Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
কুকুরের বিশ্বরেকর্ড!

ফিচার

টিবিএস ডেস্ক
12 February, 2020, 11:20 am
Last modified: 12 February, 2020, 11:25 am

Related News

  • বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের
  • দমবন্ধ করে পানির নিচে ২৯ মিনিট, ক্রোয়েশিয়ান ফ্রিডাইভারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড!
  • কোনো রান না দিয়ে সাত উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার
  • অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন বিশ্বরেকর্ড গড়া ব্যাটসম্যান
  • ১০৪ বছর বয়সে স্কাইডাইভিং করে বিশ্বরেকর্ড!

কুকুরের বিশ্বরেকর্ড!

ইনস্টাগ্রামে ফিনলের একটি পেইজ আছে। তাতে ফলোয়ারের সংখ্যা ৩১ হাজার ৫০০। ওই পেইজের মাধ্যমেই সারাবিশ্বের ফিনলের অনুসারীরা তার অদ্ভূত কাজকর্ম দেখতে পান।
টিবিএস ডেস্ক
12 February, 2020, 11:20 am
Last modified: 12 February, 2020, 11:25 am
বিশ্বরেকর্ড করা ফিনলে

কতো অদ্ভুতভাবেই না করা যায় বিশ্বরেকর্ড! তেমনি একে একে মুখের ভেতর ছয়টি টেনিস বল ঢুকিয়ে বিশ্বরেকর্ড করেছে সোনালি রঙা একটি শিকারী কুকুর।

নিউইয়র্কের ক্যানানদেইগুয়া এলাকার ছয় বছর বয়সী এই শিকারী কুকুরটি নিজেই নিজের মুখে এই বলগুলো ঢুকিয়ে ফেলতে পারে। কুকুরটির নাম ফিনলে।

অনলাইনে পাওয়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আদুরে এই কুকুরটি ছয়টি বল মুখে নিয়ে স্থিরভাবে ক্যামেরার দিকে তাকিয়ে বসে আছে এবং তার গালের পাশ দিয়ে টেনিস বলগুলোর স্ফীত অংশ দেখা যাচ্ছে।

তবে ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়লেও আনুষ্ঠানিকভাবে এখনো গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পাওয়ার বাকী আছে ফিনলে নামে এই কুকুরটির।

View this post on Instagram

Stare off— I think I lost ?• • • • • • • • #goldenretriever #retriever #retrieverpuppies #dogsofinstagram #doggo #puppylove #golden #goldenlovers #dogstagram #followme #goldenretrieverpuppy #goldenboy #goodboy #tennis #dogsofinstaworld #cuteboy #picoftheday #wintertime #worldrecord #guinessworldrecord #dogsofinsta #goldensofig #goldensofinsta #iggoldens #retriever #retrieverig #retrieversgram #animalsinfluence #like

A post shared by Finley Molloy (@finnyboymolloy) on Feb 4, 2020 at 3:53am PST

কুকুরটির মালিক নিউইয়র্কের বাসিন্দা চেরি এবং রব মল্লয় গত বছর থেকেই গিনেজ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে নানা চেষ্টা করে যাচ্ছেন।

বছর ছয়েক আগে তাদের মেয়ে ইরিন মল্লয় যখন কলেজে পড়তেন তখন ১০ সপ্তাহ বয়সী এই কুকুরটিকে বাসায় নিয়ে আসেন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ডেমোক্রেট ক্রনিকলকে ওই পরিবারের সদস্যরা জানান, ফিনলের বয়স যখন দুই বছর তখন তারা তার এই প্রতিভার দিকটি খেয়াল করেন।

ইরিন বলেন, একদিন হঠাৎ করে দেখি চারটি বল মুখে নিয়ে ফিনলে আমার দিকে ধীর পায়ে এগিয়ে আসছে। কিছুদিন পর সে পাঁচটি বল একসঙ্গে মুখের ভেতর গুঁজে রাখতে শিখে যায়। শীঘ্রই সংখ্যাটি ছয় হয়ে যায়।

২০০৩ সালে একসঙ্গে পাঁচটি টেনিস বল মুখে নিয়ে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড করে অগি নামে সোনালি-রঙা আরেকটি শিকারি কুকুর।

ইনস্টাগ্রামে ফিনলের একটি পেইজ আছে। তাতে ফলোয়ারের সংখ্যা ৩১ হাজার ৫০০। ওই পেইজের মাধ্যমেই সারাবিশ্বের ফিনলের অনুসারীরা তার অদ্ভূত কাজকর্ম দেখতে পান। 

Related Topics

টপ নিউজ

ফিনলে / বিশ্বরেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের
  • দমবন্ধ করে পানির নিচে ২৯ মিনিট, ক্রোয়েশিয়ান ফ্রিডাইভারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড!
  • কোনো রান না দিয়ে সাত উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার
  • অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন বিশ্বরেকর্ড গড়া ব্যাটসম্যান
  • ১০৪ বছর বয়সে স্কাইডাইভিং করে বিশ্বরেকর্ড!

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net