Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
পর্তুগালের বড় জয়ে রোনালদোর জোড়া গোল

খেলা

টিবিএস ডেস্ক
06 June, 2022, 03:35 am
Last modified: 06 June, 2022, 03:38 am

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোতা
  • ৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল

পর্তুগালের বড় জয়ে রোনালদোর জোড়া গোল

সুইজারল্যান্ডকে পেয়ে জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জালের দেখা পেলেন উইলিয়াম কারভাইয়ো ও জোয়াও কানসালো। বড় জয়ে উয়েফা নেশন্স লিগ শুরু করলো পর্তুগাল। 
টিবিএস ডেস্ক
06 June, 2022, 03:35 am
Last modified: 06 June, 2022, 03:38 am
জোড়া গোলে দলের জয়ে অবদান রাখলেন রোনালদো। ছবি: রয়টার্স

বল দখলে সমানে সমান লড়াই হলেও আক্রমণে বেশি দাপট দেখালো পর্তুগাল। অবিরত আক্রমণে নিজেদের জাল সুরক্ষিত রাখতে পারলো না সুইজারল্যান্ড। তাদের পেয়ে জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জালের দেখা পেলেন উইলিয়াম কারভাইয়ো ও জোয়াও কানসালোও। বড় জয়ে উয়েফা নেশন্স লিগ শুরু করলো পর্তুগাল। 

রোববার রাতে লিসবনে 'এ' লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। স্বাগতিকদের পক্ষে জোড়া গোল করেন রোনালদো। অন্য দুই গোলদাতা কারবাইয়ো ও কানসেলো।

এই হারের পর তিন বছর আগের কথা মনে পড়তে পারে সুইজারল্যান্ডের। ঠিক এই দিনেই রোনালদোর হ্যাটট্রিকে কপাল পুড়েছিল সুইসদের। নেশন্স লিগের প্রথম আসরের ফাইনালসের শেষ চারে পর্তুগালের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল তারা। এই ম্যাচেও রোনালদোর হ্যাটট্রিকের দেখা পেতে পারতেন। কিন্তু সহজ সুযোগ নষ্ট করায় হ্যাটট্রিক পাননি পর্তুগিজ অধিনায়ক। 

ম্যাচে বল দখলে দুই দলই সামর্থ্য দেখিয়েছে। পর্তুগাল ৫৫ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখে, সুইজারল্যান্ড ৪৫ শতাংস সময়। তবে আক্রমণে অনেক এগিয়ে ছিল পর্তুগাল। গোলমুখে ১৮টি শট নেয় তারা, এর মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। সুইসদের নেওয়া ৫টি শটের একটি ছিল লক্ষ্যে। 

১৫তম মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। রোনালদোর নিচু ফ্রি কিক রক্ষণ দেয়ালের নিচ দিয়ে গিয়ে সুইজারল্যান্ডের আরেকজনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়াতে যাচ্ছিল, ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক গ্রেগর কোবেল। কিন্তু বিপদমুক্ত করতে পারেননি দলকে, ফিরতি বল সহজেই লক্ষ্যে পাঠান কারবাইয়ো। 

প্রথম গোল দিয়ে গতি বেড়ে যায় পুর্তগালের, একর পর এক আক্রমণ সাজাতে থাকে তারা। ৩৫তম মিনিটে আসে মিলে যায় গোলের ঠিকানা। ব্রুনো ফার্নান্দেস ডি-বক্সে দিয়েগো জটাকে পাস বাড়ান। জটা বল বাড়ান রোনালদোকে, জোরালো শটে গোল আদায় করেন তিনি। 

৩৯ তম মিনিটে সুইস গোলরক্ষকের হাত থেকে বেরিয়ে যাওয়া বল পেয়ে দ্বিতীয় গোল করেন রোনালদো। জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা দাঁড়াল ১১৭টি। ৬৮তম মিনিটে গোল করে পর্তুগালের ৪-০ গোলে বড় জিয় নিশ্চিত করেন কানসালো। গ্রুপ পর্বে দুই রাউন্ড শেষে পর্তুগাল ও চেক রিপাবলিকের পয়েন্ট সমান, দুই দলেরই পয়েন্ট ৪। গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে রোনালদোরা।

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / পর্তুগাল ফুটবল দল / উয়েফা নেশন্স লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোতা
  • ৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net