Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
গুপ্তচরবৃত্তির দায়ে আটক কবুতর ফেরত চাইলেন পাকিস্তানি মালিক

ফিচার

টিবিএস ডেস্ক
03 June, 2020, 10:55 am
Last modified: 03 June, 2020, 05:20 pm

Related News

  • ‘আমরা পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরও দখল করে নেব’: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • পাকিস্তানের অংশ হবে কাশ্মীর: মুজাফফরাবাদ অ্যাসেম্বলিতে শাহবাজ শরীফ
  • ভর্তি হওয়া অধিকাংশ শিক্ষার্থী মুসলিম; তাই কাশ্মীরের মেডিকেল কলেজ বন্ধ করে দিল ভারত
  • ভারত-পাকিস্তান সংঘাতে ৭টি 'নতুন ও সুন্দর' যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প
  • উত্তপ্ত লাদাখ: রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই জেলায় কারফিউ জারি

গুপ্তচরবৃত্তির দায়ে আটক কবুতর ফেরত চাইলেন পাকিস্তানি মালিক

তথাকথিত এই গুপ্তচর পাখিটি গত রোববার দুই দেশের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আসলে এটিকে ধরে ফেলে স্থানীয় এক গ্রামবাসী।
টিবিএস ডেস্ক
03 June, 2020, 10:55 am
Last modified: 03 June, 2020, 05:20 pm

গত পরশু প্রতিবেশী পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার দায়ে একটি কবুতরকে আটক করে ভারত অধিকৃত কাশ্মীরের কর্তৃপক্ষ। কিন্তু, এখন কবুতরটিকে নির্দোষ দাবি করে এর পাকিস্তানী মালিক তার মুক্তির আহ্বান জানিয়েছেন। 

তথাকথিত এই গুপ্তচর পাখিটি গত রোববার দুই দেশের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আসলে এটিকে ধরে ফেলে স্থানীয় গ্রামবাসী। গ্রামটি সীমান্ত লাগোয়া হওয়ায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর থেকেই যে সেটি এসেছে তা বুঝতে কারো বাকি ছিল না।

কবুতরের বিশেষ কিছু বিশেষত্বও চোখে পড়ার মতো। এর ডানায় ছিল গোলাপি রঙ লাগানো । এক পায়ে পড়ানো ছিল একটি আংটি। সেই আংটিতে সাংকেতিক ভাষায় কিছু লেখা আছে মনে হলে তক্ষনাৎ স্থানীয় পুলিশকে খবর দেয় গ্রামবাসী। 

পুলিশ এসেই কবুতর বেচারাকে গ্রেপ্তার করে গুপ্তচরবৃত্তির দায়ে খাঁচায় পুড়লো আর আংটির সংকেত উদ্ধার করতে শুরু হলো গবেষণা।
এই অবস্থায় কবুতরটির প্রকৃত মালিক এগিয়ে এসেছে। তার দাবি, কবুতরের পায়ের আংটিতে কোনো গুপ্তবার্তার সংকেত নয়, বরং লেখা ছিল তার মুঠোফোনের নাম্বার। যাতে অপরিচিত কারো হাতে পড়লে সেই ব্যক্তি যোগাযোগ করে কবুতর ফেরত দিতে পারে।   

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পাকিস্তানী গুপ্তচর কবুতর আটকের ঘোষণা দেওয়ার পরপরই পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন এক অনুসন্ধানের মাধ্যমে এর মালিককে খুঁজে বের করতে সক্ষম হয়। 

হাবিব উল্লাহ নামের ওই ব্যক্তি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বাগগাঁ-শাকেরগড় গ্রামের বাসিন্দা। সীমান্তের নিয়ন্ত্রণ রেখা থেকে গ্রামটি মাত্র চার মাইল দূরে অবস্থিত। 

