Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 04, 2026
শ্রদ্ধা-ভালোবাসায় স্পিন জাদুকরকে শেষ বিদায়

খেলা

টিবিএস ডেস্ক
31 March, 2022, 03:15 am
Last modified: 31 March, 2022, 03:18 am

Related News

  • শেন ওয়ার্নের বায়োপিক নির্মাণের পরিকল্পনা 'অসম্মানজনকের চেয়েও বেশি কিছু', বললেন তার মেয়ে 
  • সাকিবকে নিয়ে বলতে গিয়ে ওয়ার্নের উদাহরণ টানলেন ডোনাল্ড
  • ওয়ার্নকে নিয়ে করা মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন গাভাস্কার
  • মৃত্যুর আগে ক্রিকেট দেখছিলেন শেন ওয়ার্ন! জীবনের শেষ ২০ মিনিটের গল্প বললেন ওয়ার্নের বন্ধু
  • ‘আজ ম্যাচের জন্য তৈরি হওয়াটা খুব কঠিন ছিল’

শ্রদ্ধা-ভালোবাসায় স্পিন জাদুকরকে শেষ বিদায়

ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আবেগঘন এক অনুষ্ঠানে শ্রদ্ধা ও ভালোবাসায় চির বিদায় জানানো হয় স্পিন জাদুকর শেন ওয়ার্নকে। কোটি মানুষের ভালবাসা, শ্রদ্ধাকে পাথেয় করে তার শেষকৃত্য সম্পন্ন হয় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়।
টিবিএস ডেস্ক
31 March, 2022, 03:15 am
Last modified: 31 March, 2022, 03:18 am

গত ৪ মার্চ থেমে যায় বর্ণিল এক চরিত্রের পথচলা। না ফেরার দেশে পাড়ি জমান শেন ওয়ার্ন। ৫২ বছর বয়সেই অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই লেগ স্পিনারের মৃত্যু বিশ্বাস হয়নি কারও। মৃত্যুর ২৬ দিন পরও যেন সেই একই অনুভূতি! এর মাঝেই ওয়ার্নকে বুধবার চির বিদায় জানালো তার পরিবার, সতীর্থ, বন্ধু, শুভাকাঙ্খীরা। 

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আবেগঘন এক অনুষ্ঠানে শ্রদ্ধা ও ভালোবাসায় চির বিদায় জানানো হয় অনন্ত অসীমে পা বাড়ানো অজি স্পিন জাদুকরকে। কোটি মানুষের ভালবাসা, শ্রদ্ধাকে পাথেয় করে ওয়ার্নের শেষকৃত্য সম্পন্ন হয় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের অনুষ্ঠানে ওয়ার্নের পরিবারের সদস্যরা ছাড়াও কথা বলেন ক্রিকেটের কিংবদন্তিরা। উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও সাবেক প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড।  

ওয়ার্নের জাতীয় দলের সতীর্থ, প্রতিপক্ষ থেকে শুরু করে রথী-মহারথীরা হাজির হয়েছিলেন মেলবোর্নে। বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডজুড়ে ছিল শোকের ছায়া। মাঠে ওয়ার্নের নামে একটি স্ট্যান্ডের উদ্বোধন করা হয়। ওয়ার্নের সন্তানরা 'শেন ওয়ার্ন স্ট্যান্ড' উদ্বোধন করেন। এই স্মরণসভায় উপস্থিত ছিলেন ব্রায়ান লারা, নাসের হুসেন, অ্যালান বর্ডারদের মতো কিংবদন্তিরা। ভিডিও বার্তা পাঠান শচিন টেন্ডুলকার, ওয়াসিম আকরামরা। 

অনুষ্ঠানের পুরোটাই টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে ওয়ার্নের বাবা কিথ ওয়ার্ন বলেন 'শেন গর্ব করে বলত "আমি ধূমপান করেছি, সুরা পান করেছি আর অল্পবিস্তর ক্রিকেট খেলেছি।" তোমার মা এবং আমি তোমাকে ছাড়া জীবনের কথা ভাবতেই পারছি না। আমাদের জন্য তুমি যা যা করেছো, সব কিছুর জন্য ধন্যবাদ।' ওয়ার্নের তিন সন্তান ব্রুক, জ্যাকসন এবং সামার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গত ৪ মার্চ থাইল্যান্ডের কোহ সামুইতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ওয়ার্ন। ১৯৬৯ সালের ১৩ সেপ্টেম্বর মেলবোর্নে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯২ সালে টেস্ট দিয়ে জাতীয় দলে অভিষেক হয় এই স্পিন জাদুকরের। অস্ট্রেলিয়ার জার্সিতে ১৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ১৪৫ টেস্টে ৭০৮টি উইকেট নিয়েছেন ওয়ার্ন, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৪ ওয়ানডেতে তার নামের পাশে আছে ২৯৩ উইকেট। 

Related Topics

টপ নিউজ

শেন ওয়ার্ন / অস্ট্রেলিয়ান কিংবদন্তি / স্পিন জাদুকর / চির বিদায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক
  • কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ফাইল ছবি: রয়টার্স
    ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে
  • ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
    ‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা
  • ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই
  • ছবি: আনস্প্ল্যাশ
    বিদেশিদের জন্য নিয়ম কঠোর করছে জাপান, দেশ ছাড়ার কথা ভাবছেন অনেকে

Related News

  • শেন ওয়ার্নের বায়োপিক নির্মাণের পরিকল্পনা 'অসম্মানজনকের চেয়েও বেশি কিছু', বললেন তার মেয়ে 
  • সাকিবকে নিয়ে বলতে গিয়ে ওয়ার্নের উদাহরণ টানলেন ডোনাল্ড
  • ওয়ার্নকে নিয়ে করা মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন গাভাস্কার
  • মৃত্যুর আগে ক্রিকেট দেখছিলেন শেন ওয়ার্ন! জীবনের শেষ ২০ মিনিটের গল্প বললেন ওয়ার্নের বন্ধু
  • ‘আজ ম্যাচের জন্য তৈরি হওয়াটা খুব কঠিন ছিল’

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

2
কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট

3
ছবি: রাজীব ধর/টিবিএস
অর্থনীতি

মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে

4
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা

5
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই

6
ছবি: আনস্প্ল্যাশ
আন্তর্জাতিক

বিদেশিদের জন্য নিয়ম কঠোর করছে জাপান, দেশ ছাড়ার কথা ভাবছেন অনেকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net