Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
টেস্ট উন্নতিতে সাকিবই ভরসা মাশরাফির

খেলা

টিবিএস রিপোর্ট
28 June, 2022, 07:15 pm
Last modified: 28 June, 2022, 07:25 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

টেস্ট উন্নতিতে সাকিবই ভরসা মাশরাফির

বাংলাদেশ ক্রমেই পিছিয়ে যাচ্ছে, টেস্টে উন্নতির কোনো সম্ভাবনা নেই; এমন আলোচনা সবখানে। তবে এই অবস্থা থেকেও টেস্ট উন্নতির সম্ভাবনা দেখতে পাচ্ছেন মাশরাফি। এ মিশনে বাংলাদেশের সাবেক এই অধিনায়কের ভরসা সাকিব।
টিবিএস রিপোর্ট
28 June, 2022, 07:15 pm
Last modified: 28 June, 2022, 07:25 pm

ঘরের মাঠে সব সময়ই শক্তিশালী প্রতিপক্ষ বাংলাদেশ, হোক সেটা যে ফরম্যাটই। ২০১৬-১৭ মৌসুমে ঘরের মাঠে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে টেস্টে হারায় বাংলাদেশ। কিন্তু সেই দলটিরই ঘরের মাঠে বেহাল দশা। ২০১৯ সালে চট্টগ্রামে নবাগত আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হেরে যায় বাংলাদেশ। ঘরের মাঠে সর্বশেষ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হারে বাংলাদেশ। 

চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট জয় ছাড়া বিদেশের মাটিতে বলার মতো কিছু নেই বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ আরও দুর্দশায় কেটেছে তাদের। চরম ব্যাটিং ব্যর্থতায় দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে সাকিব আল হাসানের দল। চার-পাঁচ বছর আগের সেই বাংলাদেশের যে টেস্টে অবনতি হয়েছে, সেটা রেকর্ডই বলে দেয়। 

ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর হা-হুতাশ চলছে সবখানে। বাংলাদেশ ক্রমেই পিছিয়ে যাচ্ছে, টেস্টে উন্নতির কোনো সম্ভাবনা নেই; এমন আলোচনা হচ্ছে। তবে এই অবস্থা থেকেও টেস্ট উন্নতির সম্ভাবনা দেখতে পাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। এ মিশনে বাংলাদেশের সাবেক এই অধিনায়কের ভরসা সাকিব আল হাসান। 

তৃতীয় দফায় টেস্ট অধিনায়কত্ব পাওয়া সাকিবকে সময় দিলে এই ফরম্যাটে উন্নতি সম্ভব বলে মনে করেন মাশরাফি। তিনি বলেন, 'ওকে (সাকিব) সময় দিতে হবে। আমার বিশ্বাস সময় দিলে এটা আমরা কাটিয়ে উঠতে পারব আবার। কিছুটা সময় লাগবে। কারণ আপনি অনেক দূর পিছিয়ে গেছেন। আবার সামনে এগোতে গেলে, বিশেষ করে টেস্ট ক্রিকেট সময় দিতে হবে।'

সাকিবকে টেস্ট অধিনায়ক করাটা বাংলাদেশের দলের জন্য ঠিক সিদ্ধান্ত বলে মনে করেন মাশরাফি। সাকিবের অধিনায়ক হওয়াটা আশীর্বাদ জানিয়ে তিনি বলেন, 'সাকিব যে অধিনায়ক হয়েছে, এটা আমি মনে করি আমাদের জন্য আশীর্বাদ। এ কারণে মনে করি টেস্ট ক্রিকেটে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ও পারফর্মারের হাতে অধিনায়কত্ব থাকা উচিত এবং সেটা আছে।'

'রাতারাতি কোনো কিছু চিন্তা করলে হবে না। সাকিবের হাতে গিয়েছে মানে জিতে যাবো, এটা কোনো ম্যাজিক না। ১০ জনকেও পারফর্ম করতে হবে। সুতরাং সাকিবকে একটু সময় দিতে হবে। সে জিনিসটাকে গুছিয়ে নিয়ে যখন সামনে অগ্রসর হবে, তখন দেখবেন জিনিসটা আস্তে আস্তে হয়েছে। সাকিব যেটা কালকে বলেছে হোমে জিততে হবে, এটা কিন্তু অবশ্যই সত্যি কথা।' যোগ করেন মাশরাফি।

সাকিবের প্রতি কোনো বার্তা থাকবে কিনা জানতে চাইলে মাশরাফি বলেন, 'সবচেয়ে অভিজ্ঞ মাথা, যাকে আমরা পেয়েছি। সুতরাং সাকিবকে বার্তা দেওয়ার কিছু নাই। সাকিব জানে কীভাবে দল পরিবর্তন করতে হবে। এর আগেও দুইবার সে অধিনায়কত্ব করেছে। আমি মনে করি সাকিব সব জানে কীভাবে সামলাতে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে পরিকল্পনার বিকল্প কিছু নেই। পরিকল্পনা না করলে অন্তত এই ফরম্যাটে সামনে এগিয়ে যাওয়ার উপায় নেই।'

কেবল টেস্টই নয়, বাকি দুই ফরম্যাটেও যোগ্য হাতে অধিনায়কত্ব আছে বলে বিশ্বাস মাশরাফির। ওয়ানডেত তামিম ইকবাল ও টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদের ওপর ভরসা আছে তার, 'আমি মনে করি সেরা ক্রিকেটারদের হাতেই অধিনায়কত্ব আছে, তিন ফরম্যাটেই। এখন পরিকল্পনা আর নতুন খেলোয়াড়দের একটু সময় দেওয়া দরকার দলে নেওয়ার আগে, ভারসাম্য জরুরি। যারা পারফর্ম করছে তাদের সরাসরি জাতীয় দলে না দেখে 'এ' দলসহ অন্যান্য দলে খেলুক, পারফর্ম করুক।'

Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মর্তুজা / সাকিব আল হাসান / টেস্ট অধিনায়ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net