Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
ম্যাথুসের দিকে অযথা বল ছুঁড়ে শাস্তি পেলেন তাইজুল

খেলা

টিবিএস রিপোর্ট
26 May, 2022, 10:30 am
Last modified: 26 May, 2022, 10:34 am

Related News

  • ইরান যুদ্ধে পাশে না থাকায় ন্যাটোভুক্ত কিছু দেশকে ‘শাস্তি’ দেয়ার কথা ভাবছেন ট্রাম্প
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • আইন মন্ত্রণালয়ের আদেশ: সকাল ৯টার মধ্যে কর্মকর্তারা অফিসে না আসলে শাস্তিমূলক ব্যবস্থা
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?

ম্যাথুসের দিকে অযথা বল ছুঁড়ে শাস্তি পেলেন তাইজুল

বল ছুঁড়েই হাত উঁচিয়ে দুঃখ প্রকাশ করেন তাইজুল। এতে অবশ্য পার পেতে পারেননি তিনি। আইসিসির আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গের দায়ে অভিযুক্ত করা হয় বাঁহাতি এই স্পিনারকে।
টিবিএস রিপোর্ট
26 May, 2022, 10:30 am
Last modified: 26 May, 2022, 10:34 am

ভদ্রলোকের খেলা ক্রিকেটে একটু অশোভন আচরণ করলেই শাস্তি পেতে হয়। তাইজুল ইসলাম যেমন মুহূর্তের উত্তেজনায় মেজাজ হারিয়ে শাস্তি পেলেন। মিরপুর টেস্টের তৃতীয় দিন শ্রীলঙ্কার ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুসের দিকে অযথা বল ছুঁড়ে মারায় শাস্তি পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার। আইসিসি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

আইসিসির আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গের দায়ে অভিযুক্ত করা হয় তাইজুলকে। এই ধারায় উল্লেখ আছে, আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন কোনো ক্রিকেটারের দিকে বা কাছাকাছি বিপজ্জনক বা অনুপযুক্তভাবে বল ছুঁড়ে মারলে তাকে শাস্তি পেতে হবে। 

এই অপরাধে তাইজুলের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ২৪ মাস সময়ের মধ্যে এটাই তাইজুলের প্রথম ডিমেরিট পয়েন্ট।

বুধবার শ্রীলঙ্কার ইনিংসের ৬৯তম ওভারের ঘটনা এটি। তাইজুলের ঝুলিয়ে দেওয়া চতুর্থ ডেলিভারিতে সোজা ড্রাইভ করেন ম্যাথুস। ম্যাথুস রান নেওয়ার চেষ্টা না করলেও তাইজুল বল ধরে ছুঁড়ে মারেন স্ট্রাইক প্রান্তের দিকে। 

সামনে হাত বাড়িয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন ম্যাথুস। বল উইকেটে একটি ড্রপ করে ম্যাথুসের বুড়ো আঙুলে গিয়ে লাগে। হাতে গ্লাভস থাকলেও চোট পান লঙ্কান অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ফিজি মাঠে ঢুকে চিকিৎসা দেন তাকে।

কাজটা যে ঠিক হয়নি, সঙ্গে সঙ্গেই বুঝতে পারেন তাইজুল। বল ছুঁড়েই হাত উঁচিয়ে দুঃখ প্রকাশ করেন বাঁহাতি এই স্পিনার। এতে অবশ্য পার পেতে পারেননি তিনি। মাঠের আম্পায়ার তাইজুলের বিরুদ্ধে অভিযোগ আনেন, সেটার ভিত্তিকে তাকে শাস্তি দেওয়া হয়। 

Related Topics

টপ নিউজ

তাইজুল ইসলাম / স্পিনার / শাস্তি / আইসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • ইরান যুদ্ধে পাশে না থাকায় ন্যাটোভুক্ত কিছু দেশকে ‘শাস্তি’ দেয়ার কথা ভাবছেন ট্রাম্প
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • আইন মন্ত্রণালয়ের আদেশ: সকাল ৯টার মধ্যে কর্মকর্তারা অফিসে না আসলে শাস্তিমূলক ব্যবস্থা
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net