Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
শিয়ালটি যেন কৃষক পরিবারের আপনজন, রাতে ঘুমায়ও একসঙ্গে

ফিচার

লক্ষ্মীপুর সংবাদদাতা
08 September, 2020, 09:55 pm
Last modified: 09 September, 2020, 12:09 pm

Related News

  • লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের সংঘর্ষ; পুলিশসহ আহত ১০
  • ‘বিগত সময়ের লুটপাটের তদন্ত চলছে, নেওয়া হবে আইনি ব্যবস্থা’: লক্ষ্মীপুরে বাঁধ প্রকল্প পরিদর্শন শেষে পানিসম্পদ মন্ত্রী
  • সৌদিতে ওমরাহ পালন শেষে ফেরার পথে লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
  • লক্ষ্মীপুরের ৪ আসনেই বিএনপির জয়
  • লক্ষ্মীপুরে ভোটের অবৈধ সিল জব্দের ঘটনায় জামায়াত নেতাসহ দুইজনের নামে মামলা

শিয়ালটি যেন কৃষক পরিবারের আপনজন, রাতে ঘুমায়ও একসঙ্গে

বন্দী নয়, সম্পূর্ণ স্বাধীনভাবে সারাদিন চলাফেরা করে বাড়ির এখানে সেখানে। নির্দিষ্ট সময়ে খেতে আসে, রাতে ঘুমাও নির্দিষ্ট সময়ে। বাড়ির কর্তার সঙ্গে যায় হাটবাজার আর দোকানপাটে।
লক্ষ্মীপুর সংবাদদাতা
08 September, 2020, 09:55 pm
Last modified: 09 September, 2020, 12:09 pm
ছবি: টিবিএস

প্রায় আট-নয় মাস বয়সী লাল শিয়ালটি এক কৃষক পরিবারের সঙ্গে রাতে ঘুমায়। আবার  ঘুম থেকে জেগে ওঠেও একসঙ্গে।

বন্দী নয়, সম্পূর্ণ স্বাধীনভাবে সারাদিন চলাফেরা করে বাড়ির এখানে সেখানে। নির্দিষ্ট সময়ে খেতে আসে, রাতে ঘুমাও নির্দিষ্ট সময়ে। বাড়ির কর্তার সঙ্গে যায় হাটবাজার আর দোকানপাটে। যেন মানুষ আর শিয়ালের গভীর বন্ধুত্ব। তাই গৃহকর্তা কৃষক ইসমাইল শিয়ালটির নামও রেখেছেন 'বন্ধু'।

ছবি: টিবিএস

এমন একটি অদ্ভুত স্বভাবের শিয়াল পালিত হচ্ছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর পাগলা গ্রামের কৃষক মো: ইসমাইলের বাড়িতে। 

মঙ্গলবার ওই বাড়ি গেলে বাসিন্দারা জানান, শিয়ালটি খায় রান্না করা ভাত, শাকসবজি, রুটি, ফলমূলসহ মানুষের খাওয়া সব খাবার। প্রতিদিন শ্যাম্পু দিয়ে গোসলও করে! পুকুরে সাঁতার দিয়ে ব্যায়াম করে নিয়মিত। মাঝে মধ্যে মান অভিমানও করে।

বন্ধু নামের এ শিয়ালকে নিয়ে বাড়ির ছোট শিশুরা একসঙ্গে ফুটবলসহ বিভিন্ন খেলায় মেতে থাকে সারাক্ষণ। এমন বেশ কিছু ঘটনা এ প্রতিবেদকের সামনেও ঘটেছে।

প্রতিবেশী ও স্থানীয় সাংবাদিক সাইফুল্লাহ হেলাল বলেন, 'শিয়াল পোষ মেনে গৃহে পালিত হতে কখনো শুনিনি বা দেখিনি। এটা সত্যিই অবিশ্বাস্য।'

ছবি: টিবিএস

তিনি আরও বলেন, 'যে হাঁস মুরগী শিয়াল দেখলে ভয় পেয়ে লুকিয়ে যায়, সে হাঁস মুরগী এ শিয়ালের খুব ঘনিষ্ঠ বন্ধু। বাড়ির গৃহপালিত সব হাঁস মুরগীর পাহাদার সে। কুকুরের ভয়ে সাধারণত শিয়াল সব সময় তটস্থ থাকে। কিন্তু এ শিয়ালের ভয়ে বাড়িতে কুকুর আসে না!'

