Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
ইঁদুরের লালনপালন!

ফিচার

বুলবুল হাবিব
21 December, 2020, 02:20 pm
Last modified: 21 December, 2020, 02:21 pm

Related News

  • রাজশাহীতে প্রশাসনের নির্দেশে অবশেষে স্কুলগেটের বেড়া ও আঙিনার কলাগাছ সরালেন জমিদাতা
  • রাজশাহীতে ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর পবায় সার সংকট ঠেকাতে চালু হলো ‘পবা সার ডটকম’
  • রাবি শিক্ষার্থীকে রেলওয়ে কর্মচারীদের ‘মারধর’, প্রতিবাদে রেলপথ অবরোধ, রেলস্টেশন ভাঙচুর 
  • কাজ শেষ হওয়ার আগেই রাজশাহীতে ১৪ কোটি টাকার সড়কে ফাটল

ইঁদুরের লালনপালন!

'ইঁদুর বিক্রি করেও ভালো উর্পাজন হয়। শখের বসে শুরু হওয়া ইঁদুর পালন থেকে আমি এ পর্যন্ত ৫ হাজার ইঁদুর উৎপাদন করে বিক্রি করেছি দেশের বিভিন্ন গবেষণাগারে। মাসে ৩০ থেকে ৮০ হাজার টাকা উর্পাজন সম্ভব।'
বুলবুল হাবিব
21 December, 2020, 02:20 pm
Last modified: 21 December, 2020, 02:21 pm
সালাহউদ্দিন মামুনের হাতে ইঁদুর ছানা। ছবি: টিবিএস

শখের বসে চারটি ইঁদুর পোষার জন্য এনেছিলেন। সেখান থেকেই এখন শয়ে শয়ে ইঁদুর পালন করে বিক্রি করছেন রাজশাহীর সালাহউদ্দিন মামুন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের গবেষণার পরিচারক তিনি। তিন বছর আগে শখ করে আনা ইঁদুর থেকে এখন তিনি শত শত ইঁদুরের মালিক। ইঁদুর বিক্রি করে মাসে হাজার হাজার টাকা উপার্জন করছেন। তার কাছ থেকে দেশের বিভিন্ন গবেষণা সংস্থা ইঁদুর কিনে নিয়ে গবেষণার কাজে ব্যবহার করছে।

গত বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর কাটাখালীর পৌর এলাকায় তার বাড়িতে গিয়ে দেখা যায়, ইঁদুর লালনপালনের করার জন্য ছোট আকৃতির একটি ঘরের পুরোটাই নেট দিয়ে ঢাকা। ভেতরে হার্ডবোর্ডের তৈরি ৮ থেকে ১০টি বাক্স। এসব বাক্স বোঝাই ইঁদুর। কোনো কোনো বক্সে সদ্য জন্ম দেওয়া ইঁদুর। কোনো বাক্সে বড়গুলো।

সালাহউদ্দিন মামুন জানান, ২০১৭ সালে প্রাণীবিদ্যা বিভাগের এক পিএইচডি গবেষকের গবেষণার পর অতিরিক্ত চারটি ইঁদুর বেঁচে যায়। তিনি সেই ইঁদুরগুলো ছেড়ে দিচ্ছিলেন। 'টিস্যু খুব দুর্বল হওয়ায় খোলা পরিবেশে টিকতে পারবে না মনে করে ইঁদুরগুলো আমি বাড়িতে নিয়ে আসি। তার মধ্যে দুটি মা ইঁদুর ছিল। এক মাস পর দুটি মা ইঁদুর থেকে ২০টা ইঁদুরের বাচ্চা জন্ম নেয়। এভাবে প্রায় প্রতি মাসে ইঁদুরের বাচ্চা বাড়তে থাকে। সেই চারটা ইঁদুর থেকে ১ হাজারটি ইঁদুর হয়েছে।'

ছবি: টিবিএস

তিনি আরও বলেন, 'একটি মা ইঁদুর থেকে একবারে ৮ থেকে ১০টি বাচ্চা জন্ম দেয়। আমাদের আবহাওয়া ইঁদুর উৎপাদনের জন্য খুবই অনুকূল। এইজন্য বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে মা ইঁদুর বেশি সংখ্যকবার বাচ্চা দেয়। ইউরোপসহ অন্যান্য দেশে যেখানে বছরে দুই থেকে তিনবার একটি মা ইঁদুর বাচ্চা দেয়, সেখানে আমাদের দেশে আট থেকে ১০ বার বাচ্চা পাওয়া যায়। আবার লালনপালনের খরচও কম হওয়ায় খুব লাভজনক। একটা ইঁদুর দিনে চার থেকে পাঁচ গ্রাম খাবার খায়।'

