Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
দুবাই গেলেন রুমানা-জাহানারা

খেলা

টিবিএস রিপোর্ট
30 April, 2022, 06:30 pm
Last modified: 30 April, 2022, 06:30 pm

Related News

  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান

দুবাই গেলেন রুমানা-জাহানারা

দুবাইয়ে অনুষ্ঠেয় ফেয়ারব্রেক নামের এই টুর্নামেন্টে অংশ নেবে ৬টি দল। ৩০টি দেশের নারী ক্রিকেটাররা খেলবেন এই টুর্নামেন্টে।
টিবিএস রিপোর্ট
30 April, 2022, 06:30 pm
Last modified: 30 April, 2022, 06:30 pm

আগামী মাসে দুবাইতে নারীদের একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। হংকং ক্রিকেটের সহযোগিতায় 'ফেয়ারব্রেক' নামের আমন্ত্রণমূলক এই আসরে খেলবেন বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার রুমানা আহমেদ ও জাহানারা আলম। আগেই বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পাওয়া এই দুই ক্রিকেটার শনিবার দুবাই গেছেন। 

সকাল ৮টায় দুবাইয়ের উদ্দেশে রওনা করেন রুমানা-জাহানারা। টুর্নামেন্ট শেষে ১৬ মে দেশে ফেরার কথা তাদের। ফেয়ারব্রেক নামের এই টুর্নামেন্টে অংশ নেবে ৬টি দল। ৩০টি দেশের নারী ক্রিকেটাররা খেলবেন এই টুর্নামেন্টে। ১ থেকে ১৫ মে আসরটি অনুষ্ঠিত হবে, ম্যাচ হবে ১৯টি। মেয়েদের ক্রিকেটে সংক্ষিপ্ত সংস্করণে এটাই হবে বেসরকারি উদ্যোগের প্রথম কোনো টুর্নামেন্ট। 

টিম ফ্যালকনে খেলবেন বাংলাদেশের পেসার জাহানারা। এই দলের নেতৃত্বে থাকবেন নিউজিল্যান্ডের অধিনায়ক সুজি বেটস। দলটিতে খেলবেন ইংল্যান্ডের ড্যানি ওয়েইট, দক্ষিণ আফ্রিকার মারিজান কেপ, ওয়েস্ট ইন্ডিজের ব্রিটনি কুপার, জার্মানির ক্রিস্টিনা গফের মতো ক্রিকেটাররা। বার্মি আর্মি হয়ে খেলবেন রুমানা। এই দলে আছেন ওয়েস্ট ইন্ডিজের ডিয়ান্ড্রা ডটিন, শেমাইন ক্যাম্পবেল, পাকিস্তানের ফাতিমা সানা, রুয়ান্ডার হেনরিয়েট ইসিমওয়ে ও ব্রাজিলের রবার্টা আভেরি।

আসরটিতে খেলতে মুখিয়ে আছেন রুমানা। দারুণ অভিজ্ঞতার আশায় অপেক্ষায় থাকা বাংলাদেশের এই অলরাউন্ডার দুদিন আগে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এটা তো আমাদের জন্য নতুন একটা টুর্নামেন্ট। এমন টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নেই আমাদের, খুবই রোমাঞ্চিত আমরা। ৩০ এপ্রিল যাবো দুবাই, টুর্নামেন্ট শেষ করে ১৬ মে দেশে ফিরবো। ইতোমধ্যে আমরা অনাপত্তিপত্র পেয়েছি বিসিবি থেকে।'

'এটা সত্যিই অনেক রোমাঞ্চকর ব্যাপার যে অনেক দেশের ক্রিকেটার থাকবে। সেরা সেরা খেলোয়াড় এখানে আসবে খেলতে। যেমন জাহানারার দলের অধিনায়ক সুজি বেটস। এমন ক্রিকেটারের বিপক্ষে খেলার অভিজ্ঞতা হবে। আমাদের যেসব সতীর্থ আছে ডটিন, ক্যাম্পবেল; আরও ভালো ভালো ক্রিকেটার আছে। এদের সঙ্গে খেলতে পারব, আমি মনে করি এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার।' যোগ করেন রুমানা। 

Related Topics

টপ নিউজ

রুমানা আহমেদ / জাহানারা আলম / জাতীয় নারী ক্রিকেট দল / টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net