Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ খামারীদের

টপ নিউজ

পাবনা প্রতিনিধি
29 July, 2019, 05:15 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • দেশজুড়ে বাড়ছে ডেঙ্গু: জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের
  • অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে হামে শিশুমৃত্যু ও চিকিৎসার ব্যয় বাড়ছে
  • লিচু সংরক্ষণে গবেষণার উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
  • নতুন তফসিল ঘোষণা, ইসির পুনর্নির্ধারিত সীমানাতেই ১২ ফেব্রুয়ারি হবে পাবনা-১ ও ২ আসনের ভোট
  • পাবনা-১ ও ২ আসনে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণে বাধা নেই: আপিল বিভাগ

রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ খামারীদের

সোমবার সকাল থেকে কোথাও দুধ বিক্রি করতে না পারার হতাশা থেকে পাবনার ভাঙ্গুড়া বাজারে প্রায় ৪০০ লিটার দুধ রাস্তায় ঢেলে প্রতিবাদ করেছেন তারা। 
পাবনা প্রতিনিধি
29 July, 2019, 05:15 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

১৪ কোম্পানির তরল দুধ বিক্রিতে হাইকোর্টের নিষেধাজ্ঞার পর নিজেদের খামারে উৎপাদিত দুধ নিয়ে ‘বিপাকে’ পড়ায় রাস্তায় দুধ ঢেলে সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন পাবনার খামারীরা। 

বাজারে বিক্রি হওয়া তরল দুধে অ্যান্টিবায়োটিক, ডিটারজেন্ট, সিসাসহ বিভিন্ন ক্ষতিকারক উপাদানের উপস্থিতির প্রমাণ পাওয়ার পর গতকাল রোববার চার সপ্তাহের জন্য ১৪টি তালিকাভুক্ত কোম্পানীর পাস্তুরিত দুধ উৎপাদন ও বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

তার একদিন পর সোমবার কোম্পানিগুলো দুধ সংগ্রহ বন্ধ রাখলে হাজার হাজার লিটার দুধ নিয়ে বিপাকে পড়ে যান পাবনা ও সিরাজগঞ্জের খামারীরা।  

সোমবার সকাল থেকে কোথাও দুধ বিক্রি করতে না পারার হতাশা থেকে পাবনার ভাঙ্গুড়া বাজারে প্রায় ৪০০ লিটার দুধ রাস্তায় ঢেলে প্রতিবাদ করেছেন তারা। 

বিক্ষুব্ধ খামারীরা জানান, পাবনার ভাঙ্গুড়া, ফরিদপুর, বেড়া ও সাঁথিয়া, সিরাজগঞ্জের শাহজাদপুর,উল্লাপাড়াসহ আশেপাশের উপজেলার ২০ হাজার দুগ্ধ খামার থেকে প্রতিদিন ৫ লাখ লিটার উৎপাদন হয়, যা রাষ্ট্রায়ত্ত মিল্কভিটাসহ চারটি কোম্পানীতে সরবরাহ হয়। হাইকোর্টের নির্দেশনায় এসব কোম্পানির উৎপাদন বন্ধের সিদ্ধান্তে দুগ্ধ সংগ্রহ বন্ধ থাকায় ১০ থেকে ১২ টাকা দরে বিক্রি করেও মিলছে না ক্রেতা। ফলে বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচলনা করা এসব দুগ্ধ খামারীরা পড়েছেন চরম দুঃশ্চিন্তায়।

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দুগ্ধ খামারি খোকন বিশ্বাস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “কোম্পানিগুলো আগের মতো আমাদের কাছ থেকে দুধ সংগ্রহ করছে না। দুধ বিক্রি করতে না পেরে আমরা মহাবিপদে পড়েছি। কারণ আমাদের প্রতিদিনের জীবন-জীবিকা এই দুধ বিক্রির ওপর নির্ভর করে।”

১৯৭৩ সালে রাষ্ট্রীয় উদ্যোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া, শাহজাদপুর ও বেলকুচি উপজেলা এবং পাবনার বেড়া, সাঁথিয়া, ভাঙ্গুড়া ও চাটমোহর উপজেলা মিলিয়ে দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন বা মিল্ক ভিটা গঠন করা হয়। ১৯৭৫ সালে প্রতিষ্ঠানটি উৎপাদনে যায়। 

এখন দুই জেলা মিলিয়ে দেড় হাজার সমিতি রয়েছে যার নিয়মিত সদস্য ১৯ হাজারেরও বেশী। অনিয়মিত সদস্য রয়েছে আরও প্রায় ১২ হাজার। সমিতিভুক্ত দুগ্ধ খামার রয়েছে ২০ হাজার। এসব সমিতি ও খামারের মাধ্যমে প্রতিদিন গড়ে সাড়ে ৫ লাখ লিটার দুধ উৎপাদন হয়। 

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের বাঘাবাড়ীতে প্রতিষ্ঠিত মিল্ক ভিটায় প্রতিদিন গড়ে পৌনে ২ লাখ লিটার দুধ সংগ্রহ করা হয়। মিল্ক ভিটা ছাড়াও প্রাণ ডেইরি, আকিজ গ্রুপ, ফ্রেশ, আড়ংসহ কিছু দেশীয় কোম্পানি এ অঞ্চলে তাদের স্থাপিত ক্রয়কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন গড়ে ২ লাখ লিটার দুধ সংগ্রহ করে। 

Related Topics

বাংলাদেশ

পাস্তুরিত তরল দুধ / অ্যান্টিবায়োটিক / পাবনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • দেশজুড়ে বাড়ছে ডেঙ্গু: জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের
  • অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে হামে শিশুমৃত্যু ও চিকিৎসার ব্যয় বাড়ছে
  • লিচু সংরক্ষণে গবেষণার উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
  • নতুন তফসিল ঘোষণা, ইসির পুনর্নির্ধারিত সীমানাতেই ১২ ফেব্রুয়ারি হবে পাবনা-১ ও ২ আসনের ভোট
  • পাবনা-১ ও ২ আসনে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণে বাধা নেই: আপিল বিভাগ

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net