Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
করোনা মহামারির মধ্যেই স্কুলগুলো আবার খোলা কতটা নিরাপদ?

ফিচার

ইউএনবি
10 August, 2020, 10:45 am
Last modified: 10 August, 2020, 10:51 am

Related News

  • প্রয়োজনে শুক্রবারেও স্কুল খোলা রাখা হবে: শিক্ষামন্ত্রী
  • ঈদের পর বিশ্ববিদ্যালয়ে আবারো অনলাইন ক্লাস চালু হতে পারে
  • মঙ্গলবার থেকে পুরোদমে ক্লাস শুরু মাধ্যমিকের: দীপু মনি 
  • আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু
  • সংক্ষিপ্ত সিলেবাসে হতে পারে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

করোনা মহামারির মধ্যেই স্কুলগুলো আবার খোলা কতটা নিরাপদ?

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানায়, প্রস্তাবিত নিরাপত্তা ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে স্কুলে মাস্ক পরা এবং চলাচল সীমাবদ্ধ করা যাতে বাচ্চারা সারাদিন একই ক্লাসরুমে থাকে।
ইউএনবি
10 August, 2020, 10:45 am
Last modified: 10 August, 2020, 10:51 am

কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশ্বজুড়ে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান অস্থায়ীভাবে বন্ধ রয়েছে। যেহেতু এটি একটি নতুন ভাইরাস, তাই চিকিৎসক এবং গবেষকরা করোনা কীভাবে বাচ্চাদের প্রভাবিত করে এখনও সে সম্পর্কে জানার চেষ্টা করছেন। 

যে কোনও বয়সের লোকদেরকে এই ভাইরাসে সংক্রমিত হওয়া সম্ভব, তবে এখনও পর্যন্ত তুলনামূলকভাবে বাচ্চাদের মধ্যে কোভিড-১৯ এর খুব কম সংক্রমণের ঘটনা ঘটেছে। ঝুঁকিগুলো প্রতিটি শিশুর স্বতন্ত্র পরিস্থিতির উপর নির্ভর করে।

এছাড়া এটি সংশ্লিষ্ট বিদ্যালয় এলাকায় কমিউনিটি সংক্রমণ কেমন এবং বিদ্যালয় খোলার পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে তার উপরও নির্ভর করবে। যে সব এলাকায় করোনা করোনা সংক্রমণ বেশি সেখানে শিক্ষাগ্রহণ খুব ঝুঁকিপূর্ণ হবে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন।

স্কুলে যেভাবে নিরাপদে থাকবেন

বাচ্চারা চলমান সঙ্কটের প্রভাব বড়দের থেকে আলাদাভাবে মোকাবিলা করছে। কোভিড-১৯ সম্পর্কিত তথ্য এবং রোগীদের আশঙ্কা এবং উদ্বেগকে হ্রাস করতে সহায়তা করতে পারে। নিজস্ব ভাবে ক্লাস পুনরায় শুরু করার সময় স্কুলগুলোকে এসব তথ্য সামঞ্জস্য করতে হবে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানায়, প্রস্তাবিত নিরাপত্তা ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে স্কুলে মাস্ক পরা এবং চলাচল সীমাবদ্ধ করা যাতে বাচ্চারা সারাদিন একই ক্লাসরুমে থাকে। কয়েক ফুট দূরত্বে ডেস্ক স্থাপনেরও পরামর্শ দেয়া হয়েছে। অ্যাসেম্বলি, ক্যাফেটেরিয়া খাবার এবং অন্যান্য জমায়েত বাতিল করাও এটি নিয়ন্ত্রণে সহায়তা করবে।

ইউনিসেফ ক্লাসের আকার ছোট করার জন্য স্কুলগুলোকে শিফটে রাখার পরামর্শ দিয়েছে। প্রশাসকদের হ্যান্ড ওয়াশিং, শ্বাস প্রশ্বাসের নিয়ম (অর্থ্যাৎ কাশি এবং কনুইতে হাঁচি দেয়া), শারীরিক দূরত্বের ব্যবস্থা, সুবিধাগুলোর জন্য পরিষ্কার পদ্ধতি এবং নিরাপদ খাদ্য প্রস্তুতের অনুশীলনসহ স্বাস্থ্যকর পদক্ষেপের উন্নতির সুযোগগুলো দেখার কথা বলেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু স্কুল সামাজিক দূরত্ব বজায় রাখতে সহায়তা করার জন্য ব্যক্তিগত ক্লাস এবং অনলাইন শিক্ষার পরিকল্পনা করছে, কিছু স্ক্যান্ডিনেভিয়ার দেশও তুলনামূলকভাবে স্কুল পুনরায় চালু কম করেছে এবং স্কুলগুলোতে প্রাদুর্ভাবের কোনও বাঁধা ছিল না। কিন্তু ইসরায়েলে ভাইরাসজনিত কার্যকলাপ কম থাকাকালীন যে স্কুলগুলো আবার চালু হয়েছিল কয়েক সপ্তাহ পরে সেখানে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ায় বন্ধ করে দেয়া হয়।

বাংলাদেশে করোনভাইরাস পরিস্থিতি বিবেচনায় ৩১ আগস্ট পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে একাডেমিক কার্যক্রম যাতে বাধা না হয় সেজন্য ফেসবুক এবং ইউটিউবে ক্লাস নেয়া হচ্ছে। 
 

Related Topics

টপ নিউজ

স্কুল খোলা রাখা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ছবি: টিবিএস কোলাজ
    ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে ঢুকে গেল বাস, নিহত ১
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে ফ্ল্যাভিও বলসোনারো। ছবি: রয়টার্স
    নেতানিয়াহু ও মিলেইয়ের সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন বলসোনারোর ছেলে
  • সাবেক রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন। ছবি: রয়টার্স
    সংবিধানে দায়মুক্তি থাকলেও দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা, তদন্তে দুদক
  • প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি পাহাড় ও বনভূমি নিয়ে বিস্তৃত জঙ্গল সলিমপুরের বড় অংশই অবৈধ দখলের শিকার। ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন
    জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল

Related News

  • প্রয়োজনে শুক্রবারেও স্কুল খোলা রাখা হবে: শিক্ষামন্ত্রী
  • ঈদের পর বিশ্ববিদ্যালয়ে আবারো অনলাইন ক্লাস চালু হতে পারে
  • মঙ্গলবার থেকে পুরোদমে ক্লাস শুরু মাধ্যমিকের: দীপু মনি 
  • আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু
  • সংক্ষিপ্ত সিলেবাসে হতে পারে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

2
ছবি: টিবিএস কোলাজ
অর্থনীতি

ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে ঢুকে গেল বাস, নিহত ১

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে ফ্ল্যাভিও বলসোনারো। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেতানিয়াহু ও মিলেইয়ের সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন বলসোনারোর ছেলে

5
সাবেক রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন। ছবি: রয়টার্স
বাংলাদেশ

সংবিধানে দায়মুক্তি থাকলেও দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা, তদন্তে দুদক

6
প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি পাহাড় ও বনভূমি নিয়ে বিস্তৃত জঙ্গল সলিমপুরের বড় অংশই অবৈধ দখলের শিকার। ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net