'ইঁদুর বিক্রি করেও ভালো উর্পাজন হয়। শখের বসে শুরু হওয়া ইঁদুর পালন থেকে আমি এ পর্যন্ত ৫ হাজার ইঁদুর উৎপাদন করে বিক্রি করেছি দেশের বিভিন্ন গবেষণাগারে। মাসে ৩০ থেকে ৮০ হাজার টাকা উর্পাজন সম্ভব।'

সালাহউদ্দিন মামুন বলেন, 'লালনপালন শুরু করার এক মাস পর আমি প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের জাদুঘরকে ২০টি ইঁদুর দিই। জাদুঘরের খণ্ডকালীন গবেষণা সহযোগী আমার কাছ থেকে গবেষণার জন্য এই ইঁদুর সংগ্রহ করেন। ২০ ইঁদুর বাবদ আমাকে ১ হাজার টাকা পরিশোধ করা হয়। এর একমাস পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগকে আরও ২০টি ইঁদুর দেই। এভাবে ক্রমান্বয়ে বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি, ফার্মেসি ও প্রাণীবিদ্যা বিভাগ আমার কাছ থেকে নিয়মিত ইঁদুর নিতে শুরু করে। এছাড়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগও ইঁদুর নেয় আমার কাছ থেকে। শুরুতে একটি ইঁদুর বিক্রি করেছি ৪০ টাকায়।' 

'বাচ্চা দেওয়ার এক মাসের মধ্যেই ইঁদুর বিক্রির উপযোগী হয়,' জানিয়ে মামুন আরও বলেন, 'করোনাভাইরাসের কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় প্রচুর ইঁদুর জমে গিয়েছিল। ফলে প্রচুর ইঁদুর অবিক্রিত থেকে যায়।'

গত অক্টোবর মাসেও তার কাছে ১ হাজারটি ইঁদুর ছিল। মাঝখানে ৭০ টাকা দরে ৪০০টি ইঁদুর ঢাকার দুটি ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান দিয়েছেন। 

সালাহউদ্দিন মামুনের কাছে এখন ১৫০টি ইঁদুর রয়েছে। ইঁদুরের চাহিদা ব্যাপক। তার কাছ থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইঁদুর নেয় এখন গবেষণার জন্য। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজও রয়েছে।

মামুন মনে করেন, ইঁদুর সরবরাহ হতে পারে নতুন পেশা। ইঁদুর বিক্রি করে এখন প্রতি মাসে গড়ে ৫ হাজার টাকা আয় হয় তার।

সালাহউদ্দিন মামুন। ছবি: টিবিএস

ইঁদুর চাষের জন্য প্রয়োজন শুধু একটা বড় নেট ঘেরা ঘর আর এক থেকে দেড়শ ইঁদুর। এমনিতেই ইঁদুর দ্রুত বংশ বৃদ্ধি করে। দেড়শ ইঁদুর থেকে এক মাসে প্রায় পাঁচ কি ছয়শ ইঁদুর উৎপাদন সম্ভব।

সালাহউদ্দিন মামুনের পরিকল্পনা, আরেকটি বড় ঘর করে সেখানে প্রতি মাসে ৫০০ থেকে ১০০০ ইঁদুর উৎপাদন করা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিকস অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবু রেজা বলেন, 'আমি কয়েক মাস পরপর তার কাছে থেকে ৫০টি করে ইঁদুর নিই। বিভিন্ন ধরনের গবেষণায় তার ইঁদুরগুলো কাজে লাগছে। গবেষণায় যত বেশি অ্যাপ্লিকেশন, তত বেশি ইঁদুরের প্রয়োজন হয়। কারণ গবেষণার অনেক কিছু সরাসরি মানবকুলের ওপর করা যায় না। সেক্ষেত্রে ইঁদুর বহুকাল থেকে ব্যবহার হয়ে আসছে গবেষণায়। আর সুইস অ্যালবিনো ইঁদুর মূলত গবেষণার কাজেই ব্যবহার করা হয়।'

Related Topics

টপ নিউজ

রাজশাহী / ইঁদুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • রাজশাহীতে প্রশাসনের নির্দেশে অবশেষে স্কুলগেটের বেড়া ও আঙিনার কলাগাছ সরালেন জমিদাতা
  • রাজশাহীতে ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর পবায় সার সংকট ঠেকাতে চালু হলো ‘পবা সার ডটকম’
  • রাবি শিক্ষার্থীকে রেলওয়ে কর্মচারীদের ‘মারধর’, প্রতিবাদে রেলপথ অবরোধ, রেলস্টেশন ভাঙচুর 
  • কাজ শেষ হওয়ার আগেই রাজশাহীতে ১৪ কোটি টাকার সড়কে ফাটল

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net