Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
মশার ওষুধ আনতে সিটি করপোরেশনকেই দায়িত্ব দিল হাইকোর্ট

টপ নিউজ

ইউএনবি
02 August, 2019, 12:10 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • এক মাসের শিশুকে হামের বদলে জলাতঙ্কের টিকা; তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • মোবাইল টাওয়ারের বিকিরণের ক্ষতি, বুয়েটকে দিয়ে গবেষণার নির্দেশ হাইকোর্টের
  • গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র আইভীর জামিন বহাল আপিল বিভাগের: ৫ মামলার রুল নিষ্পত্তির নির্দেশ
  • হামে মারা যাওয়া ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট

মশার ওষুধ আনতে সিটি করপোরেশনকেই দায়িত্ব দিল হাইকোর্ট

আদালত বলে, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় সরকার বিভাগ মশা মারার ওষুধ দ্রুত আনার ব্যাপারে ঢাকার দুই সিটি করপোরেশনকে লাইসেন্স ও ছাড়পত্রসহ প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা দেবে।’
ইউএনবি
02 August, 2019, 12:10 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

মশা মারার কার্যকর ওষুধ বিদেশ থেকে আমদানি করতে ঢাকার দুই সিটি করপোরেশনকে দায়িত্ব দিয়েছে হাইকোর্ট। আর এ কাজে স্বাস্থ্য এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সার্বিক সহযোগিতার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয়।

আদালত বলে, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় সরকার বিভাগ মশা মারার ওষুধ দ্রুত আনার ব্যাপারে ঢাকার দুই সিটি করপোরেশনকে লাইসেন্স ও ছাড়পত্রসহ প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা দেবে।’

সেই সাথে সংকট মোকাবিলায় সম্ভব হলে সরকারকে নিজস্ব ব্যবস্থাপনায় ওষুধ এনে দুই সিটিসহ দেশব্যাপী স্থানীয় সরকারের সব দপ্তরে সরবরাহ করার কথা আদেশে বলা হয়েছে।

এছাড়া, হাইকোর্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ডেঙ্গু রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করাতে নির্দেশ দিয়েছে। সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার তত্ত্বাবধান করতে ২৪ ঘণ্টা একজন সহযোগী অধ্যাপকের নিচে নয় এমন চিকিৎসককে দায়িত্বে নিয়োজিত রাখতে বলা হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা রাখতে বলেছে আদালত। একজন রোগীও যেন বিনা চিকিৎসায় ফিরে না যায় তা নিশ্চিত করতে বলা হয়েছে।

বেসরকারি হাসপাতালগুলোকেও মানবিক দিক বিবেচনা করে যতটুকু সম্ভব এ আদেশ বাস্তবায়ন করতে বলেছে আদালত।

প্রাথমিকভাবে ডেঙ্গু শনাক্ত করার কিট পর্যাপ্ত পরিমাণে আমদানি করে সারা দেশে হাসপাতালগুলোতে সরবরাহ করতে বলেছে আদালত। পাশাপাশি নাগরিকরা যেন সুলভ মূল্যে এটা পেতে পারেন তা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।

মশা নিধনে নতুন কার্যকর ওষুধ কবে দেশে আনা হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য হলফনামা আকারে দুই সিটি করপোরেশনকে বৃহস্পতিবারের মধ্যে জানাতে ৩০ জুলাই নির্দেশ দিয়েছিল বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর বেঞ্চ।

সে অনুযায়ী, সকালে ঢাকা উত্তর সিটির আইনজীবী ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু আদালতকে বলেন, ‘আমরা চীন থেকে ওষুধ আনার উদ্যোগ নিয়েছি। দু-এক দিনের মধ্যে ওষুধের নমুনা চলে আসবে। এর পর মাঠ পর্যায়ে প্রয়োগ করে ফল পেলে ১৪ কার্যদিবসের মধ্যে ওষুধ আনা সম্ভব হবে।’

অন্যদিকে, উত্তর সিটির আইনজীবী ব্যারিস্টার সাইদ আহমেদ রাজা আদালতে হলফনামা জমা দিয়ে বলেন, ‘ওষুধ আনবে সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয় ওষুধ এনে দেবে, আমরা সেটা প্রয়োগ করব।’

এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মইনুল হাসান আদালতকে বলেন, ‘ওষুধ সিটি করপোরেশনকেই আনতে হবে।’

বিষয়টি নিয়ে ঠেলাঠেলির এক পর্যায়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে ডেকে পাঠায় হাইকোর্ট। সচিব হেলালুদ্দীন আহমেদ আদালতে হাজির হয়ে জানান, ওষুধ বেসরকারি পর্যায়ে উৎপাদিত হয়। এটা সরকারিভাবে আনা কষ্টকর হয়ে যাবে। সিটি করপোরেশনকে ইতিমধ্যে ওষুধ আনার জন্য লাইসেন্স দেয়া হয়েছে।

এ অবস্থায় হাইকোর্ট ওষুধ দুই সিটি করপোরেশনকে আনার নির্দেশ দিয়ে স্বাস্থ্য এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সার্বিক সহযোগিতার আদেশ দেয়।

Related Topics

বাংলাদেশ

ডেঙ্গু / এডিস মশা / মশার ওষুধ / হাইকোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • ফাইল ছবি/সংগৃহীত
    সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • ছবি: পিএমও
    একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
    নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়
  • ফাইল ছবি
    মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • এক মাসের শিশুকে হামের বদলে জলাতঙ্কের টিকা; তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • মোবাইল টাওয়ারের বিকিরণের ক্ষতি, বুয়েটকে দিয়ে গবেষণার নির্দেশ হাইকোর্টের
  • গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র আইভীর জামিন বহাল আপিল বিভাগের: ৫ মামলার রুল নিষ্পত্তির নির্দেশ
  • হামে মারা যাওয়া ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত

3
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

4
ছবি: পিএমও
বাংলাদেশ

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

5
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়

6
ফাইল ছবি
অর্থনীতি

মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net