Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
এডিবির সহায়তা চলবে: প্রধানমন্ত্রীকে মনমোহন

টপ নিউজ

ইউএনবি রিপোর্ট
14 September, 2019, 08:55 am
Last modified: 14 September, 2019, 08:59 am

Related News

  • দিল্লিতে হাসিনার কর্মকাণ্ড প্রধানমন্ত্রীর ভারত সফরের ‘প্রধান চ্যালেঞ্জ’: দ্য হিন্দুকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
  • দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ
  • যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

এডিবির সহায়তা চলবে: প্রধানমন্ত্রীকে মনমোহন

দুজনের সাক্ষাতের সময়  প্রধানমন্ত্রী এডিবির সহায়তার প্রশংসা করেন। অন্যদিকে, শক্তিশালী অর্থনৈতিক বুনিযাদ গড়তে সরকারের দক্ষতার জন্য শেখ হাসিনার প্রশংসা করেন মনমোহন...
ইউএনবি রিপোর্ট
14 September, 2019, 08:55 am
Last modified: 14 September, 2019, 08:59 am

বাংলাদেশে দ্রুত, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নতির প্রসারে নিজেদের অংশীদারিত্ব আরও জোরদার করতে ২০২০-২২ মেয়াদে প্রায় ৫০০ কোটি ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক।

সম্প্রতি এডিবির এদেশীয় পরিচালক মনমোহন প্রকাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। তখন তিনি তাঁকে ২০২০-২২ মেয়াদের জন্য সংস্থার নতুন ‘কান্ট্রি অপারেশন বিজনেস প্ল্যান’ (সংক্ষেপে, সিওবিপি) হস্তান্তর করেন। এতে দেখা যায়, বাংলাদেশকে সুনির্দিষ্ট নানা প্রকল্পে প্রায় ৫০০ কোটি ডলার দেবার পরিকল্পনা করেছে সংস্থাটি।

তাছাড়া, আরও ৪৯০ কোটি ডলারের প্রকল্প পাইপলাইনে ‘অপেক্ষমাণ’ রাখা হয়েছে। প্রস্তুতির ওপর ভিত্তি করে এসব প্রকল্পে এডিবির অর্থায়ন হবে।

মনমোহন প্রকাশ বাংলাদেশের জন্য এডিবির বর্ধিত উন্নয়ন কর্মসূচি সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান।শুক্রবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরকারের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও এডিবির কৌশল ২০৩০ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের বিষয়গুলো এডিবির ‘কান্ট্রি অপারেশন বিজনেস প্ল্যান’-এ গুরুত্ব পেয়েছে। আগামী পাঁচ বছরের জন্য অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে সরকার নতুন ইশতেহার প্রণয়ন করেছিলেন। এডিবির অর্থায়নে এ দিকগুলোর সঙ্গেও সংযুক্তি রাখা হয়েছে।

দুজনের সাক্ষাতের সময়  প্রধানমন্ত্রী এডিবির সহায়তার প্রশংসা করেন। মনমোহনের সামনে তিনি অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা, গ্রামীণ ও কৃষি উন্নয়ন ও বেসরকারি খাতের প্রসারের জন্য তাঁর সরকারের অগ্রাধিকারগুলোর কথা বলেন।

অন্যদিকে, শক্তিশালী অর্থনৈতিক বুনিযাদ গড়তে সরকারের দক্ষতার জন্য শেখ হাসিনার প্রশংসা করেন মনমোহন। তিনি তাঁকে আম্বস্ত করেন যে, এডিবির নতুন ‘সিওবিপি’ সরকারের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি যে সমৃদ্ধির একটি পথ হয়ে উঠবে সে কথাও বলেন তিনি। 

টেকসই উন্নতির প্রসারে বাংলাদেশে এডিবির অংশীদারিত্ব আরও জোরদার করতে সহায়তা চলবে, এ কথা আবারও জানালেন তিনি।

প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে এডিবির অংশীদারিত্ব দীর্ঘ ছেচল্লিশ বছরের। এ সময়ে সংস্থাটি ২৫০০ কোটি ডলারের বেশি ঋণ ও অনুদানের ব্যবস্থা করেছে। এককভাবে ২০১৮ সালে অনুমোদন করেছে রেকর্ড ২৫০ কোটি ডলারের সহায়তা।

রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ২০ কোটি ডলার সাহায্যের একটি অঙ্গীকার ছিল। এর প্রথম ধাপের ১০ কোটি ডলারের অনুদানটি এর মধ্যে দেওয়া হয়েছে।।

Related Topics

বাংলাদেশ

এডিবি / এশীয় উন্নয়ন ব্যাংক / মনমোহন প্রকাশ / শেখ হাসিনা / প্রধানমন্ত্রী / উন্নয়ন / অংশীদারিত্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • দিল্লিতে হাসিনার কর্মকাণ্ড প্রধানমন্ত্রীর ভারত সফরের ‘প্রধান চ্যালেঞ্জ’: দ্য হিন্দুকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
  • দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ
  • যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net