Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
স্বপ্নের ওয়ানডে বিশ্বকাপের শুরুটা ভালো হলো না বাংলাদেশের মেয়েদের

খেলা

টিবিএস রিপোর্ট
05 March, 2022, 12:55 pm
Last modified: 05 March, 2022, 12:56 pm

Related News

  • বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • রান পাহাড় গড়ে বাংলাদেশকে রেকর্ড ব্যবধানে হারালো ওয়েস্ট ইন্ডিজ
  • ডটিন ঝড়ে উড়ে গেল বাংলাদেশের মেয়েরা
  • ভারতের বিপক্ষে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
  • ব্যাটিং ব্যর্থতায় সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া বাংলাদেশের

স্বপ্নের ওয়ানডে বিশ্বকাপের শুরুটা ভালো হলো না বাংলাদেশের মেয়েদের

শুরুটা মনে রাখার মতো হলো না বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে আশা জাগিয়েও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছেন বাংলাদেশের মেয়েরা। 
টিবিএস রিপোর্ট
05 March, 2022, 12:55 pm
Last modified: 05 March, 2022, 12:56 pm

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ, রোমাঞ্চের শেষ ছিল না বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটারদের। বিশ্বকাপের এক মাস আগেই নিউজিল্যান্ডে গিয়ে প্রস্তুতি পর্বও সারে নিগার সুলতানা জ্যোতির দল। কিন্তু মাঠের লড়াইয়ে শুরুটা মনে রাখার মতো হলো না বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে আশা জাগিয়েও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছেন বাংলাদেশের মেয়েরা। 

নিউজিল্যান্ডের ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে শনিবার প্রোটিয়া মেয়েদের বিপক্ষে ৩২ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে প্রয়াত দুই অস্ট্রেলিয়ান কিংবদন্তি রডনি মার্শ ও শেন ওয়ার্নকে স্মরণ করে দুই দল। 

টস হেরে আগে ব্যাটিং করতে নামে দক্ষিণ আফ্রিকা। লরা উলভার্ট, মারিজানে কাপ ও ক্লো ট্রায়নের ব্যাটে এক বল বাকি থাকতে ২০৭ রানে অলআউট হয় প্রোটিয়ারা। জবাবে আশা জাগিয়েও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। ৩ বল বাকি থাকতে ১৭৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। 

জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা দারুণ হয় বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে ৬৯ রান যোগ করেন শামীমা সুলতানা ও শারমিন আক্তার। ২০তম ওভারে গিয়ে থামেন শামীমা। এর আগে ৫০ বলে ২ চারে ২৭ রান করেন তিনি। 

কিছুক্ষণ পর বিদায় নেন শারমিনও। ৭৭ বলে ৪টি চারে ৩৪ রান করে তিনি ফেরার পর বাংলাদেশের ইনিংস এলোমেলো হয়ে পড়ে। দ্রুত ফিরে যান ফারজানা হক ও মুর্শিদা খাতুন। এরপর হাল ধরেন রুমানা আহমেদ ও অধিনায়ক নিগার। 

এই জুটিতে ২৩ রান পায় বাংলাদেশ। বাংলাদেশের ইনিংসে ধস নামানো প্রোটিয়া পেসার আয়াবঙ্গা খাকার শিকারে পরিণত হওয়ার আগে ৩২ বলে ৩টি চারে ২১ রান করেন রুমানা। এক পাশ আগলে খেলে যেতে থাকেন নিগার। সালমা খাতৃন দ্রুতই ফিরলে রিতু মনির সঙ্গে জুটি বাধেন নিগার। এই জুটিতে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ, ৫৩ রান যোগ করেন দুজন। 

কিন্তু দলীয় ১৬৬ রানে রিতু মনি আউট হতেই আবারও ধস। ৩৮ বলে ৩টি চারে ২৭ রান করে বিদায় নেন রিতু। একটু পরই সাজঘরে ফেরেন নিগার। বাংলাদেশ অধিনায়ক ৫৯ বলে ২৯ রান করেন। এরপর দ্রুতই অলআউট হয়ে যায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার খাকা ৩২ রানে ৪টি উইকেট নেন। ২টি উইকেট নেন মাসাবাটা ক্লাস। 

এর আগে ব্যাটিং করা দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন মারিজানে কাপ। এ ছাড়া উলভার্ট ৪১, লারা গডাল ১২, অধিনায়ক সুনে লিস ২৫, মিগনন ডু প্রিস ১৮ ও ক্লো ট্রায়ন ৩৯ রান করেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ফারিয়া তৃষ্ণা। ২টি করে উইকেট নেন জাহানারা আল ও রিতু মনি। সালমা ও রুমানা পান একটি করে উইকেট। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দল / নারীদের ওয়ানডে বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    ৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র
  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

Related News

  • বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • রান পাহাড় গড়ে বাংলাদেশকে রেকর্ড ব্যবধানে হারালো ওয়েস্ট ইন্ডিজ
  • ডটিন ঝড়ে উড়ে গেল বাংলাদেশের মেয়েরা
  • ভারতের বিপক্ষে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
  • ব্যাটিং ব্যর্থতায় সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া বাংলাদেশের

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র

3
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

4
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net