Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
ল্যাবে উৎপন্ন হচ্ছে পরিবেশবান্ধব কফি, তবে মানুষ গ্রহণ করবে তো!

ফিচার

টিবিএস ডেস্ক
21 October, 2021, 01:55 pm
Last modified: 21 October, 2021, 02:14 pm

Related News

  • কফি কি আসলেই রক্তচাপ বাড়ায়?
  • কফি পান কি সত্যিই হজমে সাহায্য করে?
  • তুর্কি কফি ও ৫০০ বছরের রহস্য: যে কাপের তলায় ভাগ্য লেখা থাকে
  • কফির দাম ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ, তবে হাসি নেই উৎপাদকদের মুখে
  • সকালে কফি পান করলে হৃদরোগে মৃত্যুর ঝুঁকি কমে: গবেষণা

ল্যাবে উৎপন্ন হচ্ছে পরিবেশবান্ধব কফি, তবে মানুষ গ্রহণ করবে তো!

এক জরিপে কানাডার ৭২ শতাংশ মানুষই বলেছেন তারা ল্যাবে উৎপাদিত কফি পান করবেন না।
টিবিএস ডেস্ক
21 October, 2021, 01:55 pm
Last modified: 21 October, 2021, 02:14 pm
ছবিতে দেখা যাচ্ছে, গবেষকের হাতে (বামে) রোস্টেড কফি এবং (ডানে) কফি কোষ কালচার

ফিনিশীয় বিজ্ঞানীরা সম্প্রতি ল্যাবে তৈরি পরিবেশবান্ধব কফি উদ্ভাবনের ঘোষণা দিয়েছেন। কফি বিন নয়, বরং কোষ কালচারের মাধ্যমে আসল কফির অনুরূপ গন্ধ এবং স্বাদ নিয়ে তৈরি হয়েছে এই কফি, এমনটাই দাবি করেছেন বিজ্ঞানীরা। 

কৃত্রিম এই কফি প্রস্তুত গবেষণায় নেতৃত্ব দিয়েছেন হেইকো রিশার। তিনি ফিনল্যান্ডের ভিটিটি টেকনিক্যাল রিসার্চ সেন্টারের উদ্ভিদ জৈবপ্রযুক্তি বিভাগের দলনেতা।

ল্যাবে উৎপাদিত কফির স্বাদ সম্পর্কে তিনি বলেন, "এটি বর্ণনা করা কঠিন; আমার কাছে মনে হয়েছে, এর স্বাদ কফি এবং ব্ল্যাক টির মাঝামাঝি"। 

তবে, রিশার কফি পান করতে পারেননি। কারণ ল্যাবে তৈরি এই উদ্ভাবনটি এখনও জনসাধারণের ব্যবহারের জন্য অনুমোদিত নয়। খানিকটা কফি মুখে নিয়ে, এর স্বাদ অনুভব করেই তিনি ফেলে দিয়েছেন।

রিশারের আশা, আগামী চার বছরের মধ্যে ভিটিটি'র ল্যাব উদ্ভাবিত এই কফি ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে অনুমোদন পাবে এবং বাণিজ্যিক পণ্য হিসেবে জনসাধারণের জন্য তা বাজারে উন্মুক্ত করা হবে।         

কফি শিল্প জলবায়ু সংকটে অবদান রাখার সঙ্গে সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাবেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কফির ক্রমবর্ধমান চাহিদার ফলে উন্নয়নশীল দেশগুলোতে চলছে বন উজাড়; যা জীববৈচিত্র্যের ক্ষতিসাধনের পাশাপাশি প্রকৃতিতে কার্বন নিঃসরণেও অবদান রাখছে।

এছাড়া, কফি উৎপাদনকারীরা জলবায়ু পরিবর্তনের ফলে চরম আবহাওয়ার নানাধরণের প্রভাবের সঙ্গেও লড়াই করে চলেছেন। পরিবেশবিদদের মতে, জলবায়ু সংকটের কারণে ২০৫০ সালের মধ্যে কফি চাষের জন্য ব্যবহৃত জমির অর্ধেকই হয়ে যেতে পারে অনুৎপাদনশীল।

