Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
তালেবান রক্তচক্ষু এড়িয়ে আফগানিস্তানে প্রথম নারীদের জিম

ফিচার

সৈয়দ সালাহউদ্দিন
04 October, 2020, 01:55 pm
Last modified: 04 October, 2020, 02:02 pm

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

তালেবান রক্তচক্ষু এড়িয়ে আফগানিস্তানে প্রথম নারীদের জিম

কান্দাহার প্রদেশে শুধুই নারীদের জন্য কোনো জিম হবে, এ কথা বছর কয়েক আগেও বোধহয় কেউ ভাবতে পারেনি। কেননা, এখনো এখানকার কিছু অঞ্চলে মেয়েদের স্কুলে যাওয়া বারণ।
সৈয়দ সালাহউদ্দিন
04 October, 2020, 01:55 pm
Last modified: 04 October, 2020, 02:02 pm
ওই জিমে শরীরচর্চা করছেন এক নারী

কাবুল রুশানা আজিজি শেষবারের মতো নিজের ব্যাগ খুলে কর্মতালিকায় নজর বুলিয়ে নিলেন। তারপর ঝটপট আয়নায় তাকিয়ে ঠিকঠাক করে নিলেন হিজাব।

এবার তার কাজে নামার সময়। কান্দাহারে নিজ বাড়ির কাছে তৈরি হওয়া আফগানিস্তানের প্রথম শুধুই নারীদের ফিটনেস সেন্টারের নতুন রুটিনের সঙ্গে মানিয়ে নিতে হবে ১৯ বছর বয়সী এই তরুণীকে। আসলে দেশটির পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এটিই নারীদের একমাত্র জিম।

'পরিবার থেকে কোনো বাধা আসেনি। বাড়ি থেকে হিজাব পরেই ক্লাবে আসি আমরা। তারপর ভেতরে ঢুকে রেগুলার স্পোর্টস ক্লথ গায়ে চাপাই। ক্লাবটির পরিবেশ দারুণ। শুরুর দিকে কিছু পুরুষ অবশ্য আপত্তি তুলেছিলেন, তবে দিন দিন তাদের সমর্থন বাড়ছে। কেননা, তারা বুঝে গেছেন, এটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারি ও জরুরি,' বলেন আজিজি।

তিনি  জানেন সবই

কান্দাহার প্রদেশে শুধুই নারীদের জন্য কোনো জিম হবে, এ কথা বছর কয়েক আগেও বোধহয় কেউ ভাবতে পারেনি। কেননা, এখনো এখানকার কিছু অঞ্চলে মেয়েদের স্কুলে যাওয়া বারণ। একা বাড়ির বাইরে কিংবা জিমে যাওয়া তো কল্পনারও অতীত!

তালেবানের জন্মভূমি এবং আফগানিস্তানের অনেক শাসকের ঐতিহ্যবাহী মসনদের স্থান হিসেবে এখনো কান্দাহারের প্রায় সব নারীই বাড়ি থেকে বোরকা পরে বের হন।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশি সৈন্যদলের হাতে উৎখাত হওয়ার আগে দেশটিতে যখন তালেবান শাসন চলছিল, তখন নারীদের জন্য পড়াশোনা নিষিদ্ধের পাশাপাশি চলাফেরায় অনেক বিধিনিষেধ করা হয়েছিল আরোপ।

তবে প্রদেশটিতে নারী অধিকারের এক প্রবল ও সমন্বিত প্রচেষ্টার কারণে শহরটির কেন্দ্রস্থলে শুধুই নারীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার প্রবর্তন ঘটেছে।

'নাশকতামূলক কর্মকাণ্ড ও প্রতিকূল কথাবার্তা পাশ কাটিয়ে, আমি এই সুবিধার (জিম স্থাপন) পক্ষ নিয়ে স্থানীয় গণমাধ্যমে কথা বলেছি এবং এটি এখন গ্রহণযোগ্যতা পেয়েছে। শুধু নারীরাই নন, পুরুষরাও আমাকে সমর্থন দিয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার পক্ষে কথা বলেছেন,' বলেন ৩৬ বছর বয়সী মরিয়ম দুরানি। এই জিম তিনিই চালান।

