Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
পাঁচ বছর পর বাংলাদেশের সেঞ্চুরি

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
17 May, 2022, 10:50 am
Last modified: 17 May, 2022, 11:36 am

Related News

  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

পাঁচ বছর পর বাংলাদেশের সেঞ্চুরি

অবশেষে মিললো আলোর পথ। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটে শত রানের জুটি পেল বাংলাদেশ। 
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
17 May, 2022, 10:50 am
Last modified: 17 May, 2022, 11:36 am

ইনিংস উদ্বোধন করতে নেমে সব সময় গড়বড় অবস্থা। ভালো শুরু যেন স্বপ্নের মতো এক ব্যাপার! উদ্বোধনী জুটি বদলায় বারবার, বদলায় না বাংলাদেশের ভাগ্য। উদ্বোধনী জুটি নিয়ে তাই হতাশার শেষ নেই বাংলাদেশের। অবশেষে মিললো আলোর ঝলকানি। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটে শত রানের জুটি পেল বাংলাদেশ। 

টেস্ট ক্রিকেটে ১০০ রানের উদ্বোধনী জুটি আর এমন কী! অহরহই ১০০ পেরনো জুটি দেখা যায়। কিন্তু বাংলাদেশের জন্য ব্যাপারটা তেমন গেরো কাটানোর। তামিম-জয়ের শতরানের জুটিটা বাংলাদেশের কাছে পরম প্রশান্তির। শেষ কবে শতরানের উদ্বোধনী জুটি হয়েছিল, সেটাই তো তাদের কাঁছে রীতিমতো ধাঁধার মতো। আসলেই তাই, পাঁচ বছর ও ৬১ ইনিংস পর উদ্বোধনী জুটি থেকে ১০০ রান পেল বাংলাদেশ। 

পাঁচ বছর আগের শতরানের জুটিতেও ছিলেন তামিম ইকবাল, প্রতিপক্ষও এই শ্রীলঙ্কা। অভিজ্ঞ এই ওপেনারের সঙ্গী ছিলেন সৌম্য সরকার। ২০১৭ সালে শ্রীলঙ্কার গলে ১১৮ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা। ওই ম্যাচে তামিম-সৌম্য দুজনই হাফ সেঞ্চুরি করেন। এরপরও অবশ্য বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশের প্রথম ইনিংস থেমে যায় ৩১২ রানে। দ্বিতীয় ইনিংসে ১৯৭ রানে অলআউট ২৫৯ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। 

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকালে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দলকে দারুণ সূচনা এনে দেন তামিম-জয়। ১৯ ওভারে ৭৬ রান তুলে দিনের খেলা শেষ করেন তারা। তামিম ৩৫ ও জয় ৩১ রানে অপরাজিত থাকেন। তৃতীয় দিনেও দারুণ শুরু করেন বাংলাদেশের এই দুই ওপেনার। এদিন আরও দুত রান তোলেন তারা। ছন্দময় ব্যাটিংয়ে শতরানের জুটি পেরিয়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তামিম-জয়। 

পাঁচ বছরের অপেক্ষা পেরিয়ে শত রানের উদ্বোধনী জুটি। ২০১৭ থেকে ২০২২; ৬১ ইনিংসে বাংলাদেশ খেলিয়েছে ১৫টি জুটি। এই ৬১ ইনিংসে কেবল দুবার নব্বই ছাড়ানো উদ্বোধনী জুটি পেয়েছে বাংলাদেশ। ২০১৭ সালে বাংলাদেশের শততম টেস্টে কলম্বোতে ৯৫ রান করেন তামিম সৌম্য। আর ২০২১ সালে পাল্লাকেল্লেতে সাইফ ও তামিমে গড়েন ৯৮ রানের জুটি। এই পাঁচ বছরে ওপেনার হিসেবে অভিষেক হয়েছে চারজনের। তারা হলেন, সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, নাঈম শেখ। 

বাংলাদেশ দলের মতো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেরও অপেক্ষা ফুরালো। এই মাঠে টেস্টে এর আগে এককবারই একশোর বেশি রানের উদ্বোধনী জুটি পেয়েছে বাংলাদেশ, সেটাও আট বছর আগে। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২২৪ রানের জুটি গড়েন তামিম ও ইমরুল। আট বছর এসে আরেক সঙ্গীকে নিয়ে গেরো কাটালেন তামিমই। এটা বাংলাদেশের অষ্টম শতরানের উদ্বোধনী জুটি। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / তামিম ইকবাল / মাহমুদুল হাসান জয় / বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net