Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
ওয়েস্ট ইন্ডিজ যাওয়া হচ্ছে না সাইফউদ্দিনের

খেলা

টিবিএস রিপোর্ট
23 June, 2022, 05:50 pm
Last modified: 23 June, 2022, 05:53 pm

Related News

  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’
  • দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের
  • শামীমের শেষের ঝড়েও বড় হলো না বাংলাদেশের সংগ্রহ

ওয়েস্ট ইন্ডিজ যাওয়া হচ্ছে না সাইফউদ্দিনের

একদিন পরই ওয়েস্ট ইন্ডিজের বিমানে চড়ার কথা ছিল মোহাম্মদ সাইফউদ্দিনের। কিন্তু শেষ বেলায় এসে ছিটকে গেলেন বাংলাদেশের এই অলরাউন্ডারের।
টিবিএস রিপোর্ট
23 June, 2022, 05:50 pm
Last modified: 23 June, 2022, 05:53 pm
জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ছবি: বিসিবি

অন্যান্য সময়ের চেয়ে একটু বেশিই আক্ষেপ হওয়ার কথা মোহাম্মদ সাইফউদ্দিনের। একদিন পরই ওয়েস্ট ইন্ডিজের বিমানে চড়ার কথা ছিল বাংলাদেশের এই অলরাউন্ডারের। কিন্তু শেষ বেলায় এসে ছিটকে গেলেন তিনি। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকলেও ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া হচ্ছে না সাইফউদ্দিনের। 

দীর্ঘ বিরতির পর ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে জাতীয় দলে ফেরার অক্ষোয় ছিলেন সাইফউদ্দিন। সফরকে সামনে রেখে লম্বা সময় ধরে নিজেকে প্রস্তুত করে আসছিলেন তিনি। কিন্তু পুরনো পিঠের চোটে সব ভেস্তে গেল। বিসিবির চিকিৎসকদের কাছ থেকে মিলল 'আনফিট' সার্টিফিকেট। 

সাইফউদ্দিনের পিঠের চোটের বিষয়টি বিসিবির মেডিকেল বিভাগের পক্ষ থেকে ইতোমধ্যে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের জানিয়ে দেওয়া হয়েছে। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হবে। এরপর জানা যাবে ফিট হয়ে উঠতে সাইফউদ্দিনের কতো সময় লাগবে।

বোলিংয়ের সময় ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। পরে ফিটনেস টেস্টও পেরোতে পারেননি তিনি। বিসিবির এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'নিজেকে প্রস্তুত করে আসছিল সাইফউদ্দিন। কিন্তু ম্যাচে বোলিংয়ের জন্য ফিট হয়ে উঠতে পারেনি সে। তার পিঠের আগের সমস্যা রয়ে গেছে। সাইফউদ্দিনকে আমরা পর্যবেক্ষণ রাখবো কয়েকদিন। তারপর বোঝা যাবে ফিট হতে কতদিন সময় লাগবে তার।'

বাংলাদেশ দলের নিয়মিত সদস্য ছিলেন সাইফউদ্দিন। কিন্তু চোটের কারণে অনিয়মিত হয়ে পড়েছেন তিনি। গত বছরের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে পিঠের চোটের পড়েন সাইফউদ্দিন। চার ম্যাচ খেলেই দেশে ফিরে আসেন তিনি। বিশ্রামের পর পুনর্বাসন প্রক্রিয়া দিয়ে নিজেকে অনেকটাই ফিট করে তোলা ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাটসম্যান হিসেবে খেলতে চাইলেও বিসিবির চিকিৎসকরা তাকে সেই অনুমতি দেননি। 

ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে মাঠে ফেরেন সাইফউদ্দিন, সময়টা দারুণ কাটে তার। আবাহনীর হয়ে ১৪ ম্যাচে নেন ২২ উইকেট, যা আসরের চতুর্থ সর্বোচ্চ। দেশি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেন তিনিই। ব্যাট হাতেও অবদান রাখেন, শেষ দিকে ব্যাটিং করে করেন ২৭০ রান। এই পারফরম্যান্স দিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফরে সীমিত ওভারের ক্রিকেটে ডাক মেলে, যদিও ফেরা হলো না তার। 

Related Topics

টপ নিউজ

মোহাম্মদ সাইফউদ্দিন / বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর / চোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’
  • দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের
  • শামীমের শেষের ঝড়েও বড় হলো না বাংলাদেশের সংগ্রহ

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net