কফি শিল্পের এই চ্যালেঞ্জ মোকাবেলা করতেই মূলত, বিজ্ঞানীরা কফি বিন ছাড়াই কফি তৈরি ও বাণিজ্যিকীকরণের চেষ্টা করছেন।

ভিটিটি'র দাবি, তাদের উৎপাদিত কফিতে রয়েছে প্রয়োজনীয় পুষ্টি উপাদান। তাছাড়া, তাদের এই উৎপাদন প্রক্রিয়াতে ব্যবহার করা হয়না কোনো ধরনের কীটনাশক। ফলে এই কফি খুব সহজেই স্থানীয় বাজারে উৎপাদন করা যেতে পারে, যা পরিবেশের জন্য পরিবহনজনিত নির্গমনও কমাতে সহায়তা করবে।

তবে, ল্যাবে উৎপাদিত কফির ক্ষেত্রে প্রধান সন্দেহের বিষয় হলো, ঠিক কতজন মানুষ কফি বিন ছাড়া কৃত্রিম উপায়ে তৈরি এই কফি পানে ইচ্ছুক হবেন!

২০১৯ সালে ডালহৌসি বিশ্ববিদ্যালয়ের এক জরিপে, কানাডার ৭২ শতাংশ মানুষই বলেছেন তারা ল্যাবে উৎপাদিত কফি পান করবেন না।

আবার অনেক গবেষক মনে করছেন, ল্যাবে উৎপাদিত এই কফি বড় ধরণের আর্থ-সামাজিক সমস্যা তৈরি করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবকে আরও বড় করে তুলতে পারে।

কমিটি অন সাস্টেইনেবল অ্যাসেসমেন্ট-এর সভাপতি ও যুগ্ম-প্রতিষ্ঠাতা ড্যানিয়েল জিওভানুচ্চি বলেন, "এটি এখনও স্পষ্ট নয়; শেষ পর্যন্ত, এর প্রভাব বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও লক্ষ লক্ষ মানুষের জীবন-জীবিকাকে আরও কঠিন করে তুলতে পারে"।

তিনি মনে করেন, যেসব মানুষ গতানুগনিক ধারায় কফি উৎপাদন করে জীবিকা নির্বাহ করছেন তারা ল্যাবে উৎপাদিত কফি বাজারজাতকরণের মাধ্যমে ঝুঁকিতে পড়বেন। বিশেষ করে ইথিওপিয়া এবং ব্রাজিলের অনেক কৃষক, যারা বংশপরম্পরায় কফি চাষের মাধ্যমেই জীবিকা নির্বাহ করে আসছেন তারা নতুন এই উদ্ভাবনের ফলে নিজেদের কর্মসংস্থান হারাতে পারেন।

গবেষকদের মতে, ল্যাবে কফি উৎপাদন নিঃসন্দেহে একটি যুগান্তকারী উদ্ভাবন। তবে, কফি চাষের উপর নির্ভরশীল কৃষকদের ভবিষ্যৎ এবং কফি চাষের এই প্রযুক্তি সাধারণ মানুষ কতটা গ্রহণ করবে তা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

  • সূত্র- দ্য গার্ডিয়ান

 
 

Related Topics

টপ নিউজ

কফি / কৃত্রিম কফি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
    আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

Related News

  • কফি কি আসলেই রক্তচাপ বাড়ায়?
  • কফি পান কি সত্যিই হজমে সাহায্য করে?
  • তুর্কি কফি ও ৫০০ বছরের রহস্য: যে কাপের তলায় ভাগ্য লেখা থাকে
  • কফির দাম ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ, তবে হাসি নেই উৎপাদকদের মুখে
  • সকালে কফি পান করলে হৃদরোগে মৃত্যুর ঝুঁকি কমে: গবেষণা

Most Read

1
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
অর্থনীতি

আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net