জিম স্থাপনের কাজটি শুরুতে সহজ ছিল না। সে সময় এজন্য ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অচেনা পুরুষদের হুমকি পাওয়া হয়ে উঠেছিল তার জন্য নিয়মিত ঘটনা।

জিমের প্রতিষ্ঠাতা মরিয়ম দুরানি

তবু ছাড়েননি হাল

কান্দাহারের পুরুষতান্ত্রিক সমাজের প্রবণতা নিয়ে প্রশ্ন তোলা দুরানির জন্য নতুন কিছু নয়। তিনি এ ধরনের চ্যালেঞ্জ নিয়ে অভ্যস্ত।

এই ফিটনেস সেন্টারের পাশাপাশি নারীদের জন্য একটি রেডিও স্টেশনের পরিচালনা কার্যক্রম দেখাশোনা এবং কান্দাহারের প্রাদেশিক কাউন্সিলে প্রতিনিধিত্বও করেন দুরানি।

একজন আইনপ্রণেতা হিসেবে নিজ অবস্থানের কারণে দুইবার প্রাণঘাতী হামলার শিকার হলেও বেঁচে যান তিনি। এরমধ্যে ২০০৯ সালে কাউন্সিল কম্পাউন্ডে তালেবানদের আত্মঘাতী বোমা হামলার ঘটনাটিও রয়েছে। ওই হামলায় প্রাণ যায় ২০ জনের। দুরানি ও তার বেশ কয়েকজন সহকর্মী মারাত্মক আহত হয়েছিলেন।

বছরের পর বছর ধরে নিজ শক্তি দেখানোর দাম তিনি পেয়েছেন। ২০১২ সালে তৎকালীন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা তাকে 'ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড' তুলে দিয়েছেন।

দুরানি জানান, জিম স্থাপনের ভাবনা তার মনে দীর্ঘদিন ধরেই ছিল; তবে এটিকে বাস্তব করে তুলতে প্রয়োজনীয় বাজেটের ব্যবস্থা করতেই সময় লাগল এতদিন।

জিমটিতে কোনো সশস্ত্র নিরাপত্তারক্ষী নেই এবং এটি পুরোপুরি নারীরা চালান, তাই সব মিলিয়ে ইতিবাচক সাড়াই পাচ্ছেন দুরানি।

'নারীদের শারীরিক ও মানসিকভাবে সাহায্য করতে পারছি, এটা দেখে আমার খুব আনন্দ হয়,' বলেন তিনি।

পথচলা শুরুর এক বছর পেরিয়ে, ফিটনেস সেন্টারটিতে এখন প্রতিদিন ৩০ জনেরও বেশি নারী নিয়মিত শরীরচর্চা করেন।

এর খরচ যোগাতে দুরানি ধার্য্য করেছেন ন্যূনতম ফি।

যদিও জিম বন্ধ করার জন্য তালেবানদের কাছ থেকে সরাসরি কোনো হুমকি পাননি, তবু দেশটিতে চলমান সুদীর্ঘ সংঘাত নিরসনের উদ্দেশ্যে কাতারে তালেবান ও সরকারের মধ্যে মধ্যস্থতার আলাপ স্থগিত হয়ে যাওয়ায় আফগানিস্তানে নারীদের ভবিষ্যৎ নিয়ে দুরানি বেশ উদ্বিগ্ন।

'অন্য সবার মতো আমিও আফগানিস্তানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আশা করি; তবে আশাবাদের পাশাপাশি মনে উৎকণ্ঠাও কাজ করে: আমার মানবাধিকার ধরে রাখতে পারব কি না, নারীদের মানবাধিকার অর্জিত হবে কি না,' বলেন তিনি।

এখন তার মনোযোগ জিমটির সচল থাকা অব্যাহত রাখা এবং 'আফগানিস্তানে নারীদের ক্ষমতায়ন এবং তাদের সক্ষমতা অর্জনে' কাজ করে যাওয়া।

  • আরব নিউজ থেকে অনুবাদ: রুদ্র আরিফ

Related Topics

টপ নিউজ

আফগানিস্তান / তালেবান / জিম / শরীরচর্চা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net