হাবিব জানান, ঈদুল ফিতরের আনন্দ উদযাপনের উদ্দেশ্যেই তিনি তার সকল পোষা কবুতরের ডানায় গোলাপি রঙ লাগিয়ে তাদের কয়েকটিকে উড়িয়ে দেন। এর মাধ্যমে তিনি ঈদের শান্তি, সম্প্রীতি এবং সহনশীলতার বার্তা পৌঁছে দিতে চেয়েছেন মানুষের কাছে। কিন্তু, এর মধ্য থেকে একটি কবুতর যে উড়ে গিয়ে সীমান্তের ওপাড়ে যাবে, এরপর গুপ্তচর হিসেবে আটকও হবে, তা কল্পনাও করতে পারেননি তিনি। 

এদিকে স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, কবুতরটি উড়ে এসে ভারত অধিকৃত কাশ্মীরে এক মহিলার বাড়িতে আশ্রয় নিয়েছিল। ওই মহিলাই সেটিকে ধরে সীমান্তরক্ষীদের হাতে তুলে দেন। যারা তাকে গুপ্তচরবৃত্তির দায়ে খাঁচায় পুড়ে আটক করে রেখেছে। 

এদিকে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে স্থানীয় পুলিশ জানিয়েছে, সত্যিকার অর্থে পাখিদের তো আর কোনো সীমানা নেই। আন্তর্জাতিক সীমানার তোয়াক্কা না করেই এক দেশ থেকে অন্যদেশে উড়ে যায় পরিযায়ী পাখির ঝাঁক। তবে কবুতরটির পায়ের সন্দেহভাজন আংটি থাকার কারণেই সেটিকে আর পরিযায়ী পাখি হিসেবে বিবেচনা করা হচ্ছে না। 

কিন্তু কবুতরের মালিক হাবিব উল্লাহ জোর দাবি করে বলছেন, ওই আংটিতে তার মুঠোফোন নাম্বার ব্যতীত অন্য কোনো গোপনীয় বার্তা নেই। সম্পূর্ণ মর্যাদার সাথে কবুতরটিকে মুক্তি দিতে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর অনুরোধও করেন।  

বর্তমানে কবুতরের মুক্তির দাবিতে বাগগা-শাকেরগড় গ্রামের বাসিন্দাদের নিয়ে হাবিব নিয়মিত প্রতিবাদ সমাবেশও চালিয়ে যাচ্ছেন। প্রতিবাদ সমাবেশে প্রমাণ হিসেবে নিজ ছাদে থাকা গোলাপি ডানার অন্যান্য কবুতরের ছবিও প্রদর্শন করছেন তিনি। 

তবে মজার বিষয় হলো, পাকিস্তান থেকে গুপ্তচর কবুতর আটকের ঘটনা এবারই প্রথম নয়, এর আগে ২০১৫ সালেও এমন একটি ঘটনা সংবাদের শিরোনাম হয়েছিল। সেবছর সীমান্ত থেকে চার কিলোমিটার দূরে কাশ্মীরের মানওয়াল গ্রামে তথাকথিত আরেকটি গুপ্তচর কবুতর আটক করে ভারতীয় কর্তৃপক্ষ। 
 

Related Topics

টপ নিউজ

গুপ্তচর কবুতর / ভারত-পাকিস্তান বিরোধ / কাশ্মীর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • ‘আমরা পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরও দখল করে নেব’: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • পাকিস্তানের অংশ হবে কাশ্মীর: মুজাফফরাবাদ অ্যাসেম্বলিতে শাহবাজ শরীফ
  • ভর্তি হওয়া অধিকাংশ শিক্ষার্থী মুসলিম; তাই কাশ্মীরের মেডিকেল কলেজ বন্ধ করে দিল ভারত
  • ভারত-পাকিস্তান সংঘাতে ৭টি 'নতুন ও সুন্দর' যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প
  • উত্তপ্ত লাদাখ: রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই জেলায় কারফিউ জারি

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net