Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী ভারত: জয়শংকর

টপ নিউজ

ইউএনবি
20 August, 2019, 09:05 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • হাসিনাকে প্রত্যর্পণের প্রশ্ন এড়িয়ে গেলেন জয়শঙ্কর, বললেন ‘দুই দেশকেই স্বার্থ রক্ষা করতে হবে’
  • তারেকের সঙ্গে দেখা করে ভারতের শোকবার্তা তুলে দিলেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর
  • খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক অনুষ্ঠিত
  • শরীফ, জয়শংকরকে রুবিওর ফোন, উত্তেজনা কমানোর অনুরোধ

জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী ভারত: জয়শংকর

জয়শংকর অক্টোবরের প্রথম সপ্তাহে ভারতে দ্বিপক্ষীয় সফরের জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।
ইউএনবি
20 August, 2019, 09:05 pm
Last modified: 25 August, 2019, 04:23 am
ছবিঃ পিআইডি

দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে জ্বালানি, বিশেষ করে জলবিদ্যুৎ প্রকল্পে সহযোগিতা বাড়ানো নিয়ে নিজেদের আগ্রহ প্রকাশ করেছেন সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গিয়ে তিনি বলেন, “জলবিদ্যুৎ প্রকল্প কার্যকরভাবে বাস্তবায়ন করা যেতে পারে। কারণ এ প্রকল্পের ব্যয় কম।”

জয়শংকর অক্টোবরের প্রথম সপ্তাহে ভারতে দ্বিপক্ষীয় সফরের জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।

শেখ হাসিনা আমন্ত্রণের জন্য মোদীকে ধন্যবাদ দেন ও শুভেচ্ছা জানান।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।

তিনি বলেন, ভারতীয় মন্ত্রী উল্লেখ করেছেন যে গত পাঁচ বছরে ইন্দো-বাংলা সম্পর্ক এক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে।

বিভিন্ন ক্ষেত্রে বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন জয়শংকর।

ভারতীয় মন্ত্রী দুদেশের মানুষের ভ্রমণ সহজ করা এবং বন্ধুত্বপূর্ণ দুদেশের মধ্যে নিয়মিত যোগাযোগ বাড়ানোর প্রতি জোর দেন।

এ সময় শেখ হাসিনা বলেন, দুদেশের মধ্যকার যোগাযোগের ক্ষেত্র প্রসারিত হচ্ছে। ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল, সড়ক ও বিমান যোগাযোগে অনেক রুট খোলা হয়েছে।’

তিনি আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের অপূর্ব সম্পর্ক ও চমৎকার সহযোগিতা রয়েছে। দুদেশ অনেক সমস্যা দ্বিপক্ষীয়ভাবে সমাধান করেছে।

স্থল সীমান্ত চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্ব উদাহরণ সৃষ্টি করে এটি বাস্তবায়ন করা হয়েছে...ভারতের সংসদে সব দল সর্বসম্মতভাবে স্থল সীমান্ত চুক্তি বিল সমর্থন করেছিল।’

বাংলাদেশের চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর ভারত ব্যবহার করতে পারে বলে জানান প্রধানমন্ত্রী।

ভারতকে বাংলাদেশের সত্যিকারের বন্ধু আখ্যায়িত করে তিনি বলেন, স্বাধীনতার সময় থেকে বাংলাদেশকে সমর্থন দিচ্ছে যাচ্ছে নয়াদিল্লি।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেনের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে সোমবার রাতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর। গত ৩০ মে নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেয়া জয়শংকরের এটি প্রথম বাংলাদেশ সফর। 

Related Topics

বাংলাদেশ

জয়শংকর / ভারতের পররাষ্ট্রমন্ত্রী / প্রধানমন্ত্রী শেখ হাসিনা / দ্বিপক্ষীয় বৈঠক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • হাসিনাকে প্রত্যর্পণের প্রশ্ন এড়িয়ে গেলেন জয়শঙ্কর, বললেন ‘দুই দেশকেই স্বার্থ রক্ষা করতে হবে’
  • তারেকের সঙ্গে দেখা করে ভারতের শোকবার্তা তুলে দিলেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর
  • খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক অনুষ্ঠিত
  • শরীফ, জয়শংকরকে রুবিওর ফোন, উত্তেজনা কমানোর অনুরোধ

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net