Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
রবীন্দ্রনাথের জীবনের যে কাহিনিগুলো আপনি আগে শোনেননি (পর্ব-২)

ফিচার

রাফিয়া মাহমুদ
27 November, 2021, 01:15 pm
Last modified: 27 November, 2021, 04:51 pm

Related News

  • মেঘ-বৃষ্টি-বাদল
  • রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ দেশকে স্বৈরাচারমুক্ত করেছে: চিফ হুইপ 
  • রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক
  • শিলাইদহ কুঠিবাড়িকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: সংস্কৃতিমন্ত্রী
  • রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রবীন্দ্রনাথের জীবনের যে কাহিনিগুলো আপনি আগে শোনেননি (পর্ব-২)

জন্মভূমিকে রবীন্দ্রনাথ ‘মা’ ভাবতেন।  তিনি লিখে গিয়েছেন, ‘সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে।’ জন্মভূমিকে তিনি মায়ের মতোই ভালোবাসতেন।
রাফিয়া মাহমুদ
27 November, 2021, 01:15 pm
Last modified: 27 November, 2021, 04:51 pm
রবীন্দ্রনাথ ঠাকুর। ছবি: সংগৃহীত

রবীন্দ্রনাথ বিপ্লবী ছিলেন এ নিয়ে অনেকের দ্বিমত থাকলেও, বিপ্লব বা বিপ্লবীর আটপৌরে সংজ্ঞা অনুযায়ী তিনি কিন্তু কিছু কম ছিলেন না! তার জীবনদর্শন বাঙ্গালীর মানসপটে যে এক গভীর বিপ্লব এনেছিল সে-কথা স্বীকার করতেই হবে। 
 
রবীন্দ্রনাথকে জানা মানে নিজেকে চেনা। যত বেশি রবীন্দ্রনাথকে আমরা জানবো, ততবেশি আমরা নিজেকে ঢেলে নতুনরূপে সাজাতে পারবো। তার মানবতা, নম্রতা, জীবপ্রেম এমনকি কৌতুকরসও আমাদের জীবনের জন্য পাথেয়স্বরূপ।

তার জীবনের তেমনি কয়েকটি গল্প নিয়েই আমাদের এই ধারাবাহিক। আজ থাকছে দ্বিতীয় পর্ব। 

ঘটনা-৪

বঙ্গভঙ্গের সময় খুব ব্যস্ত থাকতেন রবীন্দ্রনাথ। বিভিন্ন সভা-সমিতিতে অংশ নিতেন। এদিকে নাটোরের মহারাজার কন্যার বিয়ে। সব শেষ করে বিয়েতে উপস্থিত হতে ঠাকুরের অনেক দেরি হয়েছিল সেবার।  পৌঁছানোর পর রাজা তাকে বললেন, 'কোথায় আপনি আসবেন সকাল সকালে, আর আপনি কিনা এলেন এত দেরিতে?' রবীন্দ্রনাথ উত্তর দিয়েছিলেন, 'আমারও মাতৃদায়, দু'জায়গায় সভা করে আসতে হল।' 
 
জন্মভূমিকে তিনি 'মা' ভাবতেন। তিনি লিখে গিয়েছেন, 'সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে।' জন্মভূমিকে তিনি মায়ের মতোই ভালোবাসতেন।

ঘটনা-৫

কাউকে কোনোদিন ক্ষুদ্রজ্ঞান করতেননা রবীঠাকুর। উদাহরণস্বরূপ সৈয়দ মুজতবা আলীর স্মৃতিচারণে উল্লেখিত গল্পটির কথা বলা যায়। মুজতবা আলীর সময় শান্তিনিকেতনের আশ্রমে 'ভাণ্ডারে' নামক এক মারাঠি ছাত্র ছিলেন। শালবীথির একপ্রান্তে ছিল লাইব্রেরী, অন্যপ্রান্তে দেহলি বাড়িতে থাকতেন রবীন্দ্রনাথ। 
 
কিশোর বয়সের ভাণ্ডারে তখন কয়েক মিনিট হলো এসেছেন আশ্রমে। রবীন্দ্রনাথ কালো জুব্বা, মাথায় টুপি পরে ঘর থেকে বেরলেন। রবীন্দ্রনাথকে দেখামাত্র ভাণ্ডারে রবীন্দ্রনাথের কাছে এলেন। কোনো প্রণাম-টনাম কিছুই না করে জোর করে কী যেন একটা মুঠিতে দিয়ে এসে হাসিমুখে আবার ফিরে এলেন। 

এদিকে ভাণ্ডারেকে নিয়ে তো হৈচৈ রটে গেল। সকলে তাকে ঘিরে ধরলো। ঠাকুরের হাতে সে কী গুঁজে দিয়ে এল, তা জানতে হবে তো! 

ছোট্ট ডানপিটে স্বভাবের ভারে বললেন, 'ক্যা গুরুদেব গুরুদেব কারতা হ্যায়, হাম উসকো এক অঠন্নী দিয়া।' 

পরে জানা গেল,ঠাকুমা তাকে উপদেশ দিয়েছিলেন, কোনো সন্ন্যাসী দরবেশ দেখলে দান করতে। 

এরপর তাকে শত বুঝিয়ে বিশ্বাস করানো গেল না যে তিনি কোনো দরবেশ নয়, রবীন্দ্রনাথকেই দান করেছিলেন। 

ছোটো এই কিশোরকে ঘিরে শিক্ষকদের থাকতো নালিশের পাহাড়। একবার একজন ঠাকুরের কাছে ভাণ্ডারের নামে নালিশ করলেন। রবীন্দ্রনাথ ভাণ্ডারেকে ডেকে বললেন, 'যখন প্রথম এলি,তখন কত ভালো ছেলে ছিলি?মনে নেই তুই দান খয়রাত পর্যন্ত করতিস। আমাকে পর্যন্ত তুই একটা আধুলি দিয়েছিলিস। আজ পর্যন্ত কত ছাত্র এল গেল কেউ তোর মতো আমাকে একটি পয়সাও দেয়নি। সেই আধুলিটি আমি কত যত্নে তুলে রেখেছি দেখবি?'   

ঘটনা-৬ 

রবীন্দ্রনাথ এরকম অনেক ব্যাতিক্রমী কাজ করতেন। রথীন্দ্রনাথ তার স্মৃতিচারণে এমন এক অদ্ভুত কাহিনি লিখেছিলেন। রবীন্দ্রনাথের পাটকিলে রঙের একটি বুড়ো ঘোড়া ছিল। বিকেল হলে রবীন্দ্রনাথ এই বুড়ো ঘোড়া নিয়ে বালিগঞ্জে সত্যেন্দ্রনাথের কাছে যেতেন। চলাচল করতে অনেক সময় নিত ঘোড়াটি। তারপরও একে পরিত্যাগের কথা একবারও ভাবেননি রবীন্দ্রনাথ।

Related Topics

টপ নিউজ

রবীন্দ্রনাথ ঠাকুর / জানা-অজানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • মেঘ-বৃষ্টি-বাদল
  • রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ দেশকে স্বৈরাচারমুক্ত করেছে: চিফ হুইপ 
  • রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক
  • শিলাইদহ কুঠিবাড়িকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: সংস্কৃতিমন্ত্রী
  • রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net