অর্থমন্ত্রীর ফেসবুক আইডি হ্যাকড
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ফেসবুক আইডি (Ahm Mustafa Kamal) হ্যাকড হয়েছে। রোববার বিকেলে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম সাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী মহোদয়ের ফেসবুক আইডি থেকে কোনো অনাকাঙ্ক্ষিত পোস্ট, রিকোয়েস্ট বা বার্তা কারও কাছে গেলে বিষয়টি সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা যাচ্ছে। সে সঙ্গে, সংবাদ বিজ্ঞপ্তিতে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দুঃখ প্র্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, বিষয়টির সমাধানের লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। দ্রুতই এর সমাধান হবে বলেও আশা প্রকাশ করা হয়।
