Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
ওয়ার্নকে নিয়ে করা মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন গাভাস্কার

খেলা

টিবিএস ডেস্ক
08 March, 2022, 03:50 pm
Last modified: 08 March, 2022, 04:17 pm

Related News

  • দুর্নীতি মামলায় প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা নেতানিয়াহুর
  • ‘অপারেশন সিন্দুর’ সিনেমার ঘোষণা দিয়ে বিপদে পরিচালক, চাইলেন ক্ষমা
  • গণহত্যার জন্য ক্ষমা চাওয়া, ৪৫০ কোটি ডলার পরিশোধসহ ঐতিহাসিক ইস্যুতে কাজ করবে পাকিস্তান: পররাষ্ট্র সচিব
  • গুম-খুনের অভিযোগে ক্ষমা চাইলেন র‍্যাবের মহাপরিচালক
  • পার্লামেন্টে ক্ষমা চাইলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

ওয়ার্নকে নিয়ে করা মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন গাভাস্কার

চরম সমালোচনার জেরে পিছু হটতে এক প্রকার বাধ্যই হলেন গাভাস্কার। প্রয়াত শেন ওয়ার্নকে নিয়ে নিজের করা মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। জানিয়েছেন, ওই সময়ে অনুষ্ঠানের সঞ্চালকের প্রশ্নটি ঠিক ছিল না, তার উত্তর দেওয়াও ঠিক হয়নি। 
টিবিএস ডেস্ক
08 March, 2022, 03:50 pm
Last modified: 08 March, 2022, 04:17 pm
সুনীল গাভাস্কার ও শেন ওয়ার্ন। ছবি: সংগৃহীত

মাত্র ৫২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই লেগ স্পিনারের মৃত্যু খবরে শোকস্তব্ধ হয়ে পড়ে ক্রিকেট দুনিয়া। স্পিন জাদুকরের এমন চলে যাওয়া মানতে পারেননি অনেকেই। গত শুক্রবার তার মৃত্যুর খবরে সবাই যখন শোক জানাচ্ছিলেন, ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার তখন ওয়ার্নের শ্রেষ্ঠত্ব নিয়ে কথা বলছিলেন। একটি টেলিভিশনের সঙ্গে আলাপকালে গাভাস্কার জানান, মুত্তিয়া মুরালিধরনসহ ভারতের কয়েকজন স্পিনারের চেয়ে ওয়ার্নকে পিছিয়ে রাখেন তিনি। 

ভারতের কিংবদন্তি এই ক্রিকেটারের এমন মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে। চরম সমালোচনার জেরে পিছু হটতে এক প্রকার বাধ্যই হলেন গাভাস্কার। নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। জানিয়েছেন, ওই সময়ে অনুষ্ঠানের সঞ্চালকের প্রশ্নটি ঠিক ছিল না, তার উত্তর দেওয়াও ঠিক হয়নি। 

নিজের ইনস্টগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় গাভাস্কার বলেছেন, 'এমন প্রশ্ন করাটা ঠিক হয়নি, আমারও উত্তর দেওয়া উচিত হয়নি। কারণ তুলনা করা বা বিচার করার ওটা সঠিক সময় নয়। ওয়ার্ন এ খেলাটার অন্যতম সেরা এক খেলোয়াড়। রডনি মার্শও অন্যতম সেরা উইকেটকিপার। তাদের আত্মা শান্তি পাক।'

ভুল সময়ে করা মন্তব্যের জন্য ক্ষমা চাইলেও ওয়ার্নের শেষ্ঠত্বের প্রশ্নে আগের অবস্থানেই আছেন গাভাষ্কার। সেটাও এই ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি। সাবেক এই ব্যাটসম্যান বলেন, 'টেলিভিশনের অনুষ্ঠানে সঞ্চালক আমাকে প্রশ্ন করেছেন ওয়ার্ন সর্বকালের সেরা স্পিনার কিনা এবং আমি সৎ অভিমত দিয়েছি।'

ইন্ডিয়া টুডের এক লাইভ আলোচনায় গাভাস্কারকে সঞ্চালক রাজদীপ সারদেসাই প্রশ্ন করেন, 'আপনার কি মনে হয় ওয়ার্নই সর্বকালের সেরা স্পিনার?' উত্তরে গাভাস্কার বলেন, 'না, আমি সেটা বলব না। আমার চোখে ভারতের বেশ কয়েকজন স্পিনার ও মুত্তিয়া মুরালিধরন এগিয়ে শেন ওয়ার্নের চেয়ে।' 

ভারতের মাটিতে ওয়ার্নের বিশেষ সাফল্য নেই, এটা উল্লেখ করে গাভাস্কার বলেন, 'ভারতে সে শুধু নাগপুরে একবার পাঁচ উইকেট পেয়েছিল, সেটাও জহির খান উল্টো-পাল্টা ব্যাট চালিয়ে ওর পঞ্চম শিকার হওয়ায়। স্পিনের বিপক্ষে সব সময় ভালো খেলা ভারতীয় খেলোয়াড়দের বিপক্ষে ওর সাফল্য তেমন বেশি না থাকায় আমি ওকে সেরা বলতে পারছি না।' আবার ওয়ার্নের প্রশংসাও করেন তিনি। বলেন, 'সে লেগ স্পিনের কৌশল এমনভাবে রপ্ত করেছিল, যেটি আর কেউই করতে পারেনি।' 

Related Topics

টপ নিউজ

শেন ওয়ার্ন / সুনীল গাভাস্কার / ক্ষমা প্রার্থনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
    ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

Related News

  • দুর্নীতি মামলায় প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা নেতানিয়াহুর
  • ‘অপারেশন সিন্দুর’ সিনেমার ঘোষণা দিয়ে বিপদে পরিচালক, চাইলেন ক্ষমা
  • গণহত্যার জন্য ক্ষমা চাওয়া, ৪৫০ কোটি ডলার পরিশোধসহ ঐতিহাসিক ইস্যুতে কাজ করবে পাকিস্তান: পররাষ্ট্র সচিব
  • গুম-খুনের অভিযোগে ক্ষমা চাইলেন র‍্যাবের মহাপরিচালক
  • পার্লামেন্টে ক্ষমা চাইলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

3
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

4
যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

5
দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net