শিয়ালের কথা শুনলেই অনেকের চোখের সামনে ভেসে ওঠে হাঁস মুরগী নিয়ে ছুটে পালানো এক নিশাচর প্রাণীর কথা। বাংলা সাহিত্য, নাটক, সিনেমায় শিয়ালকে প্রতিনিয়ত হাজারও চরিত্রে উপস্থাপন করা হচ্ছে। কিন্তু সে রকম কোনো চরিত্রের সঙ্গেই কমলনগর উপজেলার কৃষকের বাড়িতে পালিত হওয়া শিয়ালটির মিল খুঁজে পাওয়া যায় না। এটি সত্যিই এক অবিশ্বাস্য চরিত্রের শিয়াল।

এই শিয়াল এখন মানুষের আচার আচরণ অনুকরণ করে তার শিয়াল স্বভাব প্রায় ভুলে গেছে!

ছবি: টিবিএস

কীভাবে শিয়ালটি এ বাড়ি এলো- তা জানতে চাইলে ইসমাইল বলেন, 'প্রায় আট মাস আগে পাশের গ্রামের এক বাড়িতে পাম্প মেশিন দিয়ে পানি সেচ করার সময় একটি গর্তে তিনটি অচেনা প্রাণীর বাচ্চা খুঁজে পাই। দুষ্ট কিশোরদের হাত থেকে বাঁচিয়ে ওদেরকে বাড়িতে নিয়ে এসে বাচ্চাদের ফিটারে দুধ খাওয়াতে শুরু করি। ওরা ক্রমেই বড় হয়ে এক সময় চোখ ফোটে। এরপর বুঝতে পারি, এগুলো লাল শিয়ালের বাচ্চা। কিন্তু দুর্ভাগ্যবশত দুটি শিয়াল ছানা মারা যায়। বেঁচে থাকে বন্ধু নামের শিয়ালটি।'

ইসমাইল আরও বলেন, 'আমার পরিবারের সবাই শিয়ালটিকে আমাদের একজনের মতোই আদর যত্ন করি। ওর কোনো অসুখ হলে চিকিৎসা করাই। আমরা চাচ্ছি সে যতদিন থাকার, থাকুক। অন্যদিকে শিয়ালটির মা-বাবা মাঝে মধ্যে রাতে ওকে নেওয়ার জন্য আসে। কিন্ত সে যায় না; দৌড়ে এসে আমাদের কোলে ওঠে। প্রতিবেশীরাও ওকে যত্ন করে। শিয়ালটি আমার পরিবারের সদস্য।'

ছবি: টিবিএস

কমলনগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আখতারুজ্জামান বলেন, 'শিয়ালের কামড়ে জলাতঙ্ক রোগ হয়। তবু কুড়িয়ে পাওয়া শিয়াল ছানাকে যত্ন করে বাঁচিয়ে রেখে বড় করা সত্যিই মানবিক। বন্যপ্রাণীর প্রতি কৃষকের এমন ভালোবাসা প্রশংসনীয়। সম্ভব হলে এটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা উচিত।'

Related Topics

অফবিট / টপ নিউজ

শিয়াল / বন্যপ্রাণী / লক্ষ্মীপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের সংঘর্ষ; পুলিশসহ আহত ১০
  • ‘বিগত সময়ের লুটপাটের তদন্ত চলছে, নেওয়া হবে আইনি ব্যবস্থা’: লক্ষ্মীপুরে বাঁধ প্রকল্প পরিদর্শন শেষে পানিসম্পদ মন্ত্রী
  • সৌদিতে ওমরাহ পালন শেষে ফেরার পথে লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
  • লক্ষ্মীপুরের ৪ আসনেই বিএনপির জয়
  • লক্ষ্মীপুরে ভোটের অবৈধ সিল জব্দের ঘটনায় জামায়াত নেতাসহ দুইজনের নামে মামলা

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net