Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
ম্যাচ হেরে শিরোপা উৎসব সোহান-ইমরুলদের

খেলা

টিবিএস রিপোর্ট
28 April, 2022, 05:20 pm
Last modified: 28 April, 2022, 05:23 pm

Related News

  • সোহান-সাদমানের সেঞ্চুরি, জিতেছে তাদের দল
  • ৬, ৪, ৪, ৬, ৪, ৬; বিপিএল দেখল সোহান বীরত্ব 
  • ‘আমার টেস্ট ক্যারিয়ার আরও ভালো হতে পারতো’
  • বাংলাদেশের প্রতিনিধি হয়ে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স
  • টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুলের

ম্যাচ হেরে শিরোপা উৎসব সোহান-ইমরুলদের

শিরোপা উৎসবের আগে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয় প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জেতা শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।
টিবিএস রিপোর্ট
28 April, 2022, 05:20 pm
Last modified: 28 April, 2022, 05:23 pm

ব্যাপারটা হয়তো একটু বিব্রতকরই হয়েছে শেখ কামাল ধানমন্ডি ক্লাবের জন্য। আগের ম্যাচ দিয়েই ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা নিজেদের করে নেওয়া ক্লাবটির শেষটা হলো বাজে অভিজ্ঞতায়। লিগে নিজেদের শেষ ম্যাচে রানার্স আপ লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মাত্র ১১৬ রানে গুটিয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে হারতে হয় শেখ জামালকে। 

যদিও এই হারের ব্যথা শেখ জামালের ক্রিকেটারদের ছুঁতেই পারেনি। এই ম্যাচে হারানোর কিছু ছিল না তাদের। হার-জিত যাই হোক, এই ম্যাচ শেষে যে হাতে শিরোপা উঠতে; সেটা তাদের জানাই ছিল। তাই বাজেভাবে ম্যাচ হারের পরও মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাউন্ডারির বাইরে রাখা শিরোপার দিকে তাকিয়ে হাসতে হাসতেই মাঠ ছেড়েছেন নুরুল হাসান সোহান, ইমরুল কায়েসরা।

সাধারণত ম্যাচ জয়ী দল স্টাম্প নিজেদের দখলে রাখে। আরও নির্দিষ্ট করে বললে, শিরোপার জয় দলের নজর থাকে স্টাম্পের দিকে। কিন্তু এদিন ম্যাচ হেরেও স্টাম্পগুলো বোগলদাবা করে নিলেন শেখ জামালের ক্রিকেটাররা। রূপগঞ্জের হয়ে ৬ উইকেট নেওয়া আল আমিনের জন্য অবশ্য একটি স্টাম্প ছিনিয়ে নিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু পরে নিজেই গিয়ে স্টাম্পটি ফেরত দিয়ে আসেন। 

হেরে মাঠ ছাড়লেও শিরোপা জয়ের উদযাপনে সেটার প্রভাব পড়েনি। ম্যাচ শেষে ড্রেসিং রুমে অনেকটা সময় কাটান শেখ জামালের ক্রিকেটাররা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে রূপগঞ্জের ক্রিকেটাররা ড্রেসিং রুম থেকে বারবার বেরিয়েও শেখ জামালের ক্রিকেটারদের না দেখে আবার ফিরে যাচ্ছিলেন। বেশ কিছুক্ষণ পর চ্যাম্পিয়ন লেখা টি-শার্ট পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন ইমরুল ও তার দল। এরপর শিরোপা উৎসবে মাতেন তারা। 

এর আগে ম্যাচে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয় প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জেতা শেখ জামালকে। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে রূপগঞ্জের পেসার আল আমিনের বোলিং তোপে ৩৪.৪ ওভারে মাত্র ১১৬ রানেই গুটিয়ে যায় শেখ জামালের ইনিংস। ম্যাচসেরা আল আমিন ৮.৪ ওভারে মাত্র ৩১ রানে ৬টি উইকেট নেন। ২টি উইকেট নিন চিরাগ জানি। জবাবে রাকিবুল হাসান ও সাব্বির রহমানের ব্যাটে ২৫.১ ওভারে ২ উইকেট হারিয়েই জয় তুলে নেয় রূপগঞ্জ।

Related Topics

টপ নিউজ

শেখ জামাল ধানমন্ডি ক্লাব / নুরুল হাসান সোহান / ইমরুল কায়েস / ঢাকা প্রিমিয়ার লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • সোহান-সাদমানের সেঞ্চুরি, জিতেছে তাদের দল
  • ৬, ৪, ৪, ৬, ৪, ৬; বিপিএল দেখল সোহান বীরত্ব 
  • ‘আমার টেস্ট ক্যারিয়ার আরও ভালো হতে পারতো’
  • বাংলাদেশের প্রতিনিধি হয়ে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স
  • টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুলের

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net