Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
মেয়েদের আইপিএল খেলতে যাচ্ছেন সালমা-সুপ্তা

খেলা

টিবিএস রিপোর্ট
15 May, 2022, 05:20 pm
Last modified: 15 May, 2022, 05:28 pm

Related News

  • আইসিসির মাসসেরার দৌড়ে শারমিন সুপ্তা
  • ওয়ানডে দলে ফিরলেন সুপ্তা-জাহানারা, নতুন মুখ তাজ নেহার-মেঘলা
  • আকাশছোঁয়া মূল্যে বিক্রি হলো মেয়েদের আইপিএলের সম্প্রচার স্বত্ব
  • মেয়েদের প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন মোহামেডান
  • ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের সালমা

মেয়েদের আইপিএল খেলতে যাচ্ছেন সালমা-সুপ্তা

ছেলেদের আইপিএল চলাকালীনই ভারতের পুনেতে টি-টোয়েন্টির এই আসরটি অনুষ্ঠিত হবে। গতবারের মতো এবারও টুর্নামেন্টটিতে তিনটি দল অংশ নিচ্ছে।
টিবিএস রিপোর্ট
15 May, 2022, 05:20 pm
Last modified: 15 May, 2022, 05:28 pm
জাতীয় নারী দলের দুই ক্রিকেটার সালমা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা। ছবি: সংগৃহীত

দিন গেছে, সীমানা বড় হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। গত মার্চে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলা নারী দল আহামরি কিছু করতে না পারলেও বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে। তাতে বেড়েছে বাংলাদেশের মেয়েদের কদর। দুবাইয়ে ফেয়ারব্রেক টি-টুয়েন্টি খেলছেন রুমানা আহমেদ ও জাহানারা আলম। আর মেয়েদের আইপিএল নামে পরিচিত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে খেলতে ভারতে যাচ্ছেন সালমা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা।

তিন দলের অংশগ্রহণের এই আসরে বাংলাদেশের এই দুই ক্রিকেটারই খেলবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ট্রেইলব্লেজার্সের হয়ে। রোববার ভারতের ভিসা হয়েছে সালমা ও সুপ্তার। সোমবার দুপুর আড়াইটার ফ্লাইটে মুম্বাই হয়ে টুর্নামেন্টের ভেন্যু পুনেতে যাবেন তারা।

আরব আমিরাতে অনুষ্ঠিত গত আসরে ট্রেইলব্লেজার্সের চ্যাম্পিয়ন হওয়ার মিশনে বড় অবদান ছিল সালমার। ফাইনালে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন এ অফ স্পিনার। মেয়েদের আইপিএলে খেলাটা নতুন অভিজ্ঞতা হবে টপ অর্ডার ব্যাটার সুপ্তার জন্য। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে বিদেশি লিগে ডাক মিলেছে তার। কারণ, সাধারণত বাংলাদেশের বোলারদের সুযোগ মেলে বিদেশি লিগ খেলার।

গত আসরে ভালো করায় স্বাভাবিকভাবেই সালমাকে নিয়ে এবার ট্রেইলব্লেজার্সের বেশি প্রত্যাশা থাকবে। অভিজ্ঞ এই ক্রিকেটারও প্রস্তুতি প্রত্যাশা মেটাতে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'দেশের নাম উজ্জ্বল করার লক্ষ্য থাকবে। দলের প্রত্যাশা ভালো খেলতে অনুপ্রাণিত করে সব সময়। ওয়ানডে বিশ্বকাপে বোলিং ভালো হওয়ায় আমি আত্মবিশ্বাসী।'

একই দলের হয়ে খেলবেন সালমা ও সুপ্তা। সতীর্থ হিসেবে তাকে যতোটা পরামর্শ দেওয়া যায়, সেই চেষ্টা থাকবে সালমার। ডানহাতি এই অফ স্পিনার বলেন, 'সুপ্তার জন্য শুভ কামনা ও সমর্থন থাকবে। যেহেতু একই দলে খেলব, অনেক কিছু শেয়ার করার সুযোগ থাকবে। আশা করি ও ভালো করবে।'

ভারতের পুনেতে আগামী ২৩ থেকে ২৮ মে পর্যন্ত আসরটি অনুষ্ঠিত হবে। এবার অংশ নিচ্ছে তিনটি দল। দলগুলো হচ্ছে সুপারনোভাস, ট্রেইলব্লেজার্স ও ভেলোসিটি। ছেলেদের আইপিএলের প্লে-অফের আগে বিরতির মাঝে অনুষ্ঠিত হবে ফাইনালসহ চার ম্যাচের এই আসরটি।

Related Topics

টপ নিউজ

সালমা খাতুন / শারমিন আক্তার সুপ্তা / মেয়েদের আইপিএল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • আইসিসির মাসসেরার দৌড়ে শারমিন সুপ্তা
  • ওয়ানডে দলে ফিরলেন সুপ্তা-জাহানারা, নতুন মুখ তাজ নেহার-মেঘলা
  • আকাশছোঁয়া মূল্যে বিক্রি হলো মেয়েদের আইপিএলের সম্প্রচার স্বত্ব
  • মেয়েদের প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন মোহামেডান
  • ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের সালমা

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net