Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
নিউইয়র্ক পৌঁছুলেন প্রধানমন্ত্রী

টপ নিউজ

বাসস রিপোর্ট
23 September, 2019, 09:25 am
Last modified: 23 September, 2019, 10:02 am

Related News

  • ঈদের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
  • জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা
  • ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউইয়র্ক পৌঁছুলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ভ্যাকসিনেশন ও যুব দক্ষতা উন্নয়নে বাংলাদেশের ব্যাপক সাফল্যের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে দুটি আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করবেন...
বাসস রিপোর্ট
23 September, 2019, 09:25 am
Last modified: 23 September, 2019, 10:02 am

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে (স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে) আবুধাবি ত্যাগ করার পর যুক্তরাষ্ট্রের নিইউয়র্কে পৌঁছেছেন। ইতিহাদ এয়ারলাইন্সের বিমানটি (ইওয়াই-১০১) প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় রোববার বিকাল ৪টা ২৫ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছুয়।

ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

শেখ হাসিনা জেএফকে বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা পরিবেষ্টিত হয়ে সরাসরি ম্যানহাটনের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে যান। সেখানে স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। 

জাতিসংঘের অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে শুক্রবার বিকেল ৩টা ৩৫ মিনিটে আবুধাবির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।

প্রধানমন্ত্রীর সফরসূচিতে যা যা থাকছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন।সেটি ছাড়াও এ সফরে তিনি ব্যস্ত সময় কাটাবেন।

২৩ সেপ্টেম্বর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে কো-চেয়ার হিসেবে জাতিসংঘ ইকোনমিক এন্ড সোসাল কাউন্সিলে (ইসিওএসওসি) ইউনিভার্সাল হেলথ কভারেজ বিষয়ে উচ্চ পর্যায়ের বহুপাক্ষিক প্যানেল বৈঠক পরিচালনা করবেন তিনি।অছি পরিষদে ইউনিভার্সাল হেলথ কভারেজ বিষয়ে উচ্চ পর্যায়ের এ বৈঠকের পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

জাতিসংঘ সাধারণ পরিষদ হলে ক্লাইমেট অ্যাকশন সামিটে বক্তব্য রাখবেন তিনি এবং ‘রিকগনাইজিং পলিটিক্যাল লিডারশিপ ফর ইম্যুনাইজেশন ইন বাংলাদেশ’ বিষয়ক অনুষ্ঠানে যোগ দেবেন।

২৪ সেপ্টেম্বর লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলের কেনেডি রুমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসবেন তিনি।

ছবি: বাসস

তিনি জাতিসংঘ সদর দপ্তর (ইউএনএইচকিউ) বুথে ইনক্লুসিভ ফিন্যান্স ফর ডেভেলপমেন্ট বিষযে জাতিসংঘ মহাসচিবের স্পেশাল এডভোকেট ও স্পেনের রানি মেক্সিমার সঙ্গে বৈঠক করবেন।

সদর দপ্তরের কনফারেন্স রুম ৭-এ গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন আয়োজিত একটি অনুষ্ঠানেও অংশ নেবেন। এছাড়া প্রধানমন্ত্রী নর্থ ডেলিগেটস লাউঞ্জে জাতিসংঘ মহাসচিব আয়োজিত রাষ্ট্রীয় ভোজে উপস্থিত থাকবেন।

জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুম ১১-তে বাংলাদেশের স্থায়ী মিশন ও ওআইসি সচিবালয় আয়োজিত মিয়ানামারে রোহিঙ্গা সংখ্যালঘুদের অবস্থার ওপর একটি উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর ব্যস্ত সুচিতে।

শেখ হাসিনা ইউএনএইচকিউ-এর ইসিওএসওসি চেম্বারে ‘লিডারশিপ ম্যাটার্স-রিলেভ্যান্স অব মহাত্মা গান্ধী ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড’ শীর্ষক এক অনুষ্ঠানে অংশ দেবেন। এছাড়াও তিনি থাকবেন লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত একটি অভ্যর্থনা অনুষ্ঠানেও।

