Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
টেস্ট র‌্যাঙ্কিংয়ে তাইজুলের উন্নতি, টি-টোয়েন্টিতে এগোলেন নাসুম

খেলা

টিবিএস ডেস্ক
13 April, 2022, 08:10 pm
Last modified: 13 April, 2022, 08:12 pm

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে তাইজুলের উন্নতি, টি-টোয়েন্টিতে এগোলেন নাসুম

টেস্টে ব্যাটসম্যানদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে থাকা লিটন কুমার দাস তিন ধাপ পিছিয়েছেন। এক ধাপ নিচে নেমে গেছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল পিছিয়েছেন দুই ধাপ। বড় অবনতি হয়েছে টেস্ট অধিনায়ক মুমিনুল হকের।
টিবিএস ডেস্ক
13 April, 2022, 08:10 pm
Last modified: 13 April, 2022, 08:12 pm

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ ভালো যায়নি বাংলাদেশে। দুই টেস্টের কোনোটিতেই লড়াই করতে পারেনি মুমিনুল হকের দল। উল্টো ৫৩ ও ৮০ রানের অস্বস্তিতে পড়তে হয়েছে সফরকারীদের। এর মাঝেও বল হাতে ভালো করেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সেটার প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। আইসিসি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার। এ ছাড়া টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। 

গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যা বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন তাইজুল। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে নাসুমের। 

টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ২২ নম্বরে আছেন তাইজুল। বাংলাদেশের বোলারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবার উপরে তিনিই। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টের এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েন তাইজুল। পোর্ট এলিজাবেথে প্রোটিয়াদের প্রথম ইনিংসে ১৩৫ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। এই টেস্টের দুই ইনিংসে তার শিকার ৯ উইকেট।

উন্নতি হয়েছে খালেদ আহমেদেরও। দুই ইনিংসে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের এই পেসার ২২ ধাপ এগিয়ে সেরা একশতে জায়গা করে নিয়েছেন। জিম্বাবুয়ের রায়ান বার্লের সঙ্গে যৌথভাবে ৯৮তম স্থানে আছেন তিনি। অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। দুই ইনিংসে ৩ উইকেট নেওয়া ডানহাতি এই অফ স্পিনার তিন ধাপ পিছিয়ে ৩৪ নম্বরে আছেন। ৬ ধাপ পিছিয়ে ৮৫তম স্থানে আছেন পেসার এবাদত হোসেন। ৯০১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। 

টেস্টে ব্যাটসম্যানদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে থাকা লিটন কুমার দাস তিন ধাপ পিছিয়ে ২০তম স্থানে আছেন। এক ধাপ নিচে নেমে গেছেন মুশফিকুর রহিম, ২৯ নম্বরে আছেন তিনি। তামিম ইকবাল দুই ধাপ পিছিয়ে ৩৫ নম্বরে আছে। বড় অবনতি হয়েছে অধিনায়ক মুমিনুল হকের। ছয় ধাপ পিছিয়ে ৫০তম স্থানে আছেন তিনি। ৮৯২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্নাস লাবুশেন। 

টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন নাসুম। ৬৩৭ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছেন তিনি। এটাই তার ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং। উন্নতি হয়েছে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির। ৪ ধাপ এগিয়ে নাসুমের পরই ১০ নম্বরে আছেন তিনি। ৭৮৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি রিস্ট স্পিনার তাবরাইজ শামসি। দুই নম্বরে আছেন ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ।  

Related Topics

টপ নিউজ

তাইজুল ইসলাম / নাসুম আহমেদ / টেস্ট র‌্যাঙ্কিং / আইসিসি / টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
    সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • ছবি: রয়টার্স
    রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা
  • মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে
  • মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
    ১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা
  • সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

Most Read

1
সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
অর্থনীতি

সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা

3
মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে

4
মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা

5
সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net