Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
টিকা সংরক্ষণে যখন শিশুদের ‘রেফ্রিজারেটর’ হিসেবে ব্যবহার করা হতো 

ফিচার

টিবিএস ডেস্ক 
28 July, 2021, 09:25 pm
Last modified: 29 July, 2021, 04:21 pm

Related News

  • ‘কেয়ার ইকোনমি’ জোরদারে ১,৬০০ নারীকে চাইল্ডকেয়ার উদ্যোক্তা বানানোর উদ্যোগ সরকারের
  • হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু
  • দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে পুশ নোটিফিকেশন ও মোবাইল বার্তা পাঠাবে ডিএনসিসি   

টিকা সংরক্ষণে যখন শিশুদের ‘রেফ্রিজারেটর’ হিসেবে ব্যবহার করা হতো 

সে যুগে গুটিবসন্তের টিকা কাচের টেস্টটিউবে মাত্র ১২ দিন টিকে থাকত। কাজেই টিকা তাজা রাখার জন্য বিকল্প কৌশল বের করলেন বালমিস। গো-বসন্তের পুঁজ থেকে তৈরি টিকা দিয়ে প্রতি ১০ দিন পরপর দুটি শিশুকে সংক্রমিত করতেন তিনি।
টিবিএস ডেস্ক 
28 July, 2021, 09:25 pm
Last modified: 29 July, 2021, 04:21 pm
ফ্রান্সিসকো হাভিয়ের দি বালমিস স্পেন অধিকৃত লাতিন আমেরিকা ও ফিলিপাইনে টিকাদান করতে এক অভিযান পরিচালনা করেছিলেন, ছবি: প্রিজমা আর্কাইভো/ অ্যালামি ভায়া দ্য গার্ডিয়ান

১৮০৩ সাল। স্পেনের উপনিবেশগুলোতে গুটিবসন্তের টিকা দেওয়ার জন্য জাহাজে চেপে বসেছেন ফ্রান্সিসকো হাভিয়ের দি বালমিস। সে সময় টিকা সংরক্ষণের প্রযুক্তি ছিল না।

সেজন্য টিকা সংরক্ষণ করতে 'রেফ্রিজারেটর' হিসেবে শিশুদের ব্যবহার করেছিলেন বালমিস।

আঠারো শতাব্দীতে ইউরোপজুড়ে লাখ লাখ মানুষ মারা যাচ্ছিল গুটিবসন্তে। গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত বসন্ত মহামারিতে। ১৭৯৬ সালে ইংরেজ চিকিৎসক এডওয়ার্ড জেনার আবিষ্কার করলেন গো-বসন্তের পুঁজ মানুষের শরীরে প্রবেশ করালে সেটি টিকা হিসেবে কাজ করে; সুস্থ হয়ে ওঠে গুটিবসন্তের রোগী।

হাভিয়ের দি বালমিস ছিলেন স্পেনের রাজদরবার ও সেনাবাহিনীর চিকিৎসক। রাজা চতুর্থ কার্লোসকে স্পেনের উপনিবেশগুলোতে সাম্রাজ্যের খরচে টিকাদান কর্মসূচি চালাতে রাজি করান তিনি। রাজা চতুর্থ কার্লোসের মেয়েও মারা গিয়েছিল গুটিবসন্তে আক্রান্ত হয়ে।

বালমিসের যাত্রা শুরু হয় উত্তর-পশ্চিম স্পেন থেকে, ২২ জন অনাথ শিশুকে নিয়ে। এ যাত্রায় নার্স ও সেবকের দায়িত্ব পালন করেছিল নয় বছর বয়সী বালক ইসাবেল জেন্দাল।

গুটিবসন্তের টিকা কাচের টেস্টটিউবে মাত্র ১২ দিন টিকে থাকত। কাজেই টিকা তাজা রাখার জন্য বিকল্প কৌশল বের করলেন বালমিস। গো-বসন্তের পুঁজ থেকে তৈরি টিকা দিয়ে প্রতি ১০ দিন পরপর দুটি শিশুকে সংক্রমিত করতেন তিনি। ১০ দিন পর আগে আক্রান্ত দুই শিশুর রক্তরস দিয়ে নতুন দুই শিশুকে আক্রান্ত করতেন। এভাবে গন্তব্যে পৌঁছার আগপর্যন্ত এই শিশুদের রেফ্রিজেটর হিসেবে ব্যবহার করে টিকা তাজা রাখতেন বালমিস।

শিশুরা অসুস্থ হলেও মারা যেত না। কাজটাকে বর্বর মনে হলেও সে যুগে এরকম কাজকে স্বাভাবিক চোখেই দেখা হতো। গুটিবসন্তের টিকার আবিষ্কারক জেনার নিজেও তার টিকা প্রথমে আট বছর বয়সী এক ছেলের ওপর প্রয়োগ করে পরীক্ষা করেছিলেন।

প্রথম জাহাজে ওঠা ২২ জন শিশুকে মেক্সিকোতে রেখে বালমিস নতুন ২৬ জন শিশুকে নিয়ে ফিলিপাইনের উদ্দেশে রওনা দেন। কাগজপত্র থেকে জানা যায়, এই শিশুদের বয়স ছিল চার থেকে চোদ্দ বছরের মধ্যে। টাকার বিনিময়ে এসব শিশুর বাবা-মায়েরা তাদেরকে বালমিসের হাতে তুলে দিয়েছিল। এ শিশুদের কয়েকজন ছিল 'স্প্যানিশ', বাকিরা মেস্টিজো (মিশ্র রক্তের)।

বালমিসের এই অভিযান শেষে ক্যানারি দ্বীপপুঞ্জ, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনিজুয়েলা, মেক্সিকো, ফিলিপাইন ও চীনের টিন লাখ মানুষ বিনাপয়সায় টিকা পায়।

বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও মহামারিবিদ আলবার্তো গার্সিয়া-বাস্তেরিয়োর মতে, দূর-দূরান্তে টিকা পৌঁছে দেওয়ার জন্য অত্যন্ত সাশ্রয়ী ও অসাধারণ বুদ্ধিদীপ্ত এক উপায় বের করেছিলেন বালমিস।

গার্সিয়া-বাস্তেরিয়ো বলেন, আজকের দিনে টিকা পরিবহনের জন্য শিশুদের ব্যবহার করা নৈতিকভাবে অত্যন্ত গর্হিত কাজ মনে হতে পারে—কিন্তু এ কৌশলের সুদূরপ্রসারী প্রভাব ও সুফল অস্বীকার করার জো নেই।

  • সূত্র: দ্য গার্ডিয়ান

Related Topics

টপ নিউজ

টিকা / শিশু / রেফ্রিজারেটর / গুটিবসন্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • ‘কেয়ার ইকোনমি’ জোরদারে ১,৬০০ নারীকে চাইল্ডকেয়ার উদ্যোক্তা বানানোর উদ্যোগ সরকারের
  • হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু
  • দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে পুশ নোটিফিকেশন ও মোবাইল বার্তা পাঠাবে ডিএনসিসি   

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net