Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত, এখন কী করবেন? 

ফিচার

টিবিএস ডেস্ক
26 June, 2021, 09:50 am
Last modified: 26 June, 2021, 04:58 pm

Related News

  • তাপপ্রবাহে ওষুধের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা
  • করোনার টিকা উৎপাদন পরিকল্পনা থেকে সরে এলো ইনসেপ্টা ফার্মা
  • আজ থেকে শুরু করোনা টিকার ৪র্থ ডোজ 
  • ষাটোর্ধ্ব ব্যক্তি, ফ্রন্টলাইনারস, গর্ভবতীদের জন্য করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ
  • ২০৩০ সাল নাগাদ তৈরি হবে ক্যান্সারের ভ্যাকসিন, জানালেন করোনার টিকা প্রস্তুতকারক বায়োএনটেকের প্রতিষ্ঠাতারা 

টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত, এখন কী করবেন? 

এ ধরনের দুর্লভ আক্রান্তের ঘটনাকে বলা হয় ‘ব্রেকথ্রু ইনফেকশন’। ৩০ এপ্রিল পর্যন্ত আমেরিকাতে ৪৬টি রাজ্যে ১০ হাজার মানুষ টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন। 
টিবিএস ডেস্ক
26 June, 2021, 09:50 am
Last modified: 26 June, 2021, 04:58 pm
ছবি-রয়টার্স

গত মার্চে কোভিড-১৯ এর টিকা নেন এক ব্যক্তি। কিন্তু গত মঙ্গলবার তার নাক দিয়ে সর্দি পড়তে শুরু করে। তারপর শুরু হয় তীব্র মাথাব্যথা আর শরীর ব্যথা। নির্ঘুম রাত। ডাক্তার বলেন, ফ্লু হয়েছে হয়তো। তবে করোনা পরীক্ষার পরামর্শ দেন তিনি। ফল আসে পজিটিভ।

ওই ব্যক্তির ভাষ্য, টিকা নেওয়ার পরও যে করোনায় আক্রান্ত হবেন, তা ভাবতে পারেননি। তবে টিকা কাজ করেছে। তিনি বলেন, 'টিকা নেওয়ার আগে কোভিডে আক্রান্ত হলে লোকে যেরকম ভুগত, আমাকে তেমন ভুগতে হয়নি।'

'ব্রেকথ্রু ইনফেকশনে'র' ঘটনা দুর্লভ

পূর্ণ ডোজ টিকা নেওয়ার পরও যদি করোনায় আক্রান্ত হন, তাহলে কী করবেন?

ডাক্তাররা বলেছেন, করোনা প্রতিরোধে প্রত্যাশামাফিক টিকা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছে। ভাইরাস ছড়ানোর ঝুঁকিও কমায় টিকা।

বিশেষজ্ঞরা বলেছেন, টিকা নেওয়া ব্যক্তিদের কোভিড আক্রান্ত হওয়ার ঝুঁকি খুব কম হলেও একেবারে অসম্ভব নয়।

এ ধরনের দুর্লভ আক্রান্তের ঘটনাকে বলা হয় 'ব্রেকথ্রু ইনফেকশন'। ৩০ এপ্রিল পর্যন্ত আমেরিকাতেই ৪৬টি রাজ্যে এরকম ১০ হাজার মানুষ টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন। 

টিকা নেওয়া ব্যক্তি করোনা পজিটিভ হলে কী করবেন?

পূর্ণ ডোজ টিকা নেওয়া কারও মধ্যে কোভিড-১৯ এর উপসর্গ দেখা দিলে তাকে বাকিদের থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে। মার্কিন ডাক্তার গ্যালিয়া বলেন, কেউ করোনা পজিটিভ হলে তাকে ২০ দিনের জন্য আইসোলেশনে রাখতে হবে।

টিকা নেওয়া কেউ করোনায় আক্রান্ত হলে তাকে আইসোলেশনে রাখতে হবে, এর বিকল্প নেই। 

করোনা আক্রান্তের পরিবারের সদস্যরা কী করবেন?

