Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
শূন্যের ছড়াছড়িতে বাংলাদেশের বিব্রতকর রেকর্ড

খেলা

টিবিএস রিপোর্ট
27 May, 2022, 06:50 pm
Last modified: 27 May, 2022, 06:59 pm

Related News

  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
  • আজ রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড; আউন্সপ্রতি ৪,১০০ ডলার ছাড়াল

শূন্যের ছড়াছড়িতে বাংলাদেশের বিব্রতকর রেকর্ড

মিরপুর টেস্টের আগে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যাটসম্যানের শূন্য রানে আউট হওয়ার ঘটনা ছিলো ২০১৮ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
টিবিএস রিপোর্ট
27 May, 2022, 06:50 pm
Last modified: 27 May, 2022, 06:59 pm

মিরপুর টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৫৬তম ওভারের খেলা চলছিল। শেষ দুই ব্যাটসম্যান হিসেবে উইকেটে তখন এবাদত হোসেন ও খালেদ আহমেদ। লঙ্কান পেসার আসিথা ফার্নান্দোর তৃতীয় ডেলিভারিতে উপড়ে যায় খালেদের স্টাম্প। এই উইকেট পতনে বিব্রতকর এক রেকর্ড নাম উঠে যায় বাংলাদেশের।  

১০ উইকেটে হার মানা মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ৬ জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে রানের খাতা খোলার আগেই বিদায় নেন ৩ জন। এক টেস্টে ৯ জন ব্যাটসম্যান কোনো রানই করতে পারেননি। এতে অস্বস্তির রেকর্ডে লেখা হয় বাংলাদেশের নাম। 

টেস্টের ১৪৫ বছরের ইতিহাসে এক টেস্টে ৯ জন ব্যাটসম্যানের শূন্য রানে আউট হওয়ার ঘটনা আছে আর দুটি। ১৯৯০ সালে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার ৯ জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হন। ১০ বছর পর, ২০০০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজবেন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ৯ জন ব্যাটসম্যান রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর চেয়ে বেশি ব্যাটসম্যানের শূন্য রানে আউট হওয়ার রেকর্ড নেই। 

প্রথম ইনিংসে তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, এবাদত হোসেন ও খালেদ আহমেদ শূন্য রানে আউট হন। দ্বিতীয় ইনিংসেও রানের খাতা খুলতে ব্যর্থ হন তামিম। দীর্ঘ টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো 'পেয়ার' পেলেন অভিজ্ঞ এই ওপেনার। অর্থাৎ, প্রথমবারের মতো দুই ইনিংসেই শূন্য রানে আউট হলেন তিনি। 

দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হওয়া বাংলাদেশের বাকি দুই ব্যাটসম্যান হলেন অধিনায়ক মুমিনুল হক ও খালেদ আহমেদ। তামিমের মতো খালেদও কোনো ইনিংসে রান করতে পারেননি। 

মিরপুর টেস্টের আগে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যাটসম্যানের শূন্য রানে আউট হওয়ার ঘটনা ছিলো ২০১৮ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টে বাংলাদেশের ৮ জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হন। দুই ইনিংসেই ২০০'র কম রান করা বাংলাদেশ ম্যাচ হেরেছিল ১৬৬ রানে। 

দুই দলের শূন্য মিলিয়েও মিরপুর টেস্টে রেকর্ড হয়েছে। বাংলাদেশের ৯ জন ব্যাটসম্যান এবং শ্রীলঙ্কার দুজন শূন্য রানে আউট হন। সব মিলিয়ে ১১ শূন্যের রেকর্ড হয়। ২০১৮ সালে জ্যামাইকা টেস্টেও এমনই ছিল। বাংলাদেশের ৮ জন ও ক্যারিবীয়দের ৩ জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হন। তবে টেস্ট ইতিহাসে আরও ১২টি ম্যাচে ১১ ব্যাটসম্যানের শূন্য রানের আউট হওয়ার ঘটনা আছে। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ / শূন্য রানে আউট / রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
  • আজ রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড; আউন্সপ্রতি ৪,১০০ ডলার ছাড়াল

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net