Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
আফিফ-মিরাজে লড়ছে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
20 March, 2022, 03:50 pm
Last modified: 20 March, 2022, 05:42 pm

Related News

  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
  • শান্তর পর জাকের-নাসুমে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
  • আরব আমিরাতে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান
  • ফের একশ’র আগে অলআউট জ্যোতিরা, এক ম্যাচ আগেই সিরিজ হার

আফিফ-মিরাজে লড়ছে বাংলাদেশ

আফিফ-মিরাজের ব্যাটে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। ৪০ ওভার শেষে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৪৬ রান। এ দুজনের জুটি ইতোমধ্যে ৫০ ছাড়িয়েছে।
টিবিএস রিপোর্ট
20 March, 2022, 03:50 pm
Last modified: 20 March, 2022, 05:42 pm

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩৪ রানেই ৫ উইকেট হারিয়ে ঘোর সঙ্কটে পড়ে যায় যায় বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব। ষষ্ঠ উইকেটে ৬০ রানের জুটি গড়ে চাপ কাটিয়ে তোলেন তারা। দলকে কিছুটা স্বস্তি দিয়ে বিদায় নেন মাহমুদউল্লাহ। অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৪৪ বলে ৩টি চারে ২৫ রান করেন। 

এরপর আফিফের সঙ্গে জুটি বেধেছেন মেহেদী হাসান মিরাজ। এ দুজনের ব্যাটে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। ৪০ ওভার শেষে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৪৬ রান। এ দুজনের জুটি ইতোমধ্যে ৫০ ছাড়িয়েছে। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেওয়া আফিফ ৫৭ ও মিরাজ ২১ রানে ব্যাটিং করছেন।    

৩৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

ভেন্যু বদলাতেই বদলে গেল বাস্তবতা। সেঞ্চুরিয়নে হেসেখেলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেওয়া বাংলাদেশ জোহানেসবার্গে ব্যাটিং করতে নেমে রীতিমতো ধুঁকছে। প্রোটিয়া পেসারদের বাউন্সারের কবলে পড়ে দিক হারানো বাংলাদেশ ৩৪ রানেই ৫ উইকেট খুঁইয়েছে। 

খাদের কিনারে চলে যাওয়া দলকে পথ দেখানোর চেষ্টা করছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব। ১৮ ওভার শেষে ৫ উইকেটে ৫৭ রান তুলেছে সফরকারীরা। মাহমুদউল্লাহ ১২ বলে ২ ও আফিফ ২০ বলে ১৬ রানে ব্যাটিং করছেন। 

প্রথম ওয়ানডেতে দলকে দারুণ শুরু এনে দেন তামিম-লিটন। সাবধানী শুরুর পর দলের স্কোরকার্ডে ৯৫ রান যোগ করেন তারা। এদিনও দেখেশুনে শুরু করেন দুজন। কিন্তু কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডিদের দারুণ বোলিংয়ের মুখে সুবিধা করতে পারেননি তারা। 

তামিমকে উইকেটে এলোমেলো দেখিয়েছে, পথটা তাই দীর্ঘ হয়নি তার। তৃতীয় ওভারেই ফিরতে হয় বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে। এনগিডির লাফিয়ে ওঠা বলে ব্যাট চালিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন ১ রান করা তামিম। সহজ ক্যাচটি তালুবন্দি করতে সমস্যা হয়নি কেশব মহারাজের। 

সাকিব আল হাসানও এদিন বুঝে ওঠার আগেই সাজঘরে ফেরেন। ইনিংসের চতুর্থ ওভারে রাবাদার করা পায়ে ওপরের একটি ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে কভারে ক্যাচ দেন তিনি। ৬ বল খেললেও রানের খাতা খোলা হয়নি আগের ম্যাচে ৭৭ রানের দারুণ ইনিংস খেলা বাংলাদেশ অলরাউন্ডারের। 

লিটন দাসকে ব্যতিক্রম মনে হচ্ছিল। যদিও ডানহাতি এই ওপেনারও পারেননি বেশি সময় উইকেটে টিকতে। ২১ বলে ৩টি চারে ১৬ রান করা লিটন রাবাদার বাউন্সারে ব্যাট ছোঁয়াতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন। চাপ কাটিয়ে উঠতে ধীর-স্থির মেজাজে ব্যাট চালানো মুশফিকুর রহিমও ব্যর্থ। ৩১ বলে ১২ রান করে ওয়েন পার্নেলের এলবিডব্লিউর শিকার হন তিনি। 

কঠিন অবস্থায় ইয়াসির আলী রাব্বিও চেষ্টা করেছেন উইকেটে থিতু হয়ে দলকে ছন্দে ফেরাতে। কিন্তু ১৪ বলে ২ রান করে রাবাদার তৃতীয় শিকারে পরিণত হন ডানহাতি এই ব্যাটসম্যান। দিশেহারা হয়ে ওঠা দলকে ঠিক পথে ফেরানোর চেষ্টা করে যাচ্ছেন মাহমুদউল্লাহ-আফিফ।     

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর / ওয়ানডে সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
  • শান্তর পর জাকের-নাসুমে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
  • আরব আমিরাতে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান
  • ফের একশ’র আগে অলআউট জ্যোতিরা, এক ম্যাচ আগেই সিরিজ হার

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net