আক্রান্ত ব্যক্তিকে বাড়ির মধ্যে আলাদা ঘরে থাকতে হবে। সম্ভব হলে আলাদা বাথরুম ব্যবহার করতে হবে এবং আক্রান্ত ব্যক্তির সঙ্গে পরিবারের অন্য সদস্যদের ছয় ফুট দূরত্ব বজায় রাখতে হবে।

এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একজন আক্রান্ত ব্যক্তি থেকে—এমনকি যদি কোনো উপসর্গ দেখা না-ও দেয়—টিকা না নেওয়া ব্যক্তির মধ্যেও ভাইরাস যেতে পারে।

মানুষের হাঁচি-কাশি কিংবা কথা বলার সময় নিঃসৃত অর্ধতরল 'ড্রপলেটে'র মাধ্যমে করোনাভাইরাস ছড়ায়। বাড়ি বা কর্মস্থলে একই জায়গা ব্যবহার করলে সেই বদ্ধ স্থান থেকেও নিশ্বাসের সঙ্গে নিঃসৃত ড্রপলেটের মাধ্যমে ভাইরাসটি ছড়ায়।

তবে টিকা নেওয়া ব্যক্তির হাঁচি-কাশি থেকে নিঃসৃত ড্রপলেট খুব বেশি ক্ষতিকর নয়। এমনকি এতে আক্রান্তের সম্ভাবনাও খুব কম।

বাড়িতে ফ্যান চালিয়ে, দরজা-জানালা খোলা রেখে তাজা বাতাস চলাচল করতে দিলে উপকার পাওয়া যেতে পারে। আর কোয়ারেন্টিনকালে একজনের বাসনকোসন, গ্লাস-কাপ, তোয়ালে আরেকজন ব্যবহার করতে পারবেন না।

ব্রেকথ্রু উপসর্গ কতটা গুরুতর

টিকা নেওয়া ব্যক্তির মধ্যে অতি সামান্য উপসর্গ দেখা যেতে পারে। আবার কখনও কখনও কোনো উপসর্গই দেখা দেয় না।

সবচেয়ে গুরুতর উপসর্গের মধ্যে আছে নাকে রক্ত জমা ও হালকা শরীর ব্যথা।

টিকা নেওয়ার পরও আক্রান্তের ঘটনা কি নিয়মিত ঘটনা হয়ে উঠবে?

আরেকজন ডাক্তার ড. সিয়ো-পেনা বলেন, এমন আশঙ্কা কম। মাঝেমধ্যে টিকা নেওয়া ব্যক্তির আক্রান্ত হওয়ার কথা শোনা যেতেই পারে।

তবু ডাক্তাররা টিকা নেওয়ার জোর পরামর্শ দিয়েছেন। কারণ, টিকা খুব ভালো সুরক্ষা দেয় এবং টিকা নিয়ে প্রায় স্বাভাবিক কাজকর্মে ফেরা যায়। প্রায় সর্বত্র চলাফেরা করা যায়, অনেকটা মহামারিপূর্ব অবস্থার মতো।

  • সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

Related Topics

টপ নিউজ

করোনার টিকা / করোনা আক্রান্ত ব্যক্তি / ভ্যাকসিন কার্যকারিতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

Related News

  • তাপপ্রবাহে ওষুধের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা
  • করোনার টিকা উৎপাদন পরিকল্পনা থেকে সরে এলো ইনসেপ্টা ফার্মা
  • আজ থেকে শুরু করোনা টিকার ৪র্থ ডোজ 
  • ষাটোর্ধ্ব ব্যক্তি, ফ্রন্টলাইনারস, গর্ভবতীদের জন্য করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ
  • ২০৩০ সাল নাগাদ তৈরি হবে ক্যান্সারের ভ্যাকসিন, জানালেন করোনার টিকা প্রস্তুতকারক বায়োএনটেকের প্রতিষ্ঠাতারা 

Most Read

1
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

2
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

4
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

5
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

6
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net