাণের আদেশ অর্পিত হয়। ফারাহ বখশ রাজপ্রাসাদ সংলগ্ন বাগানটির নাম দেওয়া হয় ফারাহ বখশ।

নি'মাত খান অবশ্য নিজাম শাহকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয়েছিলেন। নিজাম শাহ তাকে বাগানের সুপারিনটেনডেন্টের পদ থেকে বরখাস্ত করে সালাবাত খানকে বাগানটির জায়গায় একটি ভবন নির্মাণের নির্দেশ দেন।

কিন্তু একজন শিয়া রাজার একটি চমৎকার বাগানের প্রতি এমন প্রতিক্রিয়ার কারণ কী হতে পারে? ব্যাপারটি বোঝার জন্য দুটি বিষয় গুরুত্বপূর্ণ: প্রথমত, ভারতীয় এবং পারস্য সংস্কৃতিতে ভবনগুলো বাগানের উদ্ভিদের মতোই অপরিহার্য ছিল।

দ্বিতীয় কারণটি বোঝার জন্য বিজাপুরের আদালতে মুর্তাজার শ্যালক আলী আদিল শাহের শাসনকার্যের দিকে নজর দিতে হবে।

বিজাপুরের শাসক 'নুজোম আল-উলুম' [দ্য স্টার অব দ্য সায়েন্সেস] নামে একটি উল্লেখযোগ্য পুস্তিকা লিখেছিলেন। এই গ্রন্থে মিরিকের [মঙ্গল গ্রহের] ব্যাপারে একটি বিশেষ বর্ণনা ছিল, 'ভবনগুলো ত্রিকোণাকার [মুসাল্লা] ছিল। ভারতীয়, পারস্যিক এবং হেলেনিস্টিক ঐতিহ্যে মঙ্গল গ্রহকে অশুভ বলে বিবেচনা করা হতো। তাই সেই আমলে  এটি এমন কোনো আশ্চর্যের বিষয় ছিল না যে, নিজাম শাহ ত্রিকোণ কাঠামো দেখে একটি চমৎকার বাগান ভেঙে ফেলার আদেশ দিয়েছেন!'

জ্যোতিষবিদ্যা মধ্যযুগীয় বাগানে চিরস্থায়ী ভূমিকা রেখেছে। আহমদনগর এবং বিজাপুরই একমাত্র স্থান নয় যেখানে মধ্যযুগীয় নান্দনিকতার সাথে জ্যোতিষশাস্ত্রের সম্পর্ক খুঁজে পাওয়া সম্ভব। জ্যোতিষশাস্ত্র ছাড়াও বাগান নিয়ে এই আলোচনা তখন বাকি সব  আলোচনার সাথে দ্রুত  ছড়িয়ে পড়ে।

মৌর্য শাসনামল থেকেই দক্ষিণ এশীয় অভিজাতদের জন্য বাগান একটি উল্লেখযোগ্য সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা রেখেছে। ক্রেইগ ক্লুনাস ও ডিক্সন হান্টের মতো পণ্ডিতদের মতে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব ছাড়াও এ বিষয়ে সাহিত্য এবং ভাস্কর্য সম্পর্কিত গবেষণার জায়গা রয়েছে। এর মাধ্যমে বাগানের পৃষ্ঠপোষকতা, নির্মাণ, যত্ন এবং অভিজ্ঞতা সম্পন্ন মানুষের মনোভাব এবং অনুশীলনের প্রতিনিধিত্বকারী সংস্কৃতির ব্যাপারেও জানা যায়।

ফরাসি ইতিহাসবিদ ও সমালোচক হিপ্পোলাইট তাইনের মতে, সাহিত্যের মাধ্যমে মানুষের উদ্দেশ্য ও মনোবিজ্ঞান সম্পর্কে অনেক কিছু জানা যায়। সাহিত্য বা চিত্রকর্ম যেমন সংস্কৃতির ইঙ্গিত বহন করে, তেমনি বাগানও সেসময় সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহক বলে গণ্য হতো। 

নি'মাত খানের এই ত্রিভুজ বাগানের কাহিনি শুধু একটি বিশ্লেষণ মাত্র। মধ্যযুগীয় ডেক্কান অঞ্চলে জ্যোতিষ ও জাদুশাস্ত্র কীভাবে বাগানের নকশা এবং চর্চাকে প্রভাবিত করত, তা দেখা যায় এই বিশ্লেষণে।

বাগানের প্রকৃত চর্চা নিয়ে গবেষণা করলে এমন অনেক ক্ষেত্র পুনরায় আবিষ্কার হওয়ার সম্ভাবনা আছে, যার মাধ্যমে দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক, সামাজিক এবং ধর্মীয় পরিক্রমা সম্পর্কেও অনেক অজানা তথ্য জানা যাবে।

  • সূত্র: স্ক্রল

Related Topics

টপ নিউজ

বাগান / ডেক্কান অঞ্চল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • লম্বা সময় বাড়ির বাইরে? আপনার হয়ে গাছে পানি দেবে এই বাংলাদেশি ‘ওয়াটারিং ডিভাইস’
  • ৩০ টাকায় বাগানভ্রমণ, নিজে হাতে গাছ থেকে ছিঁড়ে কেনার সুযোগ: দার্জিলিং কমলা চাষে সফল ৪ উদ্যোক্তা
  • বাসার ভেতরে এক টুকরো বাগান তৈরি করে দেন তারা
  • বাগানবিলাস: বাগানে যাই বাগানে বড় সুখ
  • শহরের প্রতিটি বাড়ির ছাদ হোক একটুকরো উদ্যান 

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net