Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
খালেদা জিয়ার মুক্তি সম্পূর্ণ আইনি বিষয়: তথ্যমন্ত্রী

টপ নিউজ

ইউএনবি রিপোর্ট
03 October, 2019, 06:45 pm
Last modified: 03 October, 2019, 07:01 pm

Related News

  • গণমাধ্যম খাতে একটি স্বাধীন কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী  
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: আদেশের একদিন পরই লাভলু মোল্লার জামিন বাতিল
  • শিগগিরই দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে: তথ্যমন্ত্রী
  • খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ
  • প্রেস ক্লাবগুলোকে দলীয়করণ করাই ছিল ফ্যাসিবাদের সংজ্ঞা: তথ্যমন্ত্রী

খালেদা জিয়ার মুক্তি সম্পূর্ণ আইনি বিষয়: তথ্যমন্ত্রী

“খালেদা জিয়া দুর্নীতিসহ কিছু মামলায় জেলে রয়েছেন। আইনি পথ ছাড়া মুক্তির সুযোগ নেই।”
ইউএনবি রিপোর্ট
03 October, 2019, 06:45 pm
Last modified: 03 October, 2019, 07:01 pm
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ফাইল ছবি)

আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বৃহস্পতিবার বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি সম্পূর্ণ আইনি বিষয়।

তিনি বলেন, “খালেদা জিয়া দুর্নীতিসহ কিছু মামলায় জেলে রয়েছেন। তাঁর মুক্তি সম্পূর্ণ আইনি এবং আদালতের বিষয়। আইনি পথ ছাড়া মুক্তির সুযোগ নেই।”

সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, “খালেদা জিয়া রাজনৈতিক বন্দী নন যে, তাঁকে আন্দোলন করে মুক্ত করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিকভাবে বন্দী করা হয়েছিল। তিনি ছিলেন রাজনৈতিক বন্দী।”

আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “উইকিলিকসের নথিতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের নাম এসেছে। এ কথা আমরা আগেই বলেছিলাম যে, তারেক গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড। আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই গ্রেনেড হামলা হয়েছিল। আমার প্রশ্ন জাগে, এখন বিএনপি কী বলবে?”

বুধবার বিএনপির সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের অসুস্থ চেয়ারপারসন খালেদা জিয়াকে সরাসরি দেখতে যাওয়ার এবং তাঁকে জামিনে মুক্তি দেবার পদক্ষেপ নিতে আহ্বান জানান।

চার সংসদ সদস্যের পক্ষ থেকে জিএম সিরাজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান।

দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী রয়েছেন। গত ১ এপ্রিল থেকে তিনি বিএসএমএমইউতে চিকিৎসাধীন রয়েছেন।

Related Topics

বাংলাদেশ

খালেদা জিয়া / তথ্যমন্ত্রী / ড. হাছান মাহমুদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • গণমাধ্যম খাতে একটি স্বাধীন কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী  
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: আদেশের একদিন পরই লাভলু মোল্লার জামিন বাতিল
  • শিগগিরই দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে: তথ্যমন্ত্রী
  • খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ
  • প্রেস ক্লাবগুলোকে দলীয়করণ করাই ছিল ফ্যাসিবাদের সংজ্ঞা: তথ্যমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net