Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
সন্তানের মৃত্যুর পর মরদেহ নিয়ে মাসের পর মাস শোক পালন করে বানর মায়েরা 

ফিচার

টিবিএস ডেস্ক
16 September, 2021, 10:50 am
Last modified: 16 September, 2021, 11:01 am

Related News

  • পুতুল বুকে জড়িয়ে ছোট্ট পাঞ্চের লড়াই; মা হয়েও কিছু প্রাণী কেন নিজ সন্তানকে দূরে ঠেলে দেয়?
  • রাজনীতি থেকে শিষ্টাচার হারিয়ে গেছে: ওবামাকে ‘বানর’ হিসেবে চিত্রিত করা ট্রাম্পের ভিডিওর কড়া সমালোচনা
  • জেন গুডঅল: মানুষের নিকটাত্মীয় প্রাইমেটদের সম্পর্কে বোঝাপড়াকে আমূল বদলে দিয়েছেন যিনি
  • পাঠ্যবই থেকে ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব বাদ দিতে আইনি নোটিশ
  • বান্দরবানে লোকালয় থেকে লজ্জাবতী বানর উদ্ধার

সন্তানের মৃত্যুর পর মরদেহ নিয়ে মাসের পর মাস শোক পালন করে বানর মায়েরা 

কমবয়স্ক মায়েদের বাচ্চার মরদেহ বহন করার সম্ভাবনা বেশি। এবং দুর্ঘটনা বা অন্যান্য আঘাতজনিত কারণে মৃত্যুর চেয়ে অসুস্থতায় মারা যাওয়া শিশুদের বহন করে বেড়ানোর হার বেশি।
টিবিএস ডেস্ক
16 September, 2021, 10:50 am
Last modified: 16 September, 2021, 11:01 am
ইন্দোনেশিয়ার জাতীয় উদ্যানে এক মা ম্যাকাক তার মৃত নবজাতক শিশুকে কোলে নিয়ে বসে আছে; ফাইল ছবি- ডেইলি মেইল

বানরসহ অন্যান্য প্রাইমেট বর্গের মায়েরা তাদের সন্তানের মৃত্যুর পর মরদেহ নিয়ে ঘুরে ঘুরে শোক পালন করে, যা মাঝে মাঝে কয়েক মাসও স্থায়ী হতে পারে। নতুন এক গবেষণায় এমনটিই উঠে এসেছে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) অধীনস্থ বিশেষজ্ঞরা ৫০টি ভিন্ন প্রাইমেট প্রজাতির মায়েদের সন্তান মারা যাওয়ার পর দেখানো প্রতিক্রিয়া নিয়ে হওয়া মোট ৪০৯টি প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করেছেন।

৮০ শতাংশ প্রজাতির মধ্যেই 'মৃত বাচ্চার মরদেহ বহন' করার আচরণ পরিলক্ষিত হয়েছে।

প্রাইমেটরা মৃত্যুর ব্যাপারে কতটা সচেতন তা নিয়ে যদিও বিতর্ক রয়েছে, তবে গবেষণায় দেখা গেছে যে, প্রাইমেট মায়েরা এ ব্যাপারে জানে, অথবা সময়ের সাথে সাথে অন্তত বুঝতে পারে।

গবেষণায় দেখা গেছে, কোন প্রাইমেট তাদের বাচ্চাদের মরদেহ বহন করার আচরণ প্রদর্শন করবে তা পুরোপুরি নির্ভর করে তাদের প্রজাতির উপর।

লেমুরের মতো প্রাইমেট, যারা বিবর্তনমূলকভাবে অনেক আগেই বাকিদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তারা বাচ্চাদের মরদেহ নিয়ে ঘুরে বেড়ায় না। বরং এর পরিবর্তে অন্যান্য উপায়ে শোক প্রকাশ করে তারা। মৃতদেহের কাছে বারবার ফিরে এসে বা মৃত সন্তানের জন্য ডাকাডাকি করে শোক প্রকাশ করে তারা।

গবেষণা দলটি আরও দেখেছে যে, কমবয়স্ক মায়েদের বাচ্চার মরদেহ বহন করার সম্ভাবনা বেশি। এবং দুর্ঘটনা বা অন্যান্য আঘাতজনিত কারণে মৃত্যুর চেয়ে অসুস্থতায় মারা যাওয়া শিশুদের বহন করে বেড়ানোর হার বেশি।

আর সবশেষে, কতদিন পর্যন্ত মায়েরা মরদেহ বয়ে বেড়াবে সেটা মূলত নির্ভর করে মা-সন্তানের সম্পর্ক কতটা দৃঢ় ছিল তার উপর। অল্পবয়সে মারা গেলে সেই মরদেহ দীর্ঘদিন বহন করে বেড়াতে দেখা যায় মায়েদের। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বহন করে বেড়ানোর সময়ও হ্রাস পেতে শুরু করে।

গবেষণাটির লেখক এবং ইউসিএলের নৃবিজ্ঞানী আলেসিয়া কার্টার বলেন, "আমাদের গবেষণায় দেখা গেছে, প্রাইমেটরা মানুষের মতোই মৃত্যুর ব্যাপারে অবগত হতে পারে"। 

"তবে যেটা আমরা জানি না, এবং হয়তো কখনোই জানতে পারবো না, সেটা হচ্ছে প্রাইমেটরা আদৌ বুঝতে পারে কি না যে মৃত্যু সর্বজনীন- যে সকল প্রাণীই, এমনকি তারাও একদিন মারা যাবে।"

কার্টার আরও বলেন, "বিবর্তনে মিল থাকার কারণে মানুষের সামাজিক বন্ধন অনেকটাই অন্যান্য প্রাইমেটদের মতো। যে কারণে মানুষের মৃতদেহ সৎকার ও শোক পালনের উৎপত্তি সামাজিক বন্ধনের মাঝে থাকার সম্ভাবনাই বেশি"।

"প্রাইমেটদের মধ্যে এখন যে মৃত্যু-পরবর্তী আচরণ দেখা যায় সেটা হয়তো একসময় মানুষের মধ্যেও ছিল। এবং হয়তো বিবর্তনের সময় মানুষ এসব আচারে পরিবর্তন এনেছে।" 

  • সূত্র: ডেইলি মেইল। 

Related Topics

টপ নিউজ

বানর / প্রাণীদের শোক পালন / প্রাইমেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • পুতুল বুকে জড়িয়ে ছোট্ট পাঞ্চের লড়াই; মা হয়েও কিছু প্রাণী কেন নিজ সন্তানকে দূরে ঠেলে দেয়?
  • রাজনীতি থেকে শিষ্টাচার হারিয়ে গেছে: ওবামাকে ‘বানর’ হিসেবে চিত্রিত করা ট্রাম্পের ভিডিওর কড়া সমালোচনা
  • জেন গুডঅল: মানুষের নিকটাত্মীয় প্রাইমেটদের সম্পর্কে বোঝাপড়াকে আমূল বদলে দিয়েছেন যিনি
  • পাঠ্যবই থেকে ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব বাদ দিতে আইনি নোটিশ
  • বান্দরবানে লোকালয় থেকে লজ্জাবতী বানর উদ্ধার

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net