Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
'রাষ্ট্র যেন আমার সন্তানের দায়িত্ব নেয়'

ফিচার

ময়মনসিংহ প্রতিনিধি
28 April, 2020, 03:00 pm
Last modified: 28 April, 2020, 03:06 pm

Related News

  • শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • স্বাস্থ্য সুরক্ষা আইনে রোগীর অধিকার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিশেষজ্ঞদের
  • ‘প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ বলা কুমিল্লার চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত কমিটি
  • চিকিৎসকদের চাকরিতে প্রবেশ ও অবসরের বয়সসীমা বাড়ানোর পরিকল্পনা সরকারের
  • সরকারি হাসপাতালে চিকিৎসকের সংখ্যা ৩০ হাজার, প্রয়োজন ৮৮,৯০৯

'রাষ্ট্র যেন আমার সন্তানের দায়িত্ব নেয়'

ময়মনসিংহ জেলায় এখন পর্যন্ত ২৪জন চিকিৎসকসহ ৪০ জন নার্স, স্বাস্থ্যকর্মী ও স্টাফ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ১৫ জন, নার্স ১২ জন ও অন্যান্য স্বাস্থ্য কর্মী ১৭ জন।
ময়মনসিংহ প্রতিনিধি
28 April, 2020, 03:00 pm
Last modified: 28 April, 2020, 03:06 pm
স্ত্রী-সন্তানসহ ডা.বিলাস কুমার সাহা। ছবি: ফেসবুক থেকে

'আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে কর্মরত একজন মেডিকেল অফিসার। আমার কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আমার পূর্বে জরুরি বিভাগের আরও ২ জন মেডিকেল অফিসার, ১ জন আনসার সদস্য পজিটিভ হয়েছে। বাকি ৭ জন মেডিকেল অফিসারের রিপোর্ট আসবে হয়তো রাতে। এখন পর্যন্ত কোন লক্ষণ নেই। 

আমি একজন হাঁপানি ও উচ্চ রক্তচাপের রোগী। আমার ২ বছরের সন্তান রয়েছে। রাষ্ট্রের নিকট প্রণোদনা চাই না। বেঁচে থাকলে আবার চিকিৎসা সেবা দিতে যাব কিন্ত খারাপ কিছু হয়ে গেলে রাষ্ট্র যেন আমার সন্তানের দায়িত্ব নেয় আমার সকল সহকর্মীদের নিকট এই আবেদন। কারণ আমি সন্তানের জন্য কিছু করে রাখতে পারিনি। চিকিৎসা সেবা দিতে যেয়ে আজ আমি আক্রান্ত। আমার পরিবার,শিশু সন্তান হয়তো আক্রান্ত হতে পারে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।'

রোববার নিজের করোনা পরিক্ষায় পজেটিভ জানতে পেরে ফেসবুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা.বিলাস কুমার সাহা এই আবেগঘন স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি তার সহকর্মীরা শেয়ার করছেন।

আক্রান্ত চিকিৎসকের সহকর্মী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার সৈয়দ হাসানুল ইসলাম বলেন, 'বিপদ জেনেও আমরা সেবা দিয়ে যাচ্ছি। দিয়ে যাবো। রোগীদের প্রতি আমাদে অনুরোধ তারা যেনো চিকিৎসা সেবা নিতে এসে কোন তথ্য গোপন না করে।' 

জানা যায়, ময়মনসিংহ জেলায় এখন পর্যন্ত ২৪জন চিকিৎসকসহ ৪০ জন নার্স, স্বাস্থ্যকর্মী ও স্টাফ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ১৫ জন, নার্স ১২ জন ও অন্যান্য স্বাস্থ্য কর্মী ১৭ জন।

সংশ্লিষ্টরা বলছেন, সেবা নিতে আসা রোগীরা তথ্য গোপন করছেন, বা তারা অনেকেই নিজেরাও জানছেন না যে তারা করোনা আক্রান্ত। তারা হাসপাতালে সেবা নিতে আসছেন আর এর সঙ্গে ছড়াচ্ছেন করোনা। আর এতে বিপদের মুখে পড়ছেন চিকিৎসকরা।  

গত সপ্তাহে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে করোনা আক্রান্ত হয়েছেন ১২ চিকিৎসকসহ ৩৯ জন। এছাড়া, আইসোলেশনে আছেন ২৪ জন এবং কোয়ারেন্টিনে চিকিৎসক, নার্সসহ অন্তত ৪০ জন।

এদিকে, করোনা রোগীদের সেবা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন জেলার দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ চিকিৎসকসহ ১৫জন।গফরগাও উপজেলা স্বাস্থকমপ্লেক্স হয়েছে লকডাউন।    

 ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. আবুল কাশেম বলেন, 'কোন একজনের যদি করোনা পজেটিভ আসে, তাহলে কিন্তু তার আসেপাশের সবাইকেই টেস্ট করাতে হয়। এতে আতঙ্ক এবং বিপদের শঙ্কা বেড়ে যায়। সকল শঙ্কাকে মোকাবেলা করেই আমাদের কাজ করতে হবে।' 

ময়মনসিংহ শাখার বিএমএ সভাপতি ডা. মতিউর রহমান ভূঁইয়া বলেন, চিকিৎসকদের পিপিই এবং মাস্ক সরবরাহ বাড়াতে হবে। এছাড়া জনগণকেও সচেতন করতে হবে তারা যেন তাদের কোন ধরণের তথ্য গোপন না করে।

Related Topics

টপ নিউজ

চিকিৎসক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

Related News

  • শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • স্বাস্থ্য সুরক্ষা আইনে রোগীর অধিকার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিশেষজ্ঞদের
  • ‘প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ বলা কুমিল্লার চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত কমিটি
  • চিকিৎসকদের চাকরিতে প্রবেশ ও অবসরের বয়সসীমা বাড়ানোর পরিকল্পনা সরকারের
  • সরকারি হাসপাতালে চিকিৎসকের সংখ্যা ৩০ হাজার, প্রয়োজন ৮৮,৯০৯

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net