Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
মশা কেন মানুষ পছন্দ করে!

ফিচার

টিবিএস ডেস্ক
26 July, 2020, 12:05 pm
Last modified: 26 July, 2020, 08:04 pm

Related News

  • মশার বিরুদ্ধে যুদ্ধ: বাংলাদেশের ব্যয় বাড়ছে, কিন্তু ডেঙ্গুর প্রকোপ কমছে না 
  • যুক্তরাজ্যের ইতিহাসে এই প্রথম বংশবিস্তার করল ডেঙ্গু ও জিকা ভাইরাসের বাহক মশা
  • উড়োজাহাজে চড়ে আসা মশার কামড়ে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে ম্যালেরিয়া আক্রান্ত ২ কর্মীর মৃত্যু
  • আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ
  • মশা কবে থেকে মানুষের রক্ত পানে অভ্যস্ত হলো?

মশা কেন মানুষ পছন্দ করে!

আফ্রিকার সাহেল অঞ্চলে বিজ্ঞানীদের পর্যবেক্ষণ থেকে দেখা যায়, মূলত ঘনবসতিপূর্ণ শুষ্ক অঞ্চলের মশা মানুষকে কামড়ায়। প্রজননের জন্য মশার আর্দ্রতা প্রয়োজন। আর এই ব্যাপারটি এখন শুধু ধারণা পর্যায়ে নেই, রীতিমতো প্রমাণিত হয়েছে।
টিবিএস ডেস্ক
26 July, 2020, 12:05 pm
Last modified: 26 July, 2020, 08:04 pm

বিশ্বের প্রাণঘাতী প্রাণীদের তালিকায় প্রথম সারিতে আছে মশা। এই ক্ষুদ্র প্রাণীটি অত্যন্ত ভয়ংকর হতে পারে। এমনকি মশাবাহিত কোনো রোগ নির্মূল করতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োজন হতে পারে।

তবে সব প্রজাতির মশা রোগ ছড়ায় না বা মানুষকেও কামড়ায় না। কয়েক হাজার প্রজাতির মধ্যে কয়েকটি প্রজাতি এর জন্য দায়ী। একই প্রজাতির মশার মধ্যেও জায়গাভেদে ভিন্নতা দেখা যায়।

অল্প কিছু প্রজাতির এই পার্থক্যের কারণ খুঁজতে গবেষণা করেছেন প্রিন্সটন ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী। জিকা, ডেঙ্গু ও পীতজ্বরের বাহক অফ্রিকার এডিস এজিপ্টি প্রজাতির মশা নিয়ে গবেষণাটি করেন তারা।

আফ্রিকার সাহেল অঞ্চলে তাদের পর্যবেক্ষণ থেকে দেখা যায়, মূলত ঘনবসতিপূর্ণ শুষ্ক অঞ্চলের মশা মানুষকে কামড়ায়। প্রজননের জন্য মশার আর্দ্রতা প্রয়োজন। আর এই ব্যাপারটি এখন শুধু ধারণা পর্যায়ে নেই, রীতিমতো প্রমাণিত হয়েছে- এমনটা বলেন স্নায়ুবিজ্ঞানী লিন্ডি ম্যাকব্রাইড।

গবেষণার ফলাফল থেকে দেখা যায়, প্রতি বর্গ মাইলে ৫০০০ এর বেশি মানুষ বাস করে এমন ঘনবসতিপূর্ণ এলাকার মশার খাদ্যাভ্যাস মানুষের রক্ত নির্ভর। আর এই রক্ত খাওয়ার জন্যই মানুষের আশেপাশে থাকতে চায় মশা। 

আবহাওয়া এক্ষেত্রে বড় আরেকটি প্রভাবক। যেসব দেশে দীর্ঘ ও শুষ্ক গ্রীষ্মকালের পর বর্ষা আসে, এসকল অঞ্চলের মশাও প্রজননের জন্য মানুষের উপর নির্ভরশীল। মশার প্রজননকাল মূলত বর্ষাকাল। গ্রীষ্মকালে শুষ্ক অঞ্চলে পানির অভাবের জন্যই মূলত ঘনবসতিপূর্ণ এলাকায় কিছু প্রজাতির মশা মানুষের আশেপাশে বসবাস শুরু করে, এবং বিবর্তিত হয় এই অবস্থায় টিকে থাকার জন্য।

জিনোম সিকুয়েন্স থেকে দেখা যায় মানুষ ও অন্যান্য প্রাণীর উপর নির্ভরশীল দুই ধরনের মশা জেনেটিক্যালি আলাদা। মানুষের উপর নির্ভরশীল এমন প্রজাতি বিবর্তিত হয়ে আশেপাশে ছড়িয়ে যায়।

গবেষণাটি বিবর্তন কেন্দ্রিক হলেও এর ফলাফল জনস্বাস্থ্যের ক্ষেত্রে প্রভাব রাখবে। বিজ্ঞানীরা ধারণা করছেন, ২০৫০ সাল নাগাদ এধরণের মশার সংখ্যা বহুগুণে বেড়ে যাবে, প্রধানত শহরায়নের কারণে।

বিজ্ঞানী লিন্ডি বলেন, "এসব অঞ্চলের জলবায়ু পরিবর্তন না হলেও শহরায়ণ হচ্ছে অত্যন্ত দ্রুতগতিতে। বড় শহর গুলোতে রোগের প্রাদুর্ভাবে এর প্রভাব স্পষ্ট।"

ড. রোজ জানান তারা এর পরবর্তী ধাপের গবেষণার পরিকল্পনা করছেন।

তিনি বলেন, "মশার ইতিহাস আমাদের সাথে জড়িত। সমসাময়িক বিশ্বে মানুষ ও প্রকৃতির সম্পর্ক বোঝার জন্য মশা একটি কৌতূহলোদ্দীপক মাধ্যম।

Related Topics

টপ নিউজ

মশা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • মশার বিরুদ্ধে যুদ্ধ: বাংলাদেশের ব্যয় বাড়ছে, কিন্তু ডেঙ্গুর প্রকোপ কমছে না 
  • যুক্তরাজ্যের ইতিহাসে এই প্রথম বংশবিস্তার করল ডেঙ্গু ও জিকা ভাইরাসের বাহক মশা
  • উড়োজাহাজে চড়ে আসা মশার কামড়ে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে ম্যালেরিয়া আক্রান্ত ২ কর্মীর মৃত্যু
  • আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ
  • মশা কবে থেকে মানুষের রক্ত পানে অভ্যস্ত হলো?

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net