২৫ সেপ্টেম্বর, ট্রাস্টিশিপ কাউন্সিলে টেকসই উন্নয়নের (এসডিজি সম্মেলন) ওপর উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরামে ‘লোকালাইজিং দ্য এসডিজিস’-এ কো-মডারেটরের দায়িত্ব পালন করবেন শেখ হাসিনা।

‘কাউন্সিল অন ফরেন রিলেশনস’এ ‘এ কনভারসেশন উইদ অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা’ শীর্ষক একটি অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।

একই দিনে লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে বাইলেটারেল মিটিং রুমে তিনি অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং ‘সকলের জন্য স্যানিটেশন ও পানি’র সভাপতি কেভিন রাডের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বাংলাদেশ হাউসে একটি নৈশভোজে অংশ নেবেন।

২৬ সেপ্টেম্বর লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলের বাইলেটারেল মিটিং রুমে ইক্সোনমোবিল এলএনজি মার্কেট ডেভেলপমেন্ট ইনকর্পোরেটেডের চেয়ারম্যান এলেক্স ভি. ভলকোভ, ইউনেস্কোর সাবেক মহাপরিচালক ইরিনা বোকোভা, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো- চেয়ার বিল গেটস এবং আইসিসি প্রোসিকিউটর ফাতোউ বেনসোউদার সঙ্গে বৈঠক রয়েছে তাঁর।

একই দিনে লোটে নিউইয়র্ক প্যালেসের হোলমেসে ইউএস চেম্বার অব কমার্স আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন।

এছাড়া তিনি ইউনিসেফ হাউসের লাবৌউইস হলে ইউনিসেফ আয়োজিত ‘অ্যান ইভিনিং উইদ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা’ অনুষ্ঠানে অংশ নেবেন।

২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরের কনফারেন্স রুম ১-এ বাংলাদেশের স্থায়ী মিশন ‘সাসটেইনেবল ইউনিভার্সেল হেলথ কভারেজ: কমপ্রিহেনসিভ প্রাইমারি কেয়ার ইনক্লুসিভ অফ মেন্টাল হেল্থ অ্যান্ড ডিজেবিলিটিজ’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠান আয়োজন করছে। সেখানে থাকবেন প্রধানমন্ত্রী।

একই দিন তিনি জাতিসংঘ সাধারণ সম্মেলনের ৭৪তম বার্ষিক সাধারণ বিতর্কে বক্তৃতা দিবেন।

২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে প্রেস ব্রিফিং করবেন। এছাড়া নিউইয়র্কের হোটেল ম্যারিয়ট মারকুইসে বাংলাদেশি কমিউনিটি তাঁর সম্মানে একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আযোজন করেছে।

এ দিন জাতিসংঘ সচিবালয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হবে।

এছাড়া প্রধানমন্ত্রী ভ্যাকসিনেশন ও যুব দক্ষতা উন্নয়নে বাংলাদেশের ব্যাপক সাফল্যের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে দুটি আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করবেন।

প্রধানমন্ত্রীর সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন,‘গ্লোবাল এলায়েন্স ফর ভ্যাকসিনেশন এন্ড ইমিউনাইজেশন’ টিকা প্রদানে বাংলাদেশের অসামান্য সাফল্যের স্বীকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ নামে পুরস্কার দেবার আগ্রহ প্রকাশ করেছে।

তিনি আরও জানান, ইউনিসেফ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ শীর্ষক পুরস্কার দিয়েও প্রধানমন্ত্রীকে সম্মানিত করবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই পুরস্কার প্রধানমন্ত্রীর হতে তুলে দেবার জন্যই ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান জানানোর জন্য এক সন্ধ্যা’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করা হবে।

এছাড়াও প্রধানমন্ত্রী ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন পোস্ট ও ওয়াল স্ট্রিট জার্নালসহ আন্তর্জাতিক সুপরিচিত কয়েকটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেবেন।

তিনি ২৯ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৯টায় ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে আবার আবুধাবি হয়ে ঢাকায় পৌঁছুবেন ১ অক্টোবর ভোরে।

Related Topics

বাংলাদেশ

প্রধানমন্ত্রী / শেখ হাসিনা / নিউইয়র্ক সফর / জাতিসংঘ সাধারণ পরিষদ / ৭৪তম অধিবেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ঈদের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
  • জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